শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

যানজটে ‘ঘুরছে না’ গাড়ির চাকা, ভোগান্তি চরমে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীর অনেক সড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকেই অনেক সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। দীর্ঘ সময় গাড়িতে আটকে থেকে উপায় না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে ছুটছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ।


সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে রামপুরা, গুলশান, মতিঝিল, কারওয়ান বাজার, বাংলামোটরসহ অনেক এলাকায় দেখা গেছে গাড়ির দীর্ঘ জট। হঠাৎ গাড়ি চলা শুরু হলেও তার স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না। একটি সিগন্যাল পার হতেই দীর্ঘ সময় লাগছে।



পোস্তগোলা থেকে গুলশানে অফিস করেন জামান। বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মী বলেন, নয়টায় অফিস থাকায় প্রতিদিন সকাল সাড়ে সাতটার দিকে বাসা থেকে বের হই। এক ঘণ্টার মধ্যেই অফিসে পৌঁছাতে পারি। রমজান শুরুর পর থেকেও সঠিক সময়ে অফিসে আসতে তেমন সমস্যা হয়নি। এতদিন যানজট সহনীয় ছিল। কিন্তু আজ সকাল থেকে সড়কে গাড়ির চাপ অনেক বেশি। ফলে গন্তব্যে পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে।


বারিধারায় অফিস করার জন্য বাসা থেকে বের হয়েছিলেন বেসরকারি চাকরিজীবী মিতু। এফডিসির সড়কে আসার পর দীর্ঘ যানজটে থমকে যায় তার গাড়ি।


মিতু বলেন, ‘এমনিতেই কারওয়ান বাজারের মাছ বাজারের কারণে জ্যাম থাকে সবসময়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি ডাউন র‍্যাম্প খুলে দেওয়ায় গাড়ির স্রোত নেমেছে এই সড়কে। রিকশা তো আছেই। যার কারণে যানজট আরও প্রকট হয়েছে।’


কারওয়ান বাজার মোড় থেকে এফডিসি মোড় আসতে তার ৪০ মিনিট সময় লেগেছে বলে জানান।


মতিঝিল, রামপুরা, গুলশান ও বাংলামোটরের অবস্থাও ভয়াবহ। এসব সড়কে অন্যান্য সময় যানজট লেগে থাকে। আজ তা প্রকট আকার ধারণ করেছে। এসব সড়কে গাড়ি নড়ছেই না।


রামপুরায় দীর্ঘ সময় বাসে বসে থাকার পর হেঁটেই গন্তব্যে যাওয়ার জন্য বাস থেকে নেমে পড়েন সাকিল আহমেদ। মেরুল বাড্ডা যাওয়ার জন্য আবুল হোটেলের সামনে বাসে উঠেছিলেন তিনি।


সাকিল বলেন, গাড়ি তো দেখি চলছেই না। কতক্ষণ এই রাস্তা পার হব তার ঠিক নেই। মনে হচ্ছে গাড়ি যাওয়ার আগে হেঁটেই আগে পৌঁছতে পারব। তাই বাস থেকে নেমে রওনা হলাম।


বেইলি রোড, হেয়ার রোড, মগবাজার এলাকাতেও সকাল থেকে যানজট তীব্র হয়েছে। অফিসার্স ক্লাব থেকে মগবাজারের দিকে যেতে যানজটের কারণে এক জায়গায় ৩০ মিনিটের বেশি থাকতে হয়েছে বলে জানিয়েছেন সামি সরকার।


বুধবার চালু হওয়া এক্সপ্রেসওয়ের নতুন রুটের কারণে সাতরাস্তা, হাতিরঝিলের দিকেও যানবাহনের চাপ বেড়েছে। ফলে সকাল থেকে তীব্র যানজট হয়েছে এই এলাকায়।


যানজটের এমন চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আমিনুল মোহায়মেন নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এক্সপ্রেসওয়ের হাতিরঝিল এক্সিট দিয়ে নেমে এখন সিগন্যালে বসে আছি এই সাতসকালে।’


এদিকে যানজট নিরসনে ট্রাফিকের প্রত্যেক সদস্যকে নিরলসভাবে কাজ করতে দেখা গেছে। মানুষ যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছায় সে ব্যাপারে সচেষ্ট থাকতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক