শিরোনাম
কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু গোদাগাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জবরদখল ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি খোকসার গড়াই নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০১ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ০১ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :

শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে একটি ময়লার ডাস্টবিন। প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় শত শত শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীকে এই ডাস্টবিনের পাশ দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


সোমবার (ছবিতে দেখা যায়), বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান করছে। ঠিক পাশেই থাকা ডাস্টবিনে বিভিন্ন ধরনের বর্জ্য জমে রয়েছে। একই স্থানে একজন ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাকেও শিক্ষার্থীদের কাছে খাদ্য বিক্রি করতে দেখা যায়, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে।


স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথের সামনে ময়লার ডাস্টবিন থাকায় প্রায়ই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।


এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ডাস্টবিনটি দ্রুত অন্যত্র স্থানান্তর করা হোক। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।


বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা আক্তার বলেন, স্কুলের প্রধান ফটকের সামনে ডাস্টবিন থাকায় দুর্গন্ধ বের হয় এতে করে স্কুলের ছাত্র ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। স্কুলে প্রায় ৬ শতাধিক ছাত্র ছাত্রী তারা স্কুল থেকে বের হওয়ার সময় সামনে ডাস্টবিন থেকে ময়লার দুর্গন্ধে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমি ডিপিও স্যারের মাধ্যমে ডাস্টবিনটি অন্যাত্র সড়ানোর জন্য পৌরসভায় ও জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছি।


এবিষয়ে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন, স্কুলের ছাত্রদের যদি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে তাহলে তদন্ত করে অন্যত্র সরানোর ব্যবস্থা করবো।


আরও খবর




কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী

দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন

পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, নমুনা পরীক্ষায় পাঠানোর উদ্যোগ

তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত বাবা

মাতামুহুরীর রামপুরে মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাত ঠেকাতে গিয়ে যুবক আশঙ্কাজনক

রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন রোটাবর্ষের যাত্রা শুরু

উন্নয়নের ছোঁয়ায় বদলাবে জীবন,তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে সরকারি সহায়তা

গোদাগাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জবরদখল ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

কুমিল্লার বাঙ্গরাসহ নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন

পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে

দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন

পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, নমুনা পরীক্ষায় পাঠানোর উদ্যোগ

তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত বাবা

মাতামুহুরীর রামপুরে মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাত ঠেকাতে গিয়ে যুবক আশঙ্কাজনক

রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন রোটাবর্ষের যাত্রা শুরু

উন্নয়নের ছোঁয়ায় বদলাবে জীবন,তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে সরকারি সহায়তা