
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
আগামী ২৮ জুন ২০২৬ খ্রি. পালিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মাগুরার শ্রীপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৫ জুন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওলি মিয়া, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়সহ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ইমাম প্রতিনিধি ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগ, শ্রীপুর, মাগুরার বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় ক্যাম্পেইনের সার্বিক পরিকল্পনা, লক্ষ্য ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
*উল্লেখ্য,* আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, “আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় শ্রীপুরেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবার ১৯৩টি কেন্দ্রে দিনব্যাপী আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের দ্বারা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। যাদের বাড়িতে এই বয়সী শিশু রয়েছে, সকলেই আগামী ২৮ জুন রবিবার আপনাদের নিকটস্থ টিকা কেন্দ্রে এসে বাচ্চাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন।




























