শিরোনাম
আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

৮ মাসে আরও দিশেহারা আ. লীগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৬ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৬ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ক্ষমতাচ্যুত হওয়ার আট মাস পেরিয়ে গেলেও চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েই দিনাতিপাত করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সহসা এ পরিস্থিতি কাটিয়ে ওঠার কোনো আশাও তাদের সামনে নেই।

কত দিনে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন—তা নিয়ে ভীতসন্ত্রস্ত, দিশাহীন হয়ে পড়েছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।


গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত আত্মগোপনে চলে যান। দলের শীর্ষ পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের অনেকেই বিভিন্নভাবে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে গেছেন। কেউ কেউ ৫ আগস্টের আগেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার পর অস্তিত্বহীন হয়ে পড়ে ঐতিহ্যবাহী দলটি। এখন পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে।


বিদেশে পাড়ি জমানো আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। তবে অধিকাংশ নেতাই রয়েছেন ভারতে। তারা দিল্লি, কলকাতা, শিলং, আগরতলা, শিলিগুড়িসহ ভারতের বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছেন। ভারতে পালিয়ে যাওয়া নেতাকর্মীদের মধ্যে জেলা-উপজেলা পর্যায়ের লোকজনও রয়েছেন বলে জানা গেছে।


এদিকে দেশে যারা আত্মগোপনে আছেন, তাদের মধ্য থেকে কেউ কেউ হঠাৎ কোনো কোনো জায়গায় দুই-একটি ঝটিকা মিছিল বের করেছেন। সবশেষ গত ৬ এপ্রিল সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত দলটির কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। এর আগে ২১ মার্চ সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ওই মিছিল থেকে তিনজনকে আটক করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অত্যন্ত অসহায় ও নিরাপত্তাহীন এবং অধিকাংশ সময়ই পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এমনকি অনেকে ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাড়িতে আসতে পারেননি বা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি। ঈদের সময়েও অনেকে নিজ বাড়ি যেতে এবং স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেননি।


সরকার পতনের পর দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শীর্ষ পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের অনেক নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।


আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, এখনও অনেকের নামে মামলা হচ্ছে এবং গ্রেপ্তার অব্যাহত আছে। শেখ হাসিনার নামে এখন পর্যন্ত প্রায় আড়াইশ’ মামলা হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতাদের কারো কারো নামে অর্ধশতাধিক মামলা রয়েছে। তৃণমূলের বিভিন্ন পর্যায়ের যেসব নেতাকর্মীর নামে মামলা হয়েছে, তাদের অর্ধিকাংশের একাধিক, কারো কারো নামে চার-পাঁচটি করে মামলা হয়েছে।


এদিকে কতজন নেতাকর্মী এখন পর্যন্ত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, আওয়ামী লীগের কাছে তার সুনির্দিষ্ট তথ্য বা হিসাব নেই। দলটির একাধিক সূত্র থেকে জানা যায়, ১৫ হাজারের বেশি নেতাকর্মী কারাগারে রয়েছেন। তবে নেতাদের কারো কারো মতে গ্রেপ্তার নেতাকর্মীর সংখ্যা আরও অনেক বেশি। তবে সঠিক হিসাব নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা অনেক নেতাকর্মী জীবিকার প্রয়োজনে নিরুপায় হয়ে পড়েছেন। কিন্তু প্রকাশ্যেও আসতে পারছেন না। প্রকাশ্যে এলেই হামলা হতে পারে, এই ভয়ে এখনও আত্মগোপনে থেকে কষ্টের দিন কাটাচ্ছেন। নেতাকর্মীদের ওপর হামলার ঝুঁকি এখনও কাটেনি, বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটছে। সম্প্রতি আদালত থেকে জামিনের পর সিরাজগঞ্জের এমপি আব্দুল আজিজের ওপর হামলার ঘটনার কথা তারা উল্লেখ করেন। আবার প্রায় প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে। অনেক মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে। অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তারের ভয়েও আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।


তাই পরিস্থিতি যত করুণই হোক গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকতেই বাধ্য হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আরও কতদিন এভাবে চলবে, তা জানেন না তারা। সহসা সংকট কাটবে, এমন আশাও করতে পারছেন না। এমন কঠিন করুণ পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।


নাম প্রকাশ না করার শর্তে অজ্ঞাত স্থানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা বলেন, দলের শীর্ষ পর্যায়ের দুই-একজন নেতা কখনও কখনও হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করেন। কিন্তু তারাও সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা দিতে পারছেন না। সংকট কত দিনে কাটবে, তারা সে বিষয়ে কিছুই বলতে পারেন না!


বিপদগ্রস্ত নেতার্মীদের অনেকে তাদের করুণ পরিস্থিতির জন্য দলের প্রভাবশালী নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে যারা দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে গেছেন এবং তারা স্বাচ্ছন্দ্যে আছেন বলে বিপদে থাকা তৃণমূলের নেতাকর্মীদের কেউ কেউ মনে করছেন। কোনো কোনো নেতা সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ, খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করলেও অনেকেই কর্মীদের কোনো খোঁজ-খবর রাখেন না বলেও অভিযোগ রয়েছে। এসব কারণে অনেকেই নেতাদের ওপর ক্ষুব্ধ হয়ে পড়েছেন।


আবার অনেকে নেতাদের ওপর পুরনো ক্ষোভও ঝাড়ছেন। তাদের অভিযোগ, ক্ষমতায় থেকে অনেক নেতাই তৃণমূলের নেতাকর্মীদের বিপদের সময় পাশে থাকেনি, সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। ক্ষমতায় থাকাকালেই তাদের এই আচরণ লক্ষ্য করা গেছে আর এখন তো প্রতিকূল পরিস্থিতি! এ অবস্থায় তারা নিজেদের বিপদের কথাই বড় করে বলবেন। এখন তো সব পর্যায়ের নেতারাকর্মীরাই বিপদে আছেন। তাই কর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখার সহজ যুক্তি দেখাতে পারবেন নেতারা।


অজ্ঞাত স্থানে আত্মগোপনে থাকা তৃণমূল পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে সাবেক এক এমপির (তিনি একবার প্রতিমন্ত্রীও ছিলেন) বিরুদ্ধে অভিযোগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের স্থানীয় এক নেতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। টাকার অভাবে ঠিক মতো চিকিৎসা করাতে না পেরে তার অকাল মৃত্যু হয়। অথচ এমপিকে কত বার অনুরোধ করা হয়েছে ওই নেতার চিৎসার ব্যাপারে। কিন্তু তিনি কোনো খবরই নেননি। আর এখন তো নিজের সমস্যা সামলাতেই ব্যস্ত!


যদিও দলের পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এক নির্দেশনায় দলের প্রতিটি নেতাকর্মীর খোঁজ-খবর এবং তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। এসব তথ্য সংগ্রহ করে দলের ইমেইল ও টেলিগ্রামে পাঠাতে বলা হয়েছে। জানতে চাওয়া তথ্যগুলোর মধ্যে রয়েছে—কতজন দলীয় নেতাকর্মী নিহত হয়েছেন, তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ আছে কি না, জেলায় মোট কতগুলো মামলা হয়েছে—এর মধ্যে জিআর, সিআর ও আইসিটি মামলার সংখ্যা কত, কতজন নেতাকর্মী কারাগারে আছেন, আহত নেতাকর্মীর সংখ্যা কত, তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নিজ আসনের সংসদ সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডের সর্বশেষ আপডেট কী ইত্যাদি বিষয়। 


আরও খবর




মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত

মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন