শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

উজানের ঢলে উত্তাল হাওর,ঢেউয়ের দাপটে স্বস্তিহীন জনজীবন

প্রকাশিত:শুক্রবার ১০ জুলাই ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার(সুনামগঞ্জ):ভারতের মেঘালয় পাহাড়ে টানা ভারী বৃষ্টিপাতের ফলে নেমে আসা উজানের ঢল এবং স্থানীয় বৃষ্টিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকায় পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।এতে হাওরের বিস্তীর্ণ এলাকা পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। প্রবল বাতাসে উত্তাল হাওরে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় স্বস্তিহীন হয়ে পড়েছে হাওরপাড়ের জনজীবন। নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে জেলেরা পর্যন্ত উদ্বেগের মধ্যে দিন পার করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর,গোলাবাড়ি,ছিলানী তাহিরপুর, শ্রীয়ারগাঁও,মুজরাই, মন্দিয়াতা,কামালপুর, মইয়াজুরী,তরং শিবরামপুর,ইন্দ্রপুরসহ হাওরপাড়ের প্রায় প্রতিটি গ্রাম এখন পানিতে কানায় কানায় পূর্ণ। উজানের ঢল অব্যাহত থাকায় প্রতিদিনই বাড়ছে পানির উচ্চতা। প্রবল বাতাসে সৃষ্ট উত্তাল ঢেউ বসতভিটার পাড়ে আছড়ে পড়ছে। ফলে হাওরপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।টাঙ্গুয়ার হাওরপাড়ের জয়পুর গ্রামের প্রবীণ মুরব্বি কপিলনুর মিয়া বলেন,যেভাবে উজানের ঢল নেমে পানি বাড়ছে, তাতে আমরা চরম উদ্বেগের মধ্যে আছি। হাওরে এখন বড় বড় ঢেউ উঠছে।ঢেউয়ের ভয়ে নৌকা নিয়ে প্রয়োজন ছাড়া বের হতে পারছি না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয়দের ভাষ্য,দিনের তুলনায় রাতের বেলায় ঢেউয়ের তীব্রতা আরও বেড়ে যায়।এতে জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। প্রয়োজনীয় কাজে নৌপথে চলাচল করতেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চলের বসতবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন হাওরপাড়ের বাসিন্দারা।এদিকে চলমান পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলা প্রশাসন বন্যা পরিস্থিতিতে পর্যটক পরিবহনের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,প্রতিকূল আবহাওয়া,ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া কিংবা নদী-হাওরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করলে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে নৌযাত্রা করা যাবে না। প্রতিটি হাউজবোটে ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয়া (লাইফ রিং) এবং অন্যান্য জরুরি নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এবং আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাত্রা শুরুর আগে পর্যটকদের নিরাপত্তাবিষয়ক প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। পাশাপাশি জেলা প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।পরিস্থিতির আরও অবনতি হলে বা স্থানীয় প্রশাসন প্রয়োজন মনে করলে হাউজবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে।সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলায় মোট ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত,উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি এবং উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।হাওরপাড়ের বাসিন্দাদের আশঙ্কা,উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি, দ্রুত সহায়তা এবং আগাম কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থেকে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আরও খবর




দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত