
মনোয়ার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে আমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মানিকের সার্বিক সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রহমত আলী, আমরুল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মশিউর রহমান বাবু, আজিজুর হক ,এবং আমরুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, শামিনুর, নাইস, ফারুক হোসেন, অসীম, রেজাউল, শওকত, শাকিল, জাকিরুল, হাসিব সহ বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা।বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।




























