
এম এম ইউসুফ আলী,স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় নব-গঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ১ আগস্ট সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় নব-গঠিত কমিটির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,শিক্ষক প্রতিনিধি মাহবুবুল হক ভূঁইয়া।
শাকতলী ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, পেরিয়া মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ওমর ফারুক, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি কামরুল হোসাইন স্বপন, সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মান্নান মনু, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ডাক্তার ফয়েজ আহমেদ, সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভুট্টো।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা কৃষকদল সভাপতি আবুল হাশেম মিয়াজী, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম,দৌলতপুর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আব্দুল কাদের, শাকতলী ওয়ার্ড বিএনপি সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, বিএনপি নেতা মহসিন মিয়াজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি মোস্তফা মাহমুদ, যুবদল নেতা আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন ভূঁইয়া, ডাক্তার বিল্লাল হোসরন, সারওয়ার আলম প্রমুখ।




























