শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস,অনুপস্থিত আবাসিক প্রকৌশলী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১২ জুলাই ২০২৬ | হালনাগাদ:রবিবার ১২ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আবদুল কাদির,স্টাফ রিপোর্টার :

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও ঈশ্বরগঞ্জ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীর দপ্তরে দেখা গেছে ভিন্ন চিত্র। রবিবার (১২ জুলাই/২৬) সকাল ১০টা পর্যন্তও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত ছিলেন না।

সরেজমিনে দেখা যায়, অফিসের মোট ১২ জন কর্মকর্তা-কর্মচারীর

 মধ্যে কেবল উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম, নিম্নমান হিসাব সহকারী মোক্তারুজ্জামান এবং লাইনম্যান-এ এবিএম কাইয়ুম অফিসে উপস্থিত ছিলেন। সকাল ৯টা ৫৬ মিনিট পর্যন্ত আবাসিক প্রকৌশলী হামজা ইমামও অফিসে আসেননি। কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, সংশ্লিষ্টদের অফিসে থাকার কথা। ধারণা করা হচ্ছে তারা নিচতলার অফিস কক্ষে রয়েছেন।

পরে নিচতলার অফিস কক্ষে গিয়ে দেখা যায়, লাইনম্যান-এ এবিএম কাইয়ুম ছাড়া অন্য কেউ উপস্থিত নেই। কাইয়ুম ফোনে বিভিন্ন কর্মচারীর সঙ্গে যোগাযোগ করলে ওয়েল্ডার-এ হেদায়েত উল্লাহ জানান, তিনি সোহাগী বাজারে আছেন। সাহায্যকারী সাইফুল ইসলাম জানান, তিনি ঈশ্বরগঞ্জ বাজার থেকে অফিসে রওনা হয়েছেন। অপর সাহায্যকারী ঝর্ণা আক্তার জানান, তিনি বাসায় আছেন এবং মোক্তারুজ্জামানকে বলে ছুটিতে রয়েছেন।

তবে ঝর্ণা আক্তারের ছুটির বিষয়ে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম ও নিম্নমান হিসাব সহকারী মোক্তারুজ্জামান কেউই অবগত নন বলে জানান। অন্য অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী হামজা ইমামকে সঠিক সময়ে অফিসে না আসার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন,এক্সচেঞ্জ অফিসে উর্ধতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে অফিসে আসতে ১১টা বেজে যায়। জন প্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত অফিস সময়সূচী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি দৃঢ়তার সাথে বলেন, আমরা জরুরী সেবা কাজে নিয়োজিত থাকি। তাই জন প্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের সময় সূচী মেনে চলা সম্ভব হয়না। আবাসিক প্রকৌশলী হিসেবে হামজা ইমামকে কর্মস্থলে থাকার কথা। কিন্তু তিনি কর্মস্থলে না থেকে ময়মনসিংহে অবস্থান করেন। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,সরকারি আবাসিক কোয়ার্টার না থাকায় আমি ময়মনসিংহে থাকি।  

এ বিষয়ে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বিউবোর একচেইঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম জানান,কর্মকর্তা-কর্মচারীদের যথা সময়ে অফিসে থাকতে হবে এর কোন বিকল্প নেই। যারা অনুপস্থিত রয়েছে তাদের বিষয়টি আমি দেখতেছি। 'আরই'কর্মস্থলে না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবাসিক প্রকৌশলীকে আবশ্যিকভাবে কর্মস্থলে থাকতে হবে। ময়মনসিংহ বিউবো প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার সাংবাদিকদের জানান, বিদ্যুৎ অফিসের স্টাফরা অফিসে থাকবেনা। ডিস্টিভিশনের ন্যাচার এমন না যে তাদেরকে অফিসে পাবেন। যদি আবাসিক প্রকৌশলী অফিসে না থাকে তাহলে সেটি আমি দেখবো। আরই সাহেবের বিষয়ে আমি এসি সাহেবের সাথে কথা বলে খবর নিচ্ছি।


আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১