শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

শ্রীবরদীতে সার পাচারকালে জনতার হাতে আটক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল শেরপুর প্রতিনিধি :


শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে ১৫ বস্তা সার বকশিগঞ্জে পাচারের অভিযোগে সারসহ ভ্যানচালকে আটক করেছে  স্থানীয় জনতা। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ভায়াডাংগা বাজার এলাকায় এ সারগুলো আটক করা হয়। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহম্মেদের পরামর্শক্রমে আটককৃত সার বাঘহাতা গ্রামের ইউপি সদস্যের জিম্মায় সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে। 


ভ্যান চালক শফিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার ভায়াডাংগা বাজারে অবস্থিত ‘মেঘনা অ্যান্ড বিনা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ সার ব্যবসার সঙ্গে জড়িত। তার গোডাউন থেকে ১৫ বস্তা ডিএপি সার বকশিগঞ্জ উপজেলার কামালপাট্টী গ্রামের মোশাররফ হোসেনের কাছে পৌছে দেওয়ার জন্য ভ্যান চালকে ভাড়া করা হয়। 

সার কেনাবেচার সময় প্রকাশ্যে নয়, আড়ালে গিয়ে বিল্লাল হোসেন তার কাছ থেকে টাকা নেন। ভ্যানে সার বস্তা তোলার পর দড়ি দিয়ে বাঁধতে চাইলে বিল্লাল হোসেন বাধা দিয়ে বলেন, বাজার এলাকায় বাঁধা যাবে না—দূরে অন্য কোথাও গিয়ে সার বাঁধতে হবে, তারপর ভায়াডাংগা বাজার পার হয়ে বাঘহাতা গ্রামে গেলে স্থানীয় কৃষকদের চোখে পড়ে এবং ভ্যানচালকসহ সারের বস্তাগুলো আটকে রেখে উপজেলা প্রশাসনকে জানানো হয়। 


এনিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল মিয়া, নাদের মিয়া ও মনি মুক্তা বলেন, সার সংকটের কারণে তারা সময়মতো ফসল চাষ করতে পারছেন না। কিছু অসাধু ব্যবসায়ী শ্রীবরদী উপজেলা থেকে পাশের বকশিগঞ্জ উপজেলায় সার পাচার করে কৃত্রিম সংকট তৈরি করছে। এতে প্রকৃত কৃষকেরা বিপাকে পড়ছেন। তারা অবিলম্বে সঠিক তদন্ত করে অবৈধ সার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।


স্থানীয়দের অভিযোগ, শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার হাকিম মিয়া সার পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। এ অভিযোগ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহম্মেদ বলেন, অবৈধ সার মজুত ও পাচারের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আকন্দ সত্যতা নিশ্চিত করে বলেন,  ঘটনা জানার পর সারগুলো জব্দ করে রাখা হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত