
মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, কাব শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে| উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির প্রকাশিত তালিকায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়| এবারের নির্বাচনে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম| শ্রেষ্ঠ মহিলা প্রধান শিক্ষক হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার| শ্রেষ্ঠ মহিলা কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন| এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হয়েছেন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ| উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়| সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি শিক্ষকদের আরও দায়িত্বশীল ও শিক্ষার মানোন্নয়নে উৎসাহিত করবে|



























