শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

আন্দোলনে অনেকেই হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গণঅভ্যুত্থানে যারা গুলির কাছে মাথা নত করেনি। মুক্তির জন্য যারা করেছেন সর্বোচ্চ আত্মত্যাগ, সেই পরিবারগুলো ভালো নেই। ঘাতকের গুলি কেবল একজন মানুষকে ভেদ করে গেছে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে পুরো পরিবারকে। আর শুধু আন্দোলনকারী নন, এলোপাথাড়ি গুলিতে অনেকেই হারিয়েছেন তার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। কেউ হারিয়েছেন সাজানো সংসার।


ঘাতকের ট্রিগার থেকে মুহুমুর্হু ছুটছে যে বুলেট, তার গন্তব্য কোথায়? বুক এফোঁড় ওফোঁড় করা সে বুলেট বিদীর্ণ করেছে জুয়েলের রক্তমাংসের শরীরকে। শুধু যে জুয়েলই চিরদিনের জন্য নাই হয়ে গেলো তা নয়, নিঃসীম অন্ধকারে আলোহীন পথিকের মত দিগ্বিদিক এখন পুরো পরিবার।


কী খাবে, কোথায় থাকবে এমন নির্মম শোকে কাঠ হয়ে যাওয়া পরিবারের ৯ সদস্যের কারও জানা নেই। জুয়েল চলে যাবার পর তাদের বিদীর্ণ বুকে সম্বল শুধু চোখের পানিটুকুই।


শত্রুপক্ষ, পাকিস্তানি বাহিনী, মুক্তিযুদ্ধ এ প্রজন্ম বইয়ের পাতায় জেনেছে অনেক কিছুই। কিন্তু এ কোন যুদ্ধ, স্বাধীন দেশে যারা নিরীহ মানুষের বুকে গুলি চালায়। পাঁচ বছরের সংসার ছিল জুয়েল আর সুমাইয়ার। সুমাইয়া বলছেন, অবুঝ শিশুটি এখনও জানেন না তার বাবাটি আর নেই।


সুমাইয়া বলেন, 'আমি বাইরে দাঁড়াইছি, তখন আমাকে বলছে তোমাকে একটা কথা বলি তুমি রাখবা। আর তারপরই আমি বুঝে গিয়ে বলছি যে, তুমি আন্দোলনে যাবা? আমি বললাম, তুমি আমার কথা চিন্তা না করো, আমাদের দুইটা সন্তান আছে তাদের কথা চিন্তা করো। কিন্তু আমার কথা শুনেনি। বলছে, না আমি যামুই। যদি আমার কিছু হয়ে যায় মনে করবা যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে।'


তারিখটি ছিল ৪ আগস্ট। পুরো শহর পরিণত হয়েছিল রণক্ষেত্র। ছাত্র-জনতা স্বৈরাচারের পতনের দাবিতে রাজপথে উত্তাল। রাজপথের দাবি উপেক্ষা করতে পারেন নি জুয়েলের পুরো পরিবার। কিন্তু দুই ভাই বোন ফিরলেও আর ফেরা হয় নি জুয়েলের।


জুয়েলের বোন বলেন, 'তিন ভাইবোন বলি আজ একসাথে আন্দোলনে যাবো। মা বলে, আমি আমার সন্তান হারিয়ে ফেললে কী করবো? পরে বলা হইলো, আজকে ঝামেলা নেই, আর ঝামেলা হইলেও সমস্যা নেই, রাস্তায় ছাত্র আছে অনেক। আমার ছোট ভাইয়ের বন্ধু ফোন দিয়ে বলে আপু বাসায় আসো। বাসায় অ্যাম্বুলেন্স আসছে জুয়েল ভাইয়াকে নিয়ে।'


পুলিশের মুহুর মুহুর গুলিতে ২০ জুলাই সারাদেশ থেকে আসে ছাত্র নিহত হওয়ার খবর। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নন এমন অনেকেই নিহত হয়েছে এ সময়ে।


মোবাইল ম্যাকানিক সোহেল নিজ বাসার সামনেই ২০ জুলাই গুলিবিদ্ধ হয়। তার স্ত্রী আয়েশা হারান মাথার উপর থাকা একমাত্র বটবৃক্ষ।


আয়েশা বলেন, 'বিনা অপরাধে তাকে গুলি করা হয়েছে। আমি বুঝতে পারছিলাম যে, তার রক্ত বের হচ্ছে, আমি অনেক চেষ্টা করছি তার রক্ত বন্ধ করার জন্য। আমার হাতে অনেক তুলা ছিল, কোনোভাবেই রক্ত বন্ধ করতে পারিনি।'


হারিয়েছেন সাজানো সংসার। চার বছরের ছেলেকে নিয়ে কোথায় যাবেন? কি করবেন আয়েশা? সেটি এখনও বুঝে উঠতে পারছেন না তিনি।


আয়েশা বলেন, 'এখন আমার তো ভবিষ্যৎ বলতে কিছু নেই। আমি এখন বাবা-মার বাড়িতে আছি, আমার একটা ভাই আছে। আমার ছেলে চার বছর বয়স। আমাদের সংসারে একমত সেই কর্মক্ষম ছিল। আমার মাথার ওপর একটা বটগাছ ছিল, সেটা ঝড়ে গেছে। আমার শাশুড়ি আজ আসছিল, সে পাগলপ্রায়। সারাদিনই কান্নাকাটি করে।'


শিক্ষার্থীদের এই আন্দোলনে ফিরে যেতে হয় রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহর কাছে। যেখানে রাইফেল তাক করা সৈনিককে তিনি প্রশ্ন করেছিলেন, তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে। যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই, কেউ একজন তোমার পিতা, কেউ একজন তোমার বোন, তোমার ছেলে, সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাক্টিস করছো?


ঢাকা মেডিকেল দেয়নি শহীদ জুয়েলের ডেড সার্টিফিকেট। জুয়েলের মত অনেককেই দেয়া হয়নি ডেড সার্টিফিকেট।


জুয়েলের ভাই বলেন, 'আমরা কেউ চাইনি আমার ভাই এভাবে অকালে মারা ডাবে। আমার ভাইয়ের মৃত্যুর সাথে যারা জড়িত আছে, আমরা চাই তাদের বিচার হোক। এবং আমার ভাইয়ের ডেড সার্টিফিকেটটাও দরকার।'


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, 'আমরা যদি প্রত্যেকের পোস্ট-মোর্টেম করে দিতাম তাহলে এই হয়রানিটা হতো না। সেটা যেহেতু আমরা বিভিন্ন কারণে করতে পারিনি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে এই বিষয়টি। স্বাস্থ্য উপদেষ্টা আমাদের হাসপাতালে এসেছিলেন তাকে আমরা জানিয়েছি। ততদিন পর্যন্ত আমার মনে হয় সবাই একটু ধৈর্য ধরুক। অকারণে আমাদের ওপর চাপাচাপি করলেই কিন্তু এটা আমরা পারবো না।'


শত শত পরিবারের আত্মত্যাগে দেশ মুক্ত হয়েছে স্বৈরাচার শাসনের হাত থেকে। তাদের রক্তের ঋণ এ জাতি মনে রাখবে অনন্তকাল। এমনটাই বলছেন নতুন প্রজন্ম।


আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী