শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

টিসিবির লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্তের পাশাপাশি শিক্ষার্থীরাও

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। কম দামে পণ্য পেতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলের লাইনে হুমড়ি খেয়ে পড়ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নবিত্ত, মধ্যবিত্তের সঙ্গে এই লাইনে শামিল হচ্ছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেসে থাকা শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় দেখা যায়, টিসিবি থেকে পণ্য কিনতে দীর্ঘ লাইন ধরেছেন সাধারণ মানুষ। শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের পাশাপাশি পুরান ঢাকায় মেসে থাকা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও ছিলেন এই লাইনে।


টিসিবি সূত্রে জানা যায়, রাজধানীর ৫০টি স্থানে ফ্যামিলি কার্ড ছাড়া বিশেষ ট্রাক সেলে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিটি ট্রাকে ৩৫০ জনের জন্য পণ্য থাকে। তবে অধিকাংশ জায়গায়ই নির্দিষ্ট সংখ্যক মানুষের চেয়ে বেশি মানুষ উপস্থিত থাকেন, যারা পণ্য কিনতে পারেন না।



টিসিবির এসব পণ্যের মধ্যে লিটারপ্রতি ভোজ্যতেল ১০০ টাকা, এক কেজি মসুর ডাল ৬০ টাকা, চাল ৩০ টাকা ও আলু ৪০ টাকায় কেনা যায়। এই চার পণ্য কিনতে একজন গ্রাহককে দিতে হচ্ছে ৫৯০ টাকা। খুচরা বাজার থেকে এসব পণ্য কিনতে লাগে প্রায় ১ হাজার টাকার মতো। অর্থাৎ, টিসিবির ট্রাক থেকে পণ্য কিনলে অন্তত ৪শ’ টাকার বেশি সাশ্রয় হয় ক্রেতাদের।


পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় মেসে থাকেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী হাসান। তিনি বলেন, সরকার পতনের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেমন ছিল এখনও তেমন। বরং কিছু কিছু পণ্যের দাম আরও বেড়েছে। এত বেড়েছে যে দোকান থেকে ক্রয় করে খাওয়াটাই কষ্টসাধ্য হয়ে গেছে। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছি টিসিবির পণ্য কেনার।


কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী এনামুল হক বলেন, আগে মেসে তিন হাজার টাকার মধ্যে তিনবেলার খাবার হয়ে যেতো। এখন চার হাজার ছুঁয়ে গেছে। টিসিবিতে কিছুটা সাশ্রয়ী মূল্যে তেল, পেঁয়াজ বিক্রি হচ্ছে। পরে মেসের সবাই সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে অন্তত দুবার টিসিবির ট্রাক থেকে মালামাল কিনবো। এতে কিছু টাকা সাশ্রয় হবে।


নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী বলেন, আমরা একসঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের ১১ জন মেসে থাকি। কমবেশি সবারই আর্থিক সমস্যা আছে। তাই যে যেভাবে পারছি খরচ বাঁচানোর উপায় বের করছি। আমাদের মেস মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সপ্তাহে একবার একজন টিসিবির লাইন থেকে বাজার করবে। আজকে আমার বাজার ছিল। ক্লাস মিস করে এক দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মেসের বাজার করলাম।


ওই শিক্ষার্থী আরও বলেন, টিসিবির লাইনে দাঁড়িয়ে যে দামে পণ্য কেনা যায় সেই, একই দামে যদি দোকানেও পাওয়া যেতো তাহলে আর বাড়তি কষ্ট করতে হতো না। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, যাই করেন আর না করেন, অন্তত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। সাধারণ মানুষের নাগালে আনেন। নয়তো গ্রামাঞ্চল থেকে এসে মেসে থেকে পড়াশোনা করা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য আরও কষ্টসাধ্য হবে।



ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে সাধারণ মানুষ কিছুটা সাশ্রয়ী মূল্যে কেবল চাল, ডাল, আলু এবং ভোজ্যতেল কিনতে পারেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় আর কোনোকিছুই বিক্রি হয় না। এবার ক্রেতারা চাল-ডালের পাশাপাশি টিসিবিকে মাছ-মাংস এবং সবজি বিক্রির দাবিও জানান।


ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিসিবির লাইনে দাঁড়ানো গৃহিণী খাদিজাতুল কোবরা বলেন, টিসিবি থেকে শুধু চারটা জিনিস কেনা যায়। চাল, মসুর ডাল, আলু আর তেল। মাছ-মাংস বা কোনও তরকারি পাওয়া যায় না। যদি যেতো তাহলে খুব ভালো হতো।


খাদিজাতুল কোবরা আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের অনেক দাম। টিসিবি থেকে যেহেতু কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনা যায়। সেজন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, টিসিবি যেন মাছ-মাংস এবং তরকারিও বিক্রি করে। সরকারের পক্ষ থেকে যদি এই উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের মতো মানুষ ঢাকা শহরে আরেকটু ভালো থাকতে পারবো।


টিসিবির লাইনে দাঁড়ানো মোরশেদ আলম বলেন, বাজার থেকে এক কেজি করে কোনও তরকারি কেনা যায় না। যে মাছের দাম জানতে চাইবো সেটির কেজিই ৫০০ টাকার ওপরে। ছেলে মেয়েদের মাছ-মাংস না খাওয়াতে পারার আক্ষেপ যে কতটা, তা আমার মতো পরিস্থিতিতে যারা পড়েছেন তারা বুঝবেন।


কথা বলার একপর্যায়ে অশ্রুসিক্ত মোরশেদ বলেন, আমার ছোট মেয়েটা ক্লাস থ্রি-তে পড়ে। একবার সে বায়না ধরেছে আমার সাথে বাজারে যাওয়ার। ওর মাও বললো নিয়ে যেতে। পরে গেলাম রায়সাহেব বাজারে। ছোট মেয়ে যা দেখে তাই কেনার কথা বলে। প্রথম প্রথম খারাপ না লাগলেও যখন বড় রুই মাছের কাছে গিয়ে মেয়েটা আর কোনোভাবেই সরছিল না। কিনতে না পেরে খুব খারাপ লেগেছে। বাবা হয়ে মেয়ের ছোট বায়না পূরণ করতে পারিনি।


এই ক্রেতা আরও বলেন, পত্রপত্রিকা আর টিভিতে শুধু এই উদ্যোগ, ওই উদ্যোগ— এটা সংস্কার, ওটা সংস্কারের কথা শুনি। এসব দিয়ে আমরা সাধারণ মানুষ কী করবো। আমরা চাই শুধু জিনিসপত্রের দাম যেন কমে। আগেও জিনিসপত্রের দাম নাগালের বাইরে ছিল, এখনও তাই আছে। বরং আগের সরকার টিসিবি দিয়ে যেই উদ্যোগ নিয়েছে তাতে আমরা কিছুটা স্বস্তি পাইছি। সেটা এখনও পাচ্ছি। এখন আমরা চাই টিসিবি যেন মাছ-মাংস-তরিতরকারিসহ সব প্রয়োজনীয় পণ্য বিক্রি করে। তাহলে আমাদের আর কিছু লাগবে না।


মাছ, মাংস এবং তরকারি বিক্রির বিষয়ে জামিল আহমেদ নামে টিসিবির পণ্যবাহী ট্রাকের দায়িত্বরত একজন বলেন, টিসিবি থেকে যদি এসব বিক্রির ব্যবস্থা করা হয় তাহলে তো আমাদের কোনও সমস্যা নাই। আমাদের দায়িত্ব তো শুধু লোকেশন অনুযায়ী ট্রাক নিয়ে যাওয়া আর পণ্য বিক্রি করা। কর্তৃপক্ষ যদি বর্তমানে যা বিক্রি করছি তার পাশাপাশি আরও কিছু বিক্রির ব্যবস্থা করেন, আমরা তা-ই করবো।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬