শিরোনাম
বুধবার ১৮ নভেম্বর ২০২৬
বুধবার ১৮ নভেম্বর ২০২৬

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৬ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৬ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

পায়ের তলার মাটি শক্ত করতে গিয়ে অনেক কিছু হজম করতে হয় নতুন অভিনয়শিল্পীদের। সহ্য করতে হয় যৌন হেনস্তাও। এরকম অভিজ্ঞতা রয়েছে দক্ষিণী অভিনেত্রী প্রিয়া বাফটেরও। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় সহ অভিনেতা অনবরত চুম্বন করছিলেন তাকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি সামনে এনেছেন অভিনেত্রী।



ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমায় যুক্ত হন প্রিয়া। স্ক্রিপ্ট পড়তে গিয়ে খেয়াল করেন পুরো ছবিতে একটি মাত্র চুম্বন দৃশ্য রয়েছে। যা অস্বস্তিতে ফেলে তাকে। তিনি বলেন, ‘ছবিতে একটি মাত্র চুমুর দৃশ্য ছিল। স্ক্রিপ্ট রিডিং সেশন থেকেই এটা নিয়ে আমার মনে সন্দেহ ছিল। আমি অনবরত পরিচালককে জিজ্ঞেস করছিলাম— এই দৃশ্যে চুমুর কী দরকার? এটা আমি চুমু খেতে চাই কি চাই না, সে বিতর্ক ছিল না। প্রশ্নটা ছিল— এই দৃশ্যের যৌক্তিকতা কী? ওটা গল্পের সঙ্গে একেবারেই খাপ খাচ্ছিল না।’



কিন্তু পরিচালক ছিলেন নাছোড়বান্দা। একাধিকবার বুঝিয়েও ফায়দা হয়নি। প্রিয়াও আর জোর করেননি। ভেবেছিলেন এটি তার জন্যও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার সুযোগ। কিন্তু অঘটন ঘটনা তার সহ অভিনেতা।



অভিনেত্রী বলেন, ’গানের শুটিংয়ের সময় ওই অভিনেতা নিজের মতো করে সিন ইম্প্রোভাইজ করতে শুরু করে। ও শটের বাইরেও অনবরত আমাকে চুমু খেয়ে যাচ্ছিল! আমি জানি না কেন, কিন্তু সেই সময় আমি ওঁর এই আচরণের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারিনি, নিজের জন্য রুখে দাঁড়াতে পারিনি। কারণ আমি তখন একদম নতুন, বুঝতেই পারছিলাম না যে এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি কীভাবে হতে হয়।’




সে দৃশ্য শেষ হলেও ওই অভিনেতার অসভ্যতা চলছিল বলে উল্লেখ করেন প্রিয়া। তিনি বলেন, ‘ও অনবরত আমাকে ফোনে মেসেজ পাঠাত। আমাকে ওঁর সঙ্গে যোগ দিতে বলত যাতে ও আমাকে সাঁতার কাটা শেখাতে পারে! কখনো ডিনারে যাওয়ার কুপ্রস্তাব দিত, তো কখনও ব্রেকফাস্টে একসঙ্গে বসার জন্য জোরাজুরি করত। আমি ওঁর প্রতিটি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলাম। আমার জীবনে আগে কখনও এমন ঘটেনি, আর আমি চাই না কোনো মেয়ের সঙ্গে এমনটা আর কখনও ঘটুক।’




পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে স্বামী অভিনেতা উমেশ কামাতকে ফোনে সব জানিয়ে কান্নায় ভেঙে পরেন প্রিয়া। উমেশও আর দেরি করেননি। মুম্বাই থেকে সোজা উড়ে চলে আসেন ভোপালে স্ত্রীর শুটিং স্থলে। শেষ না হওয়া অবধি সেখানেই ছিলেন। প্রিয়া জানান, এতে অসভ্যতা থামে সহ অভিনেতার। আর ঘুরেও তাকানোর সাহস করেননি।




প্রিয়া এখন মারাঠি, হিন্দি ছবি, ওটিটি প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছেন। ‘সিটি অফ ড্রিমস’ ওয়েব সিরিজে তার অভিনয়ে মুগ্ধ দর্শক। বোদ্ধারাও করেছেন প্রশংসা। অভিনেত্রী ব্যস্ত আছেন ‘ডালিম: দ্য মিথ’ নামের একটি ছবি নিয়ে। 


আরও খবর




চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন হাবিব

পত্নীতলায় এনজিওদের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

কোনাবাড়ীতে বোমা সদৃশ্য বস্তু দেখতে উৎসুক জনতার ভীড়

খোশরোজ শরীফে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওষখাইন দরবার

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

ফুলের অভ্যর্থনায় সিক্ত নীলফামারীর নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার

তোফায়েলের মুক্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন ও সংহতি সমাবেশ

জেলা পর্যায়ে প্রতিযোগিতায়‘ক’গ্রুপে প্রথম স্থান অর্জন,ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুল

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ

মেয়ের গলায় ছুরি, বাইরে উৎকণ্ঠায় স্বজনেরা; টিন খুলে উদ্ধার বাবা-মেয়ে

গোয়াইনঘাট সীমান্তে অস্ত্র-কার্তুজসহ বিএসএফ সদস্য আটক

লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর

শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল