শিরোনাম
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

তীব্র লড়াইয়ে ইসরায়েল-হিজবুল্লাহ, ফের জেগে ওঠার প্রত্যয় হামাসের

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গাজা যুদ্ধের বর্ষপূর্তির দিন সোমবারে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ আর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আবার মাথা তুলে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে, তারা লেবাননে তাদের আক্রমণ আরও বিস্তৃত করবে।


গত বছরের ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাসের ফিলিস্তিনি যোদ্ধারা। ওই দিনই হামাস শাসিত গাজায় পাল্টা হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা করে ইসরায়েল। এক বছর পূর্ণ হওয়া এই যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৪২ হাজার বাসিন্দা নিহত হয়েছেন আর ফিলিস্তিনি ছিটমহলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে ভাষ্য দেশটির। ওই দিন ইসরায়েল থেকে ২৫০ জনেরও বেশি মানুষকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রাখে হামাসের যোদ্ধারা।


এই ঘটনার বর্ষপূর্তির দিনটি ইসরায়েলিরা বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিবাদের মধ্যে দিয়ে স্মরণ করেছে।


গাজা যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে এবং তা একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার পরিস্থিতিতে আছে।


এক বছরের যুদ্ধে হামাস ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তাদের শাসিত ভূখণ্ড গাজা প্রায় ধ্বংস হয়ে গেছে। তারপরও ফিলিস্তিনি এই গোষ্ঠীটি রূপকথার ‘ফিনিক্স পাখির’ মতো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছে।


লেবাননে হামাসের মিত্র ইরানের সমর্থনপুষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার জানিয়েছে, তারা ইসরায়েলি বন্দরশহর হাইফার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং হাইফার ৬৫ কিলোমিটার পূর্বে টেবেরিয়াসেও হামলা চালিয়েছে। সশস্ত্র এই গোষ্ঠী পরে আরও জানায়, তারা হাইফার উত্তরে কয়েকটি এলাকা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


ইসরায়েল জানায়, হামাসের হামলার বর্ষপূর্তির দিনটিতে ভূখণ্ডে অন্তত ১৯০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আর এসব হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।


ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থলগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করেছে আর হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তাদের আরও দুই সেনা নিহত হয়েছে।


এদের নিয়ে লেবাননের ভেতরে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে, জানিয়েছে রয়টার্স।


ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ক্রমেই আরও তীব্র হতে থাকা ইসরায়েলি বোমা হামলায় বহু লেবাননি উদ্বিগ্নভাবে আশঙ্কা করছেন, হয়তো তাদের দেশও গাজার মতো ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হবে।


ইসরায়েলি বাহিনী আরবিতে দেওয়া এক বার্তায় সৈকতগামী ও নৌকা ব্যবহারকারীদের লেবাননের উপকূলের একটি অংশ এড়িয়ে যাওয়ার জন্য সতর্ক করে বলেছে, তারা শিগগিরই সাগর থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরু করবে।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত এলাকার একটি পৌরভবনে ইসরায়েলের বিমান হামলায় ১০ দমকল কর্মীসহ বহু মানুষ নিহত হয়েছেন।


এক বছর আগে হামাসের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা শুরু করার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ২০০০ লেবাননি নিহত হয়েছেন। এদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে গত কয়েক সপ্তাহে।


হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে আঞ্চলিক শক্তি ইরান ১ অক্টোবর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালাবে এমনটি জানিয়ে তারা লক্ষ্যস্থলগুলো যাচাই করে দেখছে বলে জানিয়েছে। ইরানের তেল স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যস্থল হতে পারে।


এভাবে দুই স্থানীয় শক্তির মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরু হলে তাতে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়তে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের । 


আরও খবর
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬





হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

ফতুল্লায় বাসায় চুরি, ড্রাইভার গ্রেপ্তার; উদ্ধার ৪৯ ভরি স্বর্ণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত