শিরোনাম
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আবারো ড্যাপে সংশোধন: বাস্তবায়ন হবে না কি কাগজে-কলমেই রয়ে যাবে!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঢাকার নগরায়ন কতটুকু পরিকল্পিত? প্রশ্নটি আসতেই চোখের সামনে ভেসে ওঠে অগোছালো একটি শহরের ছবি, যা প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বিস্তৃতি লাভ করছে চারপাশে। অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরকে নাগরিকবান্ধব করতে ২০১৬ সালে নেয়া হয় টেকসই উন্নয়ন পরিকল্পনা ড্যাপ। রাজউকের এই প্রকল্প ২০২২ সালে সংশোধনের পর ফের আলোচনায় এর নিয়ম-কানুন ও বিধিবিধান। ২০৩৫ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও আবারো সংশোধন হচ্ছে ড্যাপ। তবে মাঠপর্যায়ের বাস্তবতাকে এড়িয়ে কাগজ-কলমের সংশোধন-পরিবর্তন ও পরিমার্জন দিয়ে কতটুকু সফল হবে এই পরিকল্পনা?


বৈশ্বিক নগরায়নের সমুদ্রে ঢাকা যেন ঝুঁকিপূর্ণ ঢেউয়ের শহর। মেগাসিটি হয়েও স্বাস্থ্য-নিরাপত্তা-পরিবেশসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থিতি অতিনগণ্য।


নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়তই অপরিকল্পিত নকশায় বিস্তৃত হচ্ছে ঢাকা। যে-কারণে বছর জুড়েই ঘটে নগরকেন্দ্রিক দুর্ঘটনা। কখনো ছোট অগ্নিকাণ্ড রূপ নেয় মৃত্যু আয়োজনে, আবার কখনও হঠাৎ করেই হেলে পড়ে সুউচ্চ ভবন। 


এ সমস্ত ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতিসহ প্রাণহানির সংখ্যাও দিনদিন বাড়ছে। ঘটনার পর কিছুদিন আলোচনা-সমালোচনা, অভিযান, তোরজোর শুরু হলেও; কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের নজির নেই।


ঢাকার নগরায়ন নিয়ে কথা উঠলেই সামনে আসে রাজউক। ঢাকাকে বাসযোগ্য করতে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ তৈরি করে সংস্থাটি। লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা। তবে শুরু থেকেই পরিবেশ রক্ষা, ভবনের উচ্চতা, সাশ্রয়ী আবাসন, আইনি জটিলতা ও অপর্যাপ্ত তথ্য-উপাত্তের জটিলতায় পড়েছে ড্যাপ। ২০১৬ সালে প্রণয়ন করা এই ড্যাপ ২০২২ সালেও সংশোধনের উদ্যোগ নিয়েছিল রাজউক।


গেলো বছরের সেপ্টেম্বরে রাজউক চেয়ারম্যানের নেতৃত্বে প্রধান নগর স্থপতিসহ ৮ সদস্যের ড্যাপ ও বিধিমালা সংশোধন বিষয়ক কারিগরি কমিটি গঠন করা হয়। এর দু’মাস পর ওয়েবসাইটে সাধারণ মানুষের জনমত নিয়ে সংশোধন প্রতিবেদন পাঠানো হয় গৃহায়ন ও গণপূর্তে। 


আর গেলো জানুয়ারিতে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫ এর খসড়ার যাচাইয়ে কমিটি করে মন্ত্রণালয়। সংশোধনীতে গুরুত্ব দেয়া হচ্ছে পরিবেশ রক্ষা ও ভবনের উচ্চতা বৃদ্ধি।


সবশেষ সংশোধনীর খসড়া এপ্রিলে তোলা হয় উপদেষ্টা পরিষদে। সেখান থেকে আরও যাচাইয়ে ফের পাঠানো হয় রাজউকের কাছে। 


জানা গেছে, বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা শেষে আসছে জুনের শেষ সপ্তাহেই প্রতিবেদন পাঠাবে রাজউক। যদিও প্রথম ড্যাপের সংশোধনীতে মূল ঢাকার সাথে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জ, সাভারকে যুক্ত করা হয়। তবে তা বাস্তবায়নের চেয়ে নথিপত্রেই সীমাবদ্ধ।


সংশোধনের চেয়ে বাস্তবায়নে তাগিদ দিয়ে নগরবিদরা বলছেন, শুধু মূল ঢাকা নিয়ে বসবাস উপযোগী নগরায়ন সম্ভব নয়।


পারদর্শী ও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সংশোধনের দাবি জানিয়ে রিহ্যাব বলছে, বাস্তবায়নে সহযোগিতা করতে চায় আবাসন খাতের এই সংগঠন।


বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন একার পক্ষে সম্ভব নয় মন্তব্য করে ড্যাপের প্রকল্প ব্যবস্থাপক বলছেন, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসকোসহ নগরবাসীকে সেবা দেয়া প্রতিটি সংস্থারই সম্পৃক্ততা প্রয়োজন।


ড্যাপের প্রকল্প ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘সব সংস্থার দায়-দায়িত্ব এই ড্যাপের ভেতর নির্ধারণ করা আছে। তো এই বাস্তবায়ন প্রক্রিয়ায় যদি স্ব-স্ব সংস্থা নিজেদের দায়িত্বটা পালন করে, তাহলে হয়তো এই বাস্তবায়ন প্রক্রিয়াটা বেশি অগ্রগতি হবে।’ 


আরও খবর




গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী