শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

উৎপাদনে যেতে না পারলেও ঋণের কিস্তি গুনছে বৃহৎ বিদ্যুৎকেন্দ্রগুলো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জ্বালানির অভাবে উৎপাদনে যেতে না পারলেও দেশের বৃহৎ গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টটি বসে থেকে ঋণের কিস্তি গুনছে। বিদ্যুৎকেন্দ্রটি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত। প্রায় এক বছর আগে থেকেই বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রটি প্রস্তুত হয়েছে। শেষ করেছে আনুষ্ঠানিক সব কার্যক্রমও। জাপানিজ কোম্পানি জাপানস এনার্জি ফর আ নিউ এরা (জেরা) এটি নির্মাণে প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। কিন্তু গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাওয়ায় কেন্দ্রটি চালু হচ্ছে না। কিন্তু উৎপাদনে না গেলেও চুক্তি অনুযায়ী ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। জেরা ও পিডিবি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, মেঘনাঘাটের গ্যাসভিত্তিক ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড নামে বাস্তবায়ন হচ্ছে। বিপিডিবির সাথে ২০১৯ সালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জেরার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিপত্র সম্পাদন হয় । চলতি বছরের অক্টোবরে পরীক্ষামূলক কার্যক্রমও শেষ হয়। চুক্তি অনুযায়ী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) এ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করবে। সেজন্য সংস্থাটির সঙ্গে জিএসএ (গ্যাস সাপ্লাই এগ্রিমেন্ট) সই হয়। কেন্দ্রটি ২২ বছর পিডিবিকে বিদ্যুৎ সরবরাহ করবে। এ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ক্রয়ে বিপিডিবির ৫ টাকা ৮৪ পয়সা ব্যয় হবে। কিন্তু তিতাস থেকে গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাওয়ায় উৎপাদনে যেতে পারছে না কেন্দ্রটি। সূত্র জানায়, বর্তমানে দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও ৮২০-৮৪০ মিলিয়ন ঘনফুটের মতো সরবরাহ হচ্ছে। আর জেরার ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য দৈনিক ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। ওই গ্যাসের বাড়তি জোগান এ মুহূর্তে তিতাসের কাছে নেই। যদিও গত অক্টোবরে জেরার বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে সপ্তাহব্যাপী উৎপাদনে ছিল। পরীক্ষামূলক উৎপাদনের সময় কেন্দ্রটিতে ১০০-১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবাহ হয়। আর ওই গ্যাস দিয়ে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করে। এখন বাণিজ্যিক উৎপাদনের প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে কেন্দ্রটি গত অক্টোবর থেকে বন্ধ রয়েছে। যদিও বাণিজ্যিক উৎপাদনে যেতে না পারলেও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নেয়া বিপুল পরিমাণ ঋণের কিস্তি মালিকপক্ষকে পরিশোধ করে যেতে হচ্ছে। এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনসহ একাধিক জাপানিজ ব্যাংক থেকে জেরা ঋণ নিয়েছে। এর মধ্যে ঋণের তিন কিস্তি পরিশোধ করা হয়েছে। চলতি মাসে পরিশোধের কথা রয়েছে ঋণের চতুর্থ কিস্তি। এদিকে বিদ্যমান পরিস্থিতি বিষয়ে জেরা মেঘনাঘাট পাওযার লিমিটিড সংশ্লিষ্টরা জানান, জেরার বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশে সবচেয়ে উচ্চ ইফিশিয়েন্সি ও সর্বনিম্ন উৎপাদন খরচের কেন্দ্র। এটি বাণিজ্যিক উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। এ কেন্দ্রের সুবিধা হলো কম গ্যাসে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। তাতে বিপিডিবির খরচও কম পড়বে। তাই প্রয়োজনীয় গ্যাসের জোগান নিশ্চিত করা গেলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কেন্দ্রটি উল্লেখযোগ্য অবদান রাখবে। বিদ্যুৎ কেন্দ্রে এডিবি ও জাপানিজ ব্যাংক বিনিয়োগ করেছে। ফলে কেন্দ্রটি উৎপাদনে না থাকলেও নির্দিষ্ট সময়ে ব্যাংকের ঋণ পরিশোধ করছে জেরা। অন্যদিকে বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, জেরা উচ্চ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও ব্যয় সাশ্রয়ী বিবেচনায় জেরা বিদ্যুৎ কেন্দ্রটিতে গ্যাস সংযোগ প্রয়োজন। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ না করে বরং বেশি বিদ্যুৎ উৎপাদন ও ব্যয় সাশ্রয় হয় এমন বিদ্যুৎ কেন্দ্র বিপিডিবির চালানো দরকার। তাতে বিপিডিবির বিদ্যুৎ উৎপাদন খরচও কমবে। বিপিডিবির কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেন। তাছাড়া এ বিদ্যুৎ কেন্দ্রে বিদেশী বিনিয়োগ রয়েছে। বিদেশী বিনিয়োগের আস্থা ধরে রাখার ক্ষেত্রে কেন্দ্রগুলোর গুরুত্ব রয়েছে। এ বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ জানান, জেরার বিদ্যুৎ কেন্দ্রে এ মুহূর্তে গ্যাস দেয়ার কোনো সুযোগ নেই। মেঘনাঘাটে গ্যাস সরবরাহের জন্য নতুন গ্যাস পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। সে কাজ শেষ হওয়ার পাশাপাশি নতুন করে গ্যাসের বাড়তি জোগান তৈরি হলে সরবরাহ দেয়া সম্ভব হবে। বিষয়টি নিভল করছে গ্যাসের বাড়তি সরবরাহের ওপর। এছাড়া বিপিডিবি চাইলে অন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রেশনিংয়ের মাধ্যমে কেন্দ্রটি উৎপাদনে রাখতে পারে।


আরও খবর




উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা