
রামপাল (বাগেরহাট) প্রতিবেদক।।আসন্ন বাইনতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন মাওলানা শেখ সিরাজুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।মাওলানা শেখ সিরাজুল ইসলাম খুলনা আলিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম, ফাজিল ও কামিল ডিগ্রি সম্পন্ন করেন। পাশাপাশি তিনি ও.বি.এল কলেজ থেকে রসায়নবিজ্ঞানে বি.এসসি (অনার্স) এবং এম.এসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। তার এই বহুমুখী শিক্ষাগত যোগ্যতা তাকে এলাকার একজন শিক্ষিত ও সচেতন ব্যক্তি হিসেবে পরিচিত করেছে।তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের বাসিন্দা। স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি রামপাল উপজেলা এনসিপি’র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে শেখ সিরাজুল ইসলাম বলেন, “আমি আমার ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম হবো বলে আশা রাখি।”এলাকাবাসীর মতে, তার শিক্ষাগত যোগ্যতা, সততা ও সামাজিক সম্পৃক্ততা তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে গড়ে তুলেছে।





























