শিরোনাম
শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

ভয়ংকর মামলা বানিজ্যের গতি, লাগাম টানবে কে ?

প্রকাশিত:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার : সাভার থানার ‘রাইটার’ হিসেবে পরিচিত স্বপনের বিরুদ্ধে  মিথ্যা মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ধর্ষণের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন ও দালালি করে স্বপন দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে । ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নেয়ার অভিযোগে সাভারের জনগণ ও ভুক্তভোগীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্বপন এর প্রাথমিক জীবন শুরু সাভার ব্যাংক কলোনী খালার বাসায়, সেখান থেকে তিনি ফটো ক্লিক স্টুডিও নামে একটি সাইবার ক্যাফে খুলে নিজের কর্মকাণ্ড শুরু করেন। এরপর সাভার থানায় নিয়মিত দালালির কাজে যুক্ত হন, যেখানে বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় আসা ভুক্তভোগীদের সমস্যার মিথ্যা সমাধানের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। একপর্যায়ে স্বপন মহিলা পুলিশ কর্মকর্তা মাহফুজা বেগম ও শুটার বাবুল শরীফের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে। থানার দালালি করতে গিয়ে স্বপনের পরিচয় হয় পুলিশ কর্মকর্তা মাহফুজা বেগমের সঙ্গে। মাহফুজা বেগমের ছত্রছায়ায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে থাকে। এমনকি তিনি শুটার বাবুল শরীফের সাথে মিলিত হয়ে ভুক্তভোগী নারীদের ধর্ষণ ও নির্যাতনের মতো কাজেও লিপ্ত ছিল বলে অভিযোগ উঠেছে। তার অপরাধ এর বিরুদ্ধে মুখ খুললে ভুক্তভোগীদের মামলার তদন্তে ফাঁসানোর ভয় দেখানো হতো। সম্প্রতি হাসপাতালের এক পরিচালককে আসামি করার চেষ্টায় ব্যর্থ হয় এই স্বপন ।  স্বপনের শ্বশুরের চিকিৎসার খরচ কমানোর দাবি নিয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল হক নাজিমের কাছে যায় ।পরিচালক বিল না কমানোর কারণে , স্বপন পরিচালক নাজিম এর বিরুদ্ধে হত্যা মামলার এজাহারে আসামি করার কৌশল নেন। থানা থেকে বিষয়টি জানার পর নাজিমের নাম এজাহার থেকে বাদ দেয়া হয়। সাভারে এসআই রাজিব শিকদারও এই মামলা বাণিজ্যের সাথে জড়িত ।  স্বপন ও পুলিশের এসআই রাজিব শিকদারের যোগসাজশে সাভার থানায় মামলা বাণিজ্যের পরিমাণ বাড়তে থাকে। নিরীহ জনগণের ওপর চাঁদাবাজির ঘটনা প্রকাশ পাওয়ার পর, স্থানীয় গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ হলে রাজিব শিকদার গাঁ ঢাকা দেন। পরবর্তীতে এ বিষয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের তদন্তের দাবি ওঠে। রাইটার স্বপনের অতীত ও বর্তমান চক্রের অপকর্মের খোঁজ নিয়ে জানা যায়,  স্বপনের প্রবাসী এক বন্ধুর ভাষ্যমতে, স্বপনের কুকর্মের কারণে তিনি বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর, বিএনপি ও জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করলেও এখন তিনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও নিরীহ মানুষদেরও একইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন । থানার মামলাগুলো থেকে মুনাফা অর্জনের চেষ্টায় তিনি দীর্ঘদিন ধরে মামলার এজাহারে মিথ্যা তথ্য প্রদান করছেন। একের পর এক অপরাধের ঘটনায় সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে, কে থামাবে স্বপনের এই কালো চক্রকে? সাভারের জনগণ ও ভুক্তভোগীরা এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ ও বিচার দাবি জানান ।  গণমাধ্যমে স্বপনের বিরুদ্ধে একাধীক সংবাদ প্রচার হওয়ার পর গা ঢাকা দিয়েছে স্বপন । স্বপন সাভার মডেল থানায় দালালি করে সাধারণ জনগণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জোরপূর্ব তাদের থেকে অর্থ আত্মসাৎসহ অবৈধভাবে বাড়ি গাড়ি নামে বেনামে বিভিন্ন জায়গায় জমি ক্রয় সহ অঢেল সম্পদের পাহাড় গড়েছে বলে জানা যায় । এছাড়াও, সাভার থানার রাইটার আজাদ, রাইটার স্বপন ও রাইটার মাসুদ এস আই রাজিব শিকদারের সাথে মামলা বাণিজ্যে জড়িত বলে জানা যায় ।


আরও খবর




কিশোরগঞ্জে ৪০ দিনেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন

১২ ঘণ্টায় ক্লুলেস অটোচালক হত্যা রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

কিশোরগঞ্জে ৪০ দিনেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন

১২ ঘণ্টায় ক্লুলেস অটোচালক হত্যা রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন