শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আবেদ আলীর নেতৃত্বে বসত নিয়োগ বোর্ড

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রশ্ন ফাঁস করার পর বোর্ড বসাত ফাঁসকারী চক্র। বোর্ডে প্রধানের দায়িত্ব পালন করতেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে সিদ্ধান্ত হতো কাকে কোন পদ দেওয়া হবে। টাকার অঙ্কের ওপর নির্ভর করে প্রথম-দ্বিতীয়ও নির্ধারণ হতো পরীক্ষার্থীদের। প্রশ্নফাঁসকারী চক্রের হোতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলী আদালতে দেওয়া স্বীকারোক্তিতে এমন তথ্য জানিয়েছেন। 


আবেদ আলী পিএসসিতে গাড়িচালকের চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা দিয়ে। তার স্থায়ী ঠিকানা মাদারীপুরে হলেও তিনি ঠিকানা দিয়েছিলেন সিরাজগঞ্জের। ২০১৪ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে পিএসসির চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু তার প্রশ্নফাঁসের কারবার থেমে থাকেনি। পিএসসির কয়েক কর্মকর্তাকে হাত করে চলছিল তার প্রশ্নফাঁসের কারবার। উপপরিচালক জাফর হোসেনের মাধ্যমে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের রুমে থাকা ট্রাংক খুলে তিনি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো টাকার বিনিময়ে ফাঁস করতেন। আর ‍দুই কর্মকর্তার কোচিং সেন্টারের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব প্রশ্ন তুলে দেওয়া হতো চাকরিপ্রত্যাশীদের কাছে। 


সিআইডিতে প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে করা মামলার তদন্ত তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা এসব তথ্য জানান। তারা বলেন, ফাঁস হওয়া প্রশ্নে কারা কোন পদে চাকরি নিয়েছেন তাদের একটি তালিকা তৈরির কাজ চলছে। ওই তালিকা পিএসপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে সিআইডি। 


এদিকে রিমান্ডে পিএসসির ডেসপাচ অফিসার খলিলুর রহমান বলেছেন, তিনি ৩৩তম বিসিএস পরীক্ষায় ১০ প্রার্থীর কাছে প্রশ্ন ফাঁস করেছেন। এর মধ্যে তিনজন বর্তমানে বিভিন্ন ক্যাডারে চাকরি করছেন। এ ছাড়াও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রেলের বিভিন্ন নিয়োগের প্রশ্নফাঁসে তার হাত ছিল। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এসব কথা বলেন। আদালতে খলিল বলেন, প্রশ্ন পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছয়জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এর মধ্যে তিনজন মৌখিক পরীক্ষায় বাদ পড়েন। 


আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং পুলিশের কাছে ১৬১ ধারায় দেওয়া জবানবন্দিতে প্রশ্নফাঁস করা, বিভিন্ন পদে চাকরি পাওয়া অনেকের নাম পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা সে অনুযায়ী তালিকাও প্রস্তুত করছে। এই চক্রে আরও যারা জড়িত, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। প্রশ্নফাঁসের ঘটনায় সিআইডির মামলায় গত মঙ্গলবার পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ছয়জন দায় স্বীকার করে জবানবন্দি দেন। 


সিআইডি সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গত সোমবার শেওড়াপাড়ার ওয়াসা রোডের বাসা থেকে সৈয়দ আবেদ আলী এবং তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে গ্রেপ্তার করে সিআইডি। একই অভিযোগে পিএসসির দুই উপপরিচালক, এক সহকারী পরিচালকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পল্টন থানায় সরকারি কর্মকমিশন আইনে মামলা করে সিআইডি। 


তদন্ত সংশ্লিষ্টরা জানান, গাড়িচালক হলেও আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবনযাত্রা ছিল রীতিমতো বিস্ময়কর। আবেদ আলী অন্তত ৫০ কোটি টাকার স্থাবর সম্পদের মালিক। ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি, তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে ডুপ্লেক্স বাড়ি ও বিপুল পরিমাণ কৃষিজমি রয়েছে। আবেদ আলী আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জানান, গত বছরের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩ হাজার ১০০ জনকে নিয়োগ দেওয়া হয়। তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে।


এ ছাড়া সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া পিএসসির উপপরিচালক আবু জাফর এর আগেও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেন। গোয়েন্দা তথ্যে পিএসসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার অপকর্মের বিষয়ে অবহিত করায় কয়েক দফা পদোন্নতি দেওয়া হয়নি। উপপরিচালক জাফর ঢাকার মালিবাগে জ্যোতি কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার চালান। এই কোচিং সেন্টারের আড়ালে প্রশ্নপত্র কেনাবেচার কাজ করতেন। আসামি সাখাওয়াত ও সাইমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে চাকরিপ্রার্থীদের সংগ্রহ করতেন তারা। আসামি সাজেদুল জিজ্ঞাসাবাদে জানান, মূলত উপপরিচালক জাফরের কাছ থেকে তিনি প্রশ্ন পেতেন। 


এ ছাড়া পিএসসির সহকারী পরিচালক আলমগীর কবিরের বিরুদ্ধেও অনেক আগ থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। মিরপুরে তার একটি কোচিং সেন্টার রয়েছে। পিএসসির ডেসপাচ (চিঠিপত্র আদান-প্রদান) শাখার কর্মচারী খলিলুর রহমান ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করেন। প্রশ্নপত্র বিক্রির সময় ২০১২ সালে হাতেনাতে গ্রেপ্তার হন তিনি। ২০১২ সালের ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হলেও তাতে বলা হয়, ‘অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।’ পরে তাকে বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। তখন তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেয় পিএসসি।


প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম জিজ্ঞাসাবাদে সিআইডির কর্মকর্তাদের বলেছেন, রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তিনি সংগ্রহ করেছেন উপপরিচালক আবু জাফরের কাছ থেকে। এ জন্য আবু জাফরকে তিনি দুই কোটি টাকা দেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও বলেন, পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষের ট্রাংক খুলে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে সেগুলো টাকার বিনিময়ে ফাঁস করতেন। এর মধ্যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার (কোন বিসিএসের, সেটি জানা যায়নি) প্রশ্নপত্রও রয়েছে। এ কাজে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী বিভিন্ন সময় তার সঙ্গে ছিলেন বলেও জানান।


মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাবাইর ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন বিভাগের এসআই নিপ্পন চন্দ্র দাস জানান, গ্রেপ্তার হওয়ার পর আদালতে জবানবন্দি দেওয়া আসামিরা হলেনÑ পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, সাখাওয়াত হোসেন, সাইম হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকার। আর কারাগারে পাঠানো ১০ আসামি হলেন- আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান, পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও অডিটর প্রিয়নাথ রায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তাপ্রহরী শাহাদত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুল হাসান ও জাহিদুল ইসলাম।


সিআইডির বিশেষ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, এজহারনামীয় আসামিরা ছাড়া জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন সন্দেহভাজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- পিএসসির সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, পিএসসির শরিফুল ইসলাম ভূইয়া, দীপক বণিক, খোরশেদ আলম খোকন, কাজী মো. সুমন, একেএম গোলাম পারভেজ, মেহেদী হাসান খান, গোলাম হামিদুর রহমান, মিজানুর রহমান, আতিকুল ইসলাম, এটিএম মোস্তফা, মাহফুজ কালু, আসলাম, কৌশিক দেবনাথসহ অনেকে। এরা সবাই আত্মগোপনে আছে। এসব আসামিসহ অন্তত ৬০ জন এই চক্রে জড়িত বলে জানিয়েছেন তিনি।



আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী