
।
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
কলেজের অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, সিনিয়র সহসভাপতি মঞ্জুর কাদের মন্টু, তমেজ উদ্দিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি বাদশা সরকার, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা বিএফএ সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন , মশিউর রহমান বাবু, কে এম রহমত আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শারিক আহমেদ,সহ বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোরশেদ মিল্টন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুশিক্ষা গ্রহণ করে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে, নবীন বরণ অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মোরশেদ মিল্টন আমরুল ইউনিয়নের আসাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।





























