শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

তীব্র সঙ্কটেও দেশে গ্যাসের চুরি ও অপচয় বন্ধ হচ্ছে না

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশে গ্যাসের তীব্র সঙ্কটেও গ্যাসের চুরি ও অপচয় বন্ধ হচ্ছে না। প্রতি বছর যে পরিমাণ গ্যাস চুরি হয় তার অধিকাংশই সিস্টেম লস হিসেবে দেখানো হয়। মূলত সিস্টেম লস, চুরি ও দুর্নীতি গ্যাস খাতে আর্থিক ক্ষতির বড় কারণ। ওসব সমস্যা নিয়ন্ত্রণে কোনো সরকারেরই জোরালো তদারকি ছিল না। যে কারণে বছরের পর বছর গ্যাস খাতের আর্থিক ক্ষতি কমাতে শিল্প-বিদ্যুৎসহ নানা খাতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে গ্যাসের সিস্টেম লস (কারিগরি ত্রুটি) কমাতে সরকার পথনকশা তৈরি করেছে। ৭টি গ্যাস কোম্পানিকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সিস্টেম লস কমানোর লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছে। গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে ওই সময়ের মধ্যে সিস্টেম লস কমপক্ষে অর্ধেকের নিচে নামিয়ে আনতে হবে। আর ওই কাজটি না পারলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের শাস্তি ভোগ করতে হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে যে পরিমাণ গ্যাসের সিস্টেম লস হয়, তার আর্থিক মূল্য ১০০ কোটি মার্কিন ডলার। সরকার চাচ্ছে আগামী বছরের জুনের মধ্যে সিস্টেম লস অর্ধেকে নামিয়ে আনতে। গত জানুয়ারি মাসে তিতাস গ্যাসের সিস্টেম লস ছিল ১০ দশমিক ৫৩ শতাংশ। ২০২৬ সালের জানুয়ারিতে কোম্পানিটিকে ওই হার ৫ দশমিক ৫ শতাংশে এবং ডিসেম্বরে ৫ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে। একইভাবে বাখরাবাদের জানুয়ারিতে ১৩ দশমিক ৬০ শতাংশ সিস্টেম লস থাকলেও আগামী বছরের জানুয়ারি ও ডিসেম্বরেও কোম্পানিটিকে ওই হার ৫ শতাংশে নামিয়ে আনতে হবে। দেশীয় কোম্পানি, আনÑর্জাতিক কোম্পানি ও চট্টগ্রামের মহেশখালীতে থাকা দুই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে মিটারিংয়ের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন পিএলসি লিমিটেডে (জিটিসিএল) গ্যাস সরবরাহ করা হয়। জিটিসিএল পরে মিটারিংয়ের মাধ্যমে ছয় কোম্পানিকে গ্যাস সরবরাহ করে। সেগুলো হচ্ছে তিতাস, বাখরাবাদ, কর্ণফুলী, জালালাবাদ, সুন্দরবন ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি। ওসব কোম্পানিই গ্রাহকদের গ্যাস সরবরাহ করে। সিস্টেম লসের মধ্যে তিতাস ও বাখরাবাদ গ্যাসেরই বেশি, যা সুন্দরবন গ্যাস ও পশ্চিমাঞ্চল গ্যাসের নেই বললেই চলে।


সূত্র জানায়, সরকার গ্যাস আমদানি করে সরবরাহ সংকট মোকাবেলা করছে। আর আমদানি ও বিক্রয়মূল্যের ব্যবধান কমাতে দাম বাড়াচ্ছে। অথচ গ্যাস খাতে বিপুল পরিমাণ চুরি ও দুর্নীতি কমাতে পারছে না। তবে এখন থেকে ২০২৬ সালের জুনের মধ্যে কোন কোম্পানি কোন মাসে সিস্টেম লস কতটা নামিয়ে আনবে তা বেঁধে দেয়া হয়েছে। সিস্টেম লস কমিয়ে আনতে তিতাসের ৩৯১ ও বাখরাবাদের ১৩৩ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া কর্ণফুলী গ্যাসে ২০০, জালালাবাদে ৬৪ এবং পশ্চিমাঞ্চল গ্যাসে ৩৬ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। সিস্টেম লস কমাতে সাতটি ভিজিল্যান্স দল গঠন করা হয়েছে। অবৈধ বিতরণ পাইপলাইন অপসারণ, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিচ্ছিন্ন করার পর সেগুলো আবার পুনঃস্থাপিত হয়েছে কিনা ভিজিল্যান্স দল সরেজমিন দেখবে। আর লাইন পুনঃস্থাপনের সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারী বা কোনো ঠিকাদার জড়িত কিনা তাও চিহ্নিত করা হবে। গত ২৫ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ২ মাসে ৭০ কিলোমিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। আর প্রায় ২৭ হাজার অবৈধ আবাসিক বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৯৬টি মোবাইল কোর্টসহ ও ১ হাজার ১৮৮টি মোবাইল কোর্ট ছাড়া অভিযান করা হয়েছে।


সূত্র আরো জানায়, ১৯৯০ সালের পর থেকে দেশে বিদ্যুৎ খাতে গ্যাসের দাম ২৫ দফা বেড়েছে। ওই সময় বিদ্যুৎ কেন্দ্রে (সরকারি-বেসরকারি) ঘনমিটারপ্রতি গ্যাসের দাম ১ টাকা ৩৩ পয়সা থেকে বেড়ে ৩০ টাকা পর্যন্ত হয়েছে। আর শিল্প খাতে গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ১ টাকা ৩৩ পয়সা থেকে বাড়িয়ে বিগত সাড়ে তিন দশকে সর্বোচ্চ ৪২ টাকা পর্যন্ত করা হয়েছে। একই সময়ে শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম বাড়ানো হয়েছে যথাক্রমে ১৭ ও ১৯ দফা। কিন্তুগ্যাসের বাড়তি দাম দিলেও ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পায়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার গ্যাসের বিদ্যমান সংযোগে দাম না বাড়ালেও সমপ্রতি শিল্প ও ক্যাপটিভের নতুন সংযোগে ৩৩ শতাংশ দাম বাড়িয়েছে। কিন্তু দেশের গ্যাস খাতে হয়ে আসা অপচয়-চুরি কমেনি। আর গ্যাস সরবরাহও বাড়েনি। 


এদিকে দেশে ক্রমেই কমে আসছে গ্যাসের মজুদ। এই সংকট মোকাবেলায় বিগত দেড় দশকে স্থানীয় গ্যাস খাতে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি। বরং গ্যাসের সরবরাহ সংকট মোকাবেলায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিকে সমাধান হিসেবে দেখা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। বিগত ২০২০ সালের এপ্রিলে স্থানীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুটের মতো। পাঁচ বছর পর স্থানীয় সরবরাহ ওই একই জায়গায় আটকে রয়েছে। অথচ এই সময়ে দেশে অন্তত দুই হাজার ঘনফুট গ্যাসের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। ওই চাহিদা মোকাবেলায় স্পট ও দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি অব্যাহত রেখেছে সরকার। ২০১৮ সালের পর থেকে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানিতে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত অন্তত ১ লাখ ৬০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। তার সঙ্গে এ খাতে প্রতি বছর ভর্তুকি দেয়া হয়েছে ৫-৬ হাজার কোটি টাকা। যদিও চলতি অর্থবছরে এলএনজিতে ভর্তুকি ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা যায়।


অন্যদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি ও চুরি প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিদ্যমান পরিস্থিতিতে গ্যাসের বাস্তবতা বুঝতে হবে। এখন আর যত্রতত্র গ্যাসের সংযোগ দেয়ার সুযোগ নেই। গ্যাসের মজুদ কমে আসছে, আর সরবরাহ ঠিক রাখতে আমদানি বাড়ছে। ফলে উচ্চমূল্যে গ্যাস কিনে কম মূল্যে বিক্রি করার সুযোগ নেই। আর গ্যাস চুরির ক্ষেত্রে প্রতিনিয়ত সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। কিন্তু কেটে দেয়া সংযোগগুলো পুনরায় জোড়া লাগছে। এ সংযোগ যাতে আর জোড়া লাগতে না পারে, সে বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লস ও চুরি নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা