
হুযাইফা হিজল, রায়গঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে "অগ্রসর কর্মী বৈঠক ২০২৬" শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আলী আজগর রশিদী, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা। তিনি তাঁর বক্তব্যে বলেন, আদর্শ, সততা, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তিনি কর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলী মুর্তজা, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা। সঞ্চালনা করেন মো. মুনসুর আলী, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মো. মোশারফ হোসেন আকন্দ, সাবেক মেয়র, রায়গঞ্জ পৌরসভা। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের কর্মীদের জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
শেষে দেশ, জাতির শান্তি-সমৃদ্ধি এবং সংগঠনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




























