শিরোনাম
আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪ এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন লাকসামে নারীকে কুপিয়ে জখমের মামলায় যুবক গ্রেপ্তার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় সমমনা জোটের নেতারা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও নেপথ্যে থাকাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।



চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই কর্মসূচি হয়। 


ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। এখানে আমরা দীর্ঘকাল ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। আমাদেরকে এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। 


তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনাসহ তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই।  

দেশকে অস্থিতিশীল করতে তারা নানা চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। এ জন্য জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এনপিপির এই চেয়ারম্যান বলেন, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা  দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করতে চায়। তাই সরকারকে কঠোর হস্তে ষড়যন্ত্রকারীদের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দমন করতে হবে। জাতীয়তাবাদী সমমনা জোট এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। 


ফরিদুজ্জামান ফরহাদ দেশের বিদ্যমান সংকট উত্তোরণে এই সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।


ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, প্রচার সম্পাদক মোজাফফর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা দীপা রহমান, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাদিব প্রমুখ।  


সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়।


আরও খবর




আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪

এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার

মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠিন হস্তে দমনের হুশিয়ারি

কুমিল্লার সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

লালপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার

নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব