শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

সঠিক উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে: শফিকুল আলম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দ্রুতই সঠিক উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর বর্তমান রাজনৈতিক দলগুলো সমঝোতার রাজনীতি শুরু করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) বিকেলে ‘নতুন বাংলাদেশে কী চাই’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এছাড়াও চিন্তাবিদ ও লেখক সলিমুল্লাহ খান বলেন, অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার নিশ্চিত না করতে পারলে দেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।


জুলাই-আগস্ট বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে ৮ আগস্ট। এরপর কেটে গেছে ১০০ দিন। এর মাঝেই রাষ্ট্রের বিভিন্ন দিক সংস্কারে গঠন করা হয়েছে কয়েকটি কমিশন। যাদের কাজ আওয়ামী লীগ সরকারের আমলে ধ্বংস হয়ে যাওয়া ব্যবস্থাপনাকে সংস্কার করা। সাথে তৈরি হচ্ছে সাধারণ জনগণ ও আন্দোলনকারীদের বিভিন্ন আকাঙ্ক্ষা।


এরই পরিপ্রেক্ষিতে, আজ বিকেলে ‘কী চাই নতুন বাংলাদেশে’ শিরোনামে আলোচনার আয়োজন করে বেনার নিউজ। অংশ নেন রাষ্ট্রচিন্তক, রাজনীতিবিদ, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, শহীদ পরিবারের সদস্য ও বিএনপির প্রতিনিধিসহ অনেকেই। আলোচনায় উঠে আসে জুলাই আগস্ট বিপ্লবের ভয়াবহতার চিত্র।


নতুন বাংলাদেশকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আর এর জন্যে করণীয় কি কি- কতটুকু ভূমিকা রাখবে তরুণ সমাজ। তবে সবকিছু ছাপিয়ে আলোচনা হয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগকে নিয়ে।


বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক দলগুলো সমঝোতার রাজনীতি শুরু করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।’ বলেন একটি ভোটের জন্যে শুধু এই গণঅভ্যুত্থান হয় নাই, হয়েছে রাষ্ট্রীয় পরিবর্তন করার জন্যে।


হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা আমরা সন্দেহের চোখে দেখছি। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত যারা আলোচনা করছে আওয়ামী লীগকে নিয়ে তারা কখনো জুলাই গণঅভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করতে পারেনি। এখন আলোচনার বিষয় আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। তাদের পুনর্বাসন বা নির্বাচনে আসা নিয়ে না। তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে।’


এদিকে আলোচনায় বিএনপি'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. মাহাদি আমিন। বলেন, ‘যদি বর্তমান সরকার প্রতিটি হত্যা ও গুমের বিচার করে তাহলে আওয়ামী লীগের কয়জন রাজনীতিতে থাকতে পারবে আর পারবে না সেটা তখনই দেখা যাবে।’


নতুন বাংলাদেশকে দাসত্ব ও প্রভুত্ব থেকে বের হওয়ার পরামর্শ দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক সলিমুল্লাহ খান। বলেন, অন্তর্বর্তী সরকারকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।


সলিমুল্লাহ খান বলেন, ‘কোনো দেশের সার্বভৌমত্ব আছে কিনা সেটার মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত না করতে পারেন তাহলে আপনার ক্ষমতায় বসার অধিকার নেই আপনি বসতেও পারবেন না।’


ইন্টারপোলসহ ভারতের সাথে কথা বলে শেখ হাসিনাকে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দ্রুত বিচার সম্পন্নের পাশাপাশি সঠিক বিচার ব্যবস্থাও পরিচালনা করা হবে। যাতে ভবিষ্যতে কেউ এটা নিয়ে প্রশ্ন না করতে পারে।’


শফিকুল আলম বলেন, ‘আগে এসবের বিচার হবে। কোনো রকমের গাফিলতি হবে না। বিচার হবেই। যার হাতে রক্ত আছে তার সাথে কোনো দেনাপাওনা নেই।’


এছাড়াও নির্বাচন এবং সংস্কার একই সাথে চলবে আর নির্বাচিত সরকার যেই আসবে তারা যেন আর ফ্যাসিবাদী না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান বক্তাদের। 


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬