শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

সরকারি ফার্মেসি: সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১২ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সারাদেশে প্রথমবারের মতো সরকারি ফার্মেসি চালুর চিন্তা করছে সরকার। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে, কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। নতুন উদ্যোগ হিসেবে দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার।


জানা গেছে, বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে, যেখানে ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে। তবে ফার্মেসি চালু করতে গেলে দেশের স্বাস্থ্য বিভাগকে মোকাবেলা করতে হবে নানা চ্যালেঞ্জ। এসব ফার্মেসি কোন পদ্ধতিতে চালু হবে এবং আদৌ সফলতার মুখ দেখবে কি না, এটা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সুফল ভোগ করবে দেশের জনগণ। স্বাস্থ্যখাতের হবে ব্যাপক পরিবর্তন।



সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যখাত পরিবর্তনে চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা কিংবা সাহসের সাথে কাজ করে যাওয়ার মনোবল আছে কি না, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেননা দেশের প্রতিটি খাতে লেগেছে পরিবর্তনের হাওয়া। তবে স্বাস্থ্যখাতে পরিবর্তনের মতো দৃশ্যমান কিছু এখনো দেখা যায়নি। যা নিয়ে নানা উদ্বেগ ও প্রশ্ন রয়েছে জনমনে।

সরকারি হাসপাতালে ফার্মেসি করা কোনো ভালো উদ্যোগ নয়, গরিব মানুষকে আরও দূরে সরিয়ে দেওয়া হবে সার্বজনীন স্বাস্থ্যসেবা থেকে। সরকারি হাসপাতালে যত পরীক্ষা-নিরীক্ষা লেখা হবে, সব হাসপাতালে করতে হবে। সরকারি হাসপাতালে যত ওষুধপত্র লেখা হবে, সব বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে।



দেশের স্বাস্থ্যখাত পরিবর্তনে সাহসের ঘাটতি ও দৃঢ় মনোবলের অভাবের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সবুর  বলেন, ‘ধারণা আছে, একটা ফার্মেসি চালাতে কী প্রয়োজন? কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে যান, হাসপাতালের ফার্মেসি চলে না বলে একটা প্রাইভেট প্রতিষ্ঠানকে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে ফার্মেসি চালানোর জন্য। রাঙামাটি হাসপাতালে যান, দেখবেন প্রাইভেট প্রতিষ্ঠান ফার্মেসি চালাচ্ছে। এরকম বহু সরকারি হাসপাতালে প্রাইভেট প্রতিষ্ঠান ফার্মেসি চালাচ্ছে, যেহেতু সরকার চালাতে পারে না। আর এখন ওহি নাজিল করে দিলো, সব চালাবে? কাজের কাজ নেই।’


উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ফার্মেসির বেহাল দশা



দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণার অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে রয়েছে একটি ফার্মেসি। যে কেউ গেলে দেখতে পারবেন স্টিকারে লেখা রয়েছে, ‘সুলভমূল্যে সকল প্রকার ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। ২৪ ঘণ্টা খোলা। সঠিক তাপমাত্রায় ওষুধ সামগ্রী সংরক্ষণ করা হয়। সকল দেশীয় ঔষধে ৭ ভাগ ছাড় দেওয়া হয়।’



তবে সরেজমিনে গত ‍বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে গিয়ে দেখা যায়, ফার্মেসি বন্ধ রয়েছে। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করেও এ প্রতিবেদক ফার্মেসিতে কারও দেখা পাননি। দুপুর আড়াইটার দিকে পেটে সমস্যা নিয়ে চিকিৎসাধীন স্বজনের ওষুধ কিনতে এসেছেন হাইকোর্টে কর্মরত আলাউদ্দিন। তিনি ফার্মেসি বন্ধ পেয়ে ক্ষোভ ঝাড়েন। বলেন, 'যখনই আসি, তখনই বন্ধ পাই।' তিনি ছাড়াও এই সময়ের অন্তত সাতজন রোগীর স্বজন এসেছেন ওষুধ কিনতে, তারা ওষুধ না কিনে ফিরে গেছেন। পরে জানা গেছে, ফার্মেসি দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে।


দেশের মানুষের ভালো চিকিৎসাসেবা নেওয়ার আশা-ভরসার আশ্রয়স্থল বিএমইউ ফার্মেসির এমন বেহাল দশার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা ও গবেষণা) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদারের কাছে ফোন করা হলে তিনি  বলেন, ‘এ বিষয়ে আমি বলতে পারবো না।’


স্বাস্থ্যখাতের এসব অনিয়মের রেশ ধরে অধ্যাপক ডা. আব্দুস সবুর বলেন, ‘কয়েক দিন পরপর ‘ওহি’ নাজিল না করে আমরা কাজ চাই। সরকার পরিবর্তন হয়েছে প্রায় আট মাস। স্বাস্থ্যখাতে কী পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? একটা পরিবর্তনও হয়নি। কাজের মাধ্যমে প্রমাণ দেখতে চাই।’


বাস্তবায়ন হলে মিলবে সুফল


সরকারি ফার্মেসি চালু করা গেলে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জানতে চাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক  বলেন, ‘সরকারের এই ফার্মেসি চালু করার একটাই উদ্দেশ্য, যাতে সহজলভ্য ও সঠিক দামে জনগণ ওষুধ কিনতে পারেন। যে ওষুধগুলো দেখা যায়, অনেক দাম দিয়ে মানুষকে কিনতে হয়। বিভিন্ন দোকানে নানা দাম রাখে, অনেক সময় বেশিও রাখে। সরকারি ফার্মেসি চালু হলে ন্যায্য দামে মানুষ ওষুধ কিনতে পারবেন। আর সব দোকানে সব ওষুধ পাওয়া যায় না। সরকারি ফার্মেসিতে কী কী ওষুধ পাওয়া যায়, সেটা জনগণ জানবে।’


এই বিশেষজ্ঞ বলেন, ‘চিকিৎসকদের জন্য বার্তা হলো, যে ওষুধগুলো সরকারি ফার্মেসিতে পাওয়া যায়, সেটা প্রেসক্রিপশনে লিখবেন। আর যে ওষুধটা সরকারি ফার্মেসিতে পাওয়া যাবে না, সেটা বাইরের ওষুধ লিখবেন। এখন সমস্যা যেটা সেটা হলো ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের নানাভাবে উৎসাহ দিয়ে নিজেদের ওষুধ লেখায়। এটা আবার ওষুধ কোম্পানি মনিটরও করে।’


তবে দেশের স্বাস্থ্যখাতে বিভিন্ন পদে লোকবলের রয়েছে ব্যাপক ঘাটতি। তেমনি ফার্মাসিস্ট পদেও রয়েছে লোকবলের ঘাটতি। দীর্ঘ সময় ধরে হয় না নিয়োগ। লোকবলের ঘাটতি ও দক্ষ জনবল না থাকাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে দ্রুত সময়ের মধ্যে দক্ষ ফার্মাসিস্ট নিয়োগ ও প্রয়োজনীয় জনবল যুক্ত করা গেলে উপকার লাভ করবেন দেশের সাধারণ মানুষ।


রয়েছে ভিন্নমতও


জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ  বলেন, ‘সরকারি হাসপাতালে ওষুধ বিক্রির উদ্যোগ কোনো ভালো উদ্দেশ্য নয়। আমরা মানুষকে যেভাবে সেবা দিতে চাই এবং তার অধিকার যেভাবে ফিরিয়ে দিতে চাই, সেখান থেকে সরে আসার কৌশল হতে পারে। কীভাবে, ওষুধ যদি তিন ভাগের এক ভাগ দামে দিতে হয়, তাহলে সেটা সরকারি হাসপাতালে কেন? সেটা আলাদা ওষুধের দোকানে হোক। অথবা ওষুধের দাম কমানোর ব্যবস্থা করা হোক।’


এই বিশেষজ্ঞ বলেন, 'যখন সরকারি হাসপাতালে সার্ভিস চার্জ নির্ধারণ করা হলো তখন আমরা বলেছিলাম, এটা নিম্নবিত্ত বা মধ্যবিত্তরা বহন করতে পারবে না। একজন রোগীর যখন সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা প্রয়োজন হয়, তখন এটা আর নিম্নবিত্তরা বহন করতে পারে না। আর রোগ নির্ধারণ না করা পর্যন্ত রোগীর অস্ত্রোপচার হবে না, চিকিৎসা হবে না। কেন এই বোঝা সরকারি হাসপাতালে আরোপ করা হবে। হাসপাতাল থেকে কেন সরকারের টাকা উপার্জন করতে হবে? জনগণ তো ট্যাক্স দেয়। আমরা ট্যাক্স দিলে সরকারের কাছ থেকেও তো কিছু পাওয়ার অধিকার আছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে সব সেবা দিতে হবে।'


অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, ‘সরকারি হাসপাতালে ফার্মেসি করা কোনো ভালো উদ্যোগ নয়, গরিব মানুষকে আরও দূরে সরিয়ে দেওয়া হবে সার্বজনীন স্বাস্থ্যসেবা থেকে। সরকারি হাসপাতালে যত পরীক্ষা-নিরীক্ষা লেখা হবে, সব হাসপাতালে করতে হবে। সরকারি হাসপাতালে যত ওষুধপত্র লেখা হবে, সব বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’


সার্বিক বিষয়ে জানতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, তিনি বিদেশ সফরে রয়েছেন।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা