শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে ফেরত আনা যেতে পারে শেখ হাসিনাকে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২০ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

২০১৩ সালের বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তিই পারে শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে। তবে তার জন্য দরকার কূটনৈতিক দূরদর্শিতা। আইন বিশেষজ্ঞরা এমন মনে করলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা; তা নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের ওপর। তবে ফেরানো না গেলেও দোষী সাব্যস্ত হলে দণ্ডপ্রাপ্ত হবেন তিনি, বাজেয়াপ্ত হবে সম্পদ। আর নির্বাচনে অংশ নেয়াও প্রায় অসম্ভব হবে তার জন্য।


গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারতের মোদি সরকার। দায়িত্ব নেয় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।


এই সরকারের শুরু থেকেই আলোচনায় গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে কিনা? হলেই বা তার প্রক্রিয়া কী?


অবশেষে শুরু হলো বিচার প্রক্রিয়া। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্ধশতাধিক অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর ধার্য করে এই সময়ে তাকে আদালতে হাজির করতে বলা হয়।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, 'একটা সরকার কীভাবে দানবীয় সরকার হয়ে নিরস্ত মানুষের উপর গুলি করলো। সেজন্য আমরা সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।'


গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পরই গণমাধ্যমে সরকারের দুজন উপদেষ্টা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।


পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের পক্ষ থেকে বার বার বলা হয়েছে বিচারের প্রয়োজনে তাকে আনতে হলে আমরা সেই উদ্যোগ গ্রহণ করবো।’


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘কোর্ট বলেছে তাকে গ্রেপ্তার করতে। গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশ নিশ্চয় পুলিশের কাছে গিয়েছে আমার কাছে তো আসেনি। তারা তাকে গ্রেপ্তার করতে পারবে না কারণ তিনি দেশে নেই তখন আমাদের দরকার হবে।’


এবার নতুন প্রশ্ন। কীভাবে ফেরত আনা হবে শেখ হাসিনাকে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার দু'ভাবে ফেরত আনার চেষ্টা করতে পারেন শেখ হাসিনাকে। প্রথমটি নিজ কূটনৈতিক চ্যানেলে আর দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক সংস্থা বা সংগঠনের সহযোগিতা নিয়ে। তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা সেটা নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের ওপরই।


আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, 'ভারত যদি এটাকে অন্যভাবে দেখে আর ভারত যদি না চায় তাহলে আমি যতই প্রসেসের কথা বলি না কেন সেটা কোনোভাবেই অগ্রসর হবে না।'


শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়াটি রাজনৈতিক উল্লেখ করে এই বিশ্লেষক জানান, তাকে ফেরত আনতে গেলে রাজনৈতিক ভাবেই আগাতে হবে সরকারকে। নয়তো দু'দেশের সম্পর্কে বাড়তে পারে অস্বস্তি।


যদিও গ্রেপ্তারি পরোয়ানা জারির দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের বক্তব্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইঙ্গিত দেয় না। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার বিষয়ে আমি আগেও বলেছি, নিরাপত্তাজনিত কারণে খুব অল্প সময়ের জন্য তিনি ভারতে এসেছিলেন। এখনও তিনি এখানেই আছেন।’


এমন অবস্থায় কী করবে বাংলাদেশ? আইন বিশেষজ্ঞরা বলছেন, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে বন্দি বিনিময় চুক্তি সাক্ষর হয়েছিলো সেই আইনের প্রয়োগই পারে শেখ হাসিনা ফেরত আনতে। শুধু দরকার কূটনৈতিক দূরদর্শিতা।


সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, ‘এই আইনের মাধ্যমে কূটনৈতিকভাবে অগ্রসর হতে হবে। সে ব্যাপারে ভারতকে জানানো হবো।’


তবে, শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলেও তার বিচার প্রক্রিয়া থেমে থাকবে না। তার অনুপস্থিতিতেই দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ীই দণ্ড পাবেন তিনি। পরে তাকে পাওয়া সাপেক্ষে কার্যকর করা যাবে সাজা। আর তাকে পাওয়া না গেলে তার দেশি বিদেশি সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ থাকবে। আর দায়মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচনে ফেরাও অসম্ভব।


বাংলাদেশ ভারত বন্দি বিনিময় এই চুক্তির সুবিধা ইতোমধ্যেই দু'দেশই পেয়েছে। পশ্চিমবঙ্গ ও আসামে আত্মগোপনে থাকা জঙ্গি, সাত খুনের আসামি নূর হোসেনকে এই চুক্তির আওতায় ফেরত পেয়েছিল বাংলাদেশ। আর ভারত পেয়েছিল উলফা নেতা অনুপ চেটিয়াকে। তবে শেখ হাসিনা প্রশ্নে ভারত বাংলাদেশ সরকার না দল আওয়ামী লীগকে বিবেচনা করবে, সেটির জন্য অপেক্ষা করতে হবে সময়ের। 


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬