শিরোনাম
গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

তীব্র লবণাক্ততার মধ্যেও রামপালে বোরো ধানের আবাদ বৃদ্ধি

প্রকাশিত:শুক্রবার ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) প্রতিবেদক।। তীব্র লবণাক্ততার মধ্যেও বাগেরহাটের রামপাল উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো আবাদ এবং কৃষি বিভাগের সার্বক্ষণিক তদারকির কারণে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করছেন কৃষকরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ৪ হাজার ৯০ হেক্টর এবং উফশী জাতের ধান ৮১০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে আবাদ হয়েছিল ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে, যার মধ্যে আবাদ সম্পন্ন হয়েছিল ৪ হাজার ৩৬০ হেক্টর জমিতে। সে তুলনায় এ বছর প্রায় ১০০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। সবকিছু অনুকূলে থাকলে চলতি মৌসুমে প্রায় ২৩ হাজার ৬২ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে।রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গৌরম্ভা ইউনিয়নে হাইব্রিড ধান ৬১৭ হেক্টর এবং উফশী জাতের ধান ১৮৯ হেক্টর, উজলকুড় ইউনিয়নে হাইব্রিড ২ হাজার ২৬১ হেক্টর ও উফশী ১৮৯ হেক্টর, বাইনতলা ইউনিয়নে হাইব্রিড ৭০১ হেক্টর ও উফশী ২৩৫ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এছাড়া রামপাল সদর ইউনিয়নে হাইব্রিড ৪৫৬ হেক্টর ও উফশী ১১৬ হেক্টর, রাজনগর ইউনিয়নে হাইব্রিড ৭৯ হেক্টর ও উফশী ১৮ হেক্টর, হুড়কা ইউনিয়নে হাইব্রিড ৪ হেক্টর ও উফশী ২ হেক্টর, পেড়িখালী ইউনিয়নে হাইব্রিড ২ হেক্টর ও উফশী ১ দশমিক ৫ হেক্টর, ভোজপাতিয়া ইউনিয়নে হাইব্রিড ৬ হেক্টর ও উফশী ৩ হেক্টর, মল্লিকেরবেড় ইউনিয়নে হাইব্রিড ৮৩ হেক্টর ও উফশী ১৩ হেক্টর এবং বাঁশতলী ইউনিয়নে হাইব্রিড ১০ হেক্টর ও উফশী ৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে উপজেলায় হাইব্রিড ধান ৪ হাজার ২১৯ হেক্টর, উফশী জাতের ধান ৬৭৯ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ২ হেক্টর জমিতে আবাদ হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন জানান, রামপাল একটি উপকূলীয় উপজেলা। জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিতভাবে চিংড়ি চাষের কারণে মাটি ও পানিতে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এর ফলে জমির উর্বরতা ও গুণাগুণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।তিনি আরও বলেন, সরকারিভাবে বিকল্প ফসল চাষ বৃদ্ধি এবং লবণসহিষ্ণু উন্নত জাতের ধান চাষে উৎসাহ দেওয়ার ফলে আবাদ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কৃষিতে যান্ত্রিকীকরণ, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শের কারণে কৃষকরা সুফল পাচ্ছেন। মাঠ পর্যায়ে মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা করে জমির উর্বরতা বৃদ্ধির জন্যও কাজ করা হচ্ছে।



আরও খবর




ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার