শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

আমতলী সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে নারী প্রতারকের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলী উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকতা পরিচয় দিয়ে জাকিয়া সুলতানা নামের এক নারী প্রতারক লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোপ পাওয়া গেছে। গভীর নলকুপ, ফ্যামিলি, ভিজিডি কার্ড, বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালিন ভাতা দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এনে জসিম মিয়াসহ ১০ জন ভুক্তভোগী বৃহস্পতিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতারনার শিকার ভুক্তভোগীরা তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। 

জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা এলাকার লতিফ মাদবরের মেয়ে জাকিয়া সুলতানা এলাকায় তাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পরিচয় দেয়। ওই পরিচয় দিয়ে তিনি বিভিন্ন এলাকার মানুষকে গভীর নলকুপ, ফ্যামিলি কার্ড, ভিজিডি কার্ড, বয়স্ক , বিধবা ও মাতৃত্বকালীন ভাতা দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে দেয়।  গত এক বছরে অন্তত ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কিন্তু কাউকে কিছুই দিতে পারেননি েএমন অভিযোগ জসিমের। আজ-কাল দিব বলে ভুক্তভোগীদের ঘুরিয়ে আসছেন। কিন্তু তার এমন প্রতারনার কর্মকান্ডে ভুক্তভোগীদের সন্দেহ হয়। গত এক মাস ধরে তার কাছে টাকা ফেরত চাইতে গেলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় বৃহস্পতিবার জসিম মিয়াসহ ১০ জন ভুক্তভোগী আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

মোঃ জসিম মিয়া বলেন, উপজেলা সমাজসেবা অফিসারের পরিচয় দিয়ে গভীর নলকুপ স্থাপন করে দেয়ার কথা বলে জাকিয়া সুলতানা আমার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু এক বছর গত হয়ে গেলেও তিনি নলকুপ দিচ্ছেন না। এখন টাকা চাইলে তিনি টালবাহানা করছেন। এ প্রতারক জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী করছি। 

রুস্তুম মৃধা, ফিরোজা বেগম, নুরজাহান বেগম ও মাহফুজা বেগম বলেন, জাকিয়া সুলতানা সমাজ সেবা অফিসার পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে গভীর নলকুপ বসানোর কথা বলে ৮০ হাজার টাকা নিয়েছেন। নলকুপতো দুরের কথা এখন টাকা দিতে অস্বীকার করছে। আমরা এ প্রতারক জাকিয়া সুলতানার বিচার দাবী করছি।

পরিভানু, রোজিনা ও শাহিনুর বেগম বলেন, ভিজিএফ কার্ড করে  দেয়ার কথা বলে  আমাদের কাছ থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা গরীর মানুষ অনেক কষ্ট করে টাকা যোগার করে দিয়েছি।

মাহিয়া  বেগম বলেন, ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে জাকিয়া সুলতানা আমার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়েছেন। ঋণ করে টাকা দিয়েছি। এখন ফ্যামিলি কার্ডও করে দেয়না আর টাকাও দেয় না।

জাকিয়া সুলতানার মুঠোফোনে (01718339857/01314446591) বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। 

আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসার বলেন, এই নামের কোন নারী কোন দিনই উপজেলা সমাজ সেবা অফিসে কর্মরত ছিল না এবং এখনো নেই। তাকে ধরে পুলিশে দেয়ার নির্দেশ দেন তিনি। 

আমতলী থানার ওসি আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, অভিযোগ পেয়েছি। ওই নারী এলাকায় থাকেন না। তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত