শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ট্রাফিক আইন মানাতে গলদঘর্ম, সড়কে বিশৃঙ্খলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় বিজয় সরণির সিগন্যাল। গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায় যে ট্রাফিক পুলিশ সদস্য শফিক হাত দিয়ে গাড়ি থামানোর ইশারা দিচ্ছেন। কিন্তু তার পরও তার ইশারা উপেক্ষা করে প্রায় ১০টি গাড়িকে চলে যেতে দেখা গেল। বাধ্য হয়ে তিনি ত্যক্ত-বিরক্ত হয়ে কোমরে দুই হাত দিয়ে সড়কের মাঝে দাঁড়ালেন। যারা জোর করে যেতে চাচ্ছিলেন, তাদের কয়েকজনকে হইচই করতে দেখা গেল। একটি প্রাইভেট কার থেকে এক ভদ্রলোক নেমে এলেন। ট্রাফিক পুলিশের কাছে গিয়ে জানতে চাইলেন, কেন তার গাড়িটিকে যেতে বাধা দেওয়া হলো। দূরে দাঁড়িয়ে নীরবে দৃশ্যটি দেখলেন কর্তব্যরত এক পুলিশ সার্জেন্ট। এমন চিত্র ঢাকার প্রায় সিগন্যালে এখন দেখা মিলছে।


বিশেষ করে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের মনোবলে চিড় ধরার কারণে এমন ঘটনা ঘটছে বলে পুলিশের মাঠপর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। তারা জানান, ট্রাফিক পুলিশ যদি পথচারীদের আইন মানাতে যান, তখন দেখা যায় অনেকেই পুলিশের দিকে তেড়ে আসছেন। অনেক গাড়ির মালিক ছাত্রদের ডাকার হুমকি দিচ্ছেন। কেউ কেউ আবার জুলাই-আগস্ট আন্দোলনের পুলিশকে লক্ষ করে টিপ্পনি কাটছেন। 


এ ছাড়া ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, হাইড্রোলিক হর্ন বাজানো, লাইসেন্সবিহীন গাড়ি চলাচলের কারণে সড়কে শৃঙ্খলা আসছে না। এতে পুলিশের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে। 


বুধবার দুপুরে রাজধানীর পান্থপথের সার্ক ফোয়ারা মোড়ে গিয়ে দেখা গেছে, সড়কে প্রচণ্ড যানজট। এর মধ্যে দেখা গেল কিছু মোটরসাইকেল ফুটপাতের ওপরে উঠে গন্তব্যে যাচ্ছে। এ সময় পুলিশের দুই সার্জেন্ট সার্ক ফোয়ারা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। কিছু দূর এগিয়ে কারওয়ান বাজারের স্টার হোটেলের সামনে দেখা যায়, কয়েকটি মোটরসাইকেল উল্টোপথে আসছে। একটি ইজিবাইককেও উল্টোপথে আসতে দেখা গেল। কিছু দূরে ছিলেন ট্রাফিকের এক সার্জেন্ট। তাকে নীরব থাকতে দেখা গেল। রাজধানীর বাড্ডা, গুলশান, খিলক্ষেত, মগবাজার, গুলিস্তান এলাকার সিগন্যালেও এমনভাবে ট্রাফিক আইন লঙ্ঘন করতে দেখা গেছে। 


সরেজমিনে পান্থপথের মোড়ে দেখা যায়, ট্রাফিক পুলিশ আরমান হাতের ইশারা দিয়ে গাড়ি থামাচ্ছেন। তিনি বলেন, ‘যারা ট্রাফিক আইন লঙ্ঘন করছেন তাদের কিছু বললে উচ্ছৃঙ্খল আচরণ করেন। আমরা ধৈর্য ধরে দায়িত্ব পালন করছি।’ 


নাম প্রকাশে অনিচ্ছুক শাহবাগ মোড়ে এক সার্জেন্ট বলেন, ‘এখন সড়কে দায়িত্ব পালন করা বড় কঠিন কাজ। লোকজন আমাদের নানা কথা শোনায়। ৫ আগস্টে সরকার পতনের পর এমন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। আমরা খুব ভারাক্রান্ত মন নিয়ে চাকরি করছি।’ তিনি আরও বলেন, ‘চাকরির স্বার্থে কাউকে তেমন কিছু বলি না। তবে মাঝে মাঝে কঠোর হচ্ছি।’ 


বুধবার বেলা ৩টার দিকে পল্টন মোড়ে গিয়ে দেখা যায়, চৌরাস্তার চারপাশে গাড়ির জট লেগেছে। অনেক মোটরসাইকেলকে দেখা গেল ট্রাফিক আইন অমান্য করে চলে যাচ্ছে। ট্রাফিক পুলিশের সদস্যরা কাউকে কাউকে পেছনে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। 


ডিএমপি জানিয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর প্রায় ছয় দিন ট্রাফিক পুলিশ বিভিন্ন আতঙ্কের কারণে সড়কে দায়িত্ব পালন করেনি। পরে তারা দায়িত্বে ফিরে এসেছে। দ্রুতই সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন। ডিএমপি ঢাকা দুই সিটি করপোরেশনের প্রতি অনুরোধ করেছে, ঢাকার বিভিন্ন স্থানে যে খোঁড়াখুঁড়ির কাজ হচ্ছে, তা দ্রুতই শেষ করতে। 


এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নাজমুল হাসান  জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কাজ করছে। 


গাড়িচালকরা কেন ট্রাফিক আইন লঙ্ঘন করছেন বিষয়টি জানতে এই প্রতিবেদক কাকরাইল মোড়ে ৬ নম্বর পরিবহনের চালক সোহেলের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তারা ট্রাফিক আইন মানছেন। তবে ট্রাফিক পুলিশ আগের মতো কড়াকড়ি করে না। ফলে অনেকেই আইন মানেন না। কেন কড়াকড়ি করে না- এমন প্রশ্ন করা হলে তিনি জানান, সেই বিষয়টি তিনি বলতে পারবেন না।



আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬