শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

উদ্ধার হয়নি লুট হওয়া ১৪৫৬ আগ্নেয়াস্ত্র, নিরাপত্তায় বড় হুমকি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শেখ হাসিনা সরকারের পতনের আগে-পরে তিন দিনের মধ্যে থানা, ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অনেক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়।

এসব অস্ত্রের বেশিরভাগ উদ্ধার করা গেলেও এখন অবধি কারাগারের ৫৭টি রাইফেল ও পুলিশের ১৩৯৯টি অস্ত্র অর্থাৎ মোট ১৪৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।  


বিষয়টিকে দেশের নিরাপত্তায় বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। প্রথম দিকে স্থাপনা পাহারা দেওয়ার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে ধীরে ধীরে থানার কার্যক্রম স্বাভাবিক হতে থাকে।  


৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই পুলিশ লুট হওয়া আগ্নেয়াস্ত্র জমার দেওয়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেয়। সময় শেষ হওয়ার পরপরই লুট হওয়ার আগ্নেয়াস্ত্র উদ্ধারের পুলিশ অভিযানে নামে, যা এখনো চলমান।  


এরইমধ্যে লুট হওয়া অনেক অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারে সক্ষম হয়েছে।  


তবে এখনবধি যেসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা যায়নি পারেনি সেগুলোর বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, অস্ত্রগুলো যদি সন্ত্রাসীদের হাতে গিয়ে থাকে তাহলে এটা নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।


পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর  বলেন, সে সময় ৫৮টি থানায় অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং ৫৬টি থানায় ভাঙচুর হয়। আনুমানিক মোট ১১৪টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ সময় পুলিশের অস্ত্র লুট হয় ৫৭৫০টি। ১৮ ডিসেম্বর পর্যন্ত উদ্ধার হয় ৪৩৫১টি। আরও ১৩৯৯টি অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া গোলাবারুদ লুণ্ঠিত হয় ৬ লাখ ৫১ হাজার ৬০৯। উদ্ধার করা হয় ৩ লাখ ৮৯ হাজার ৪৩৯।




এদিকে কারাগার থেকে জানা যায়, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলার সময় রক্ষিত ৮৫টি চাইনিজ রাইফেল লুটের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৫৭টি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাকি ২৮টি উদ্ধারের চেষ্টা চলছে।


লুট হওয়া অস্ত্রগুলো এখন কোথায় - এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলেন,  ছাত্র-জনতার আন্দোলনে দেশের বেশিসংখ্যক মানুষ সড়কে নেমে সরকার পতন ঘটিয়েছে। এ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। আমরা মনে করি, সে হামলার ঘটনার পেছনে সন্ত্রাসীরা জড়িত ছিল, যারা লুটপাট চালিয়েছে, অস্ত্র লুট করেছে। কারণ, যারা ফ্যাসিস্ট সরকারকে আন্দোলনের মাধ্যমে হটিয়েছে তারা কখনো কোনো স্থাপনায় হামলা করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ যে অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারেনি, সেই অস্ত্রগুলো কোথায়? সে অস্ত্রগুলো যদি সন্ত্রাসীদের কাছে গিয়ে থাকে তাহলে নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।  



শনিবার (২১ ডিসেম্বর) নতুন দায়িত্ব নেওয়া ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বলেন, গত ১৯ জুলাই বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ সময় কারাগারে থাকা ৮২৬ জন বন্দি পালিয়ে যায়। সে সময় ৮৫টি চাইনিজ রাইফেল লুটের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ৫৭টি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা। বর্তমানে ২৮টি চাইনিজ রাইফেল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান বলেন, ‘বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এখনো যে উদ্ধার হয়নি, সেটা তো উদ্বেগের। এসব অস্ত্র ও গোলাবারুদ বাইরে থাকলে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা থেকে যায়। এছাড়া ৫ আগস্টে পুলিশের যেসব স্থাপনে হামলা হয়েছে সেখানে সম্ভবত সন্ত্রাসীরা মিশে হামলাগুলো চালিয়েছে। বাকি অস্ত্রগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ’


এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ করতে অনিচ্ছুক জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ জেলপলাতক আসামি, দাগি সন্ত্রাসী, উগ্রপন্থি, চরমপন্থি, কিশোর গ্যাংয়ের হাতে চলে যাওয়ার বিষয়টি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।


পুলিশ সদর দপ্তর থেকে অপর একটি সূত্র জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদের মধ্যে আছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি (স্মল মেশিনগান), এলএমজি (লাইট মেশিনগান), পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন ধরনের গুলি।


কারা অধিদপ্তরে বেশ কয়েকদিন আগে সংবাদ সম্মেলন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, আগস্টে অস্থিরতার সময়ে আটটি কারাগার থেকে অস্ত্র লুট হয়েছিল ৯৪টি। এর মধ্যে ৬৫টি উদ্ধার করা হয়েছে।


এদিকে গতকাল শনিবার ১৮ ডিসেম্বর ঢাকার গুলশান থানা পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদে সেন্টু  মিয়া (৪৮) নামে একজনকে অবৈধ পিস্তলসহ গ্রেপ্তার করেছে।


পুলিশ বলছে, স্থানীয় ডিশ ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য অস্ত্রসহ ঘটনাস্থলে যায় ওই ব্যক্তি।


সম্প্রতি সারা দেশে খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির মতো ভয়ংকর অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রাত যত গভীর হতে থাকে সড়কের নিয়ন্ত্রণ চলে যায় এসব অপরাধীদের হাতে। বিশেষ করে রাজধানীতে এখন সাধারণ মানুষের মধ্যে ছিনতাই নিয়ে আতঙ্ক বিরাজ করছে। পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে খুনোখুনির ঘটনা বেড়েছে।  


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে এখন অন্তর্বর্তী সরকার। 


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬