শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

বাজারে গ্রীষ্মের ফল, উত্তাপ দামে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৯ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৯ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জ্যৈষ্ঠের শুরুতে বাজারে চলে এসেছে আম, জাম, লিচু, কাঁঠাল আর জামরুলসহ গ্রীষ্মের নানা ফল। আগ্রহের সঙ্গে ক্রেতারা সেগুলোর জাতপাত আর দাম শুনছেন। মৌসুমি ফলের স্বাদ নিতে দাম চড়া হলেও কিনে বাসায় ফিরছেন।


রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে উঠছে এসব ফল। বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরা দরে। যদিও পাইকারির চেয়ে খুচরা বিক্রেতারা দাম হাঁকছেন দ্বিগুণ।


কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, সফেদাসহ বিভিন্ন ফলের ডালা সাজিয়ে বসেছেন। ক্রেতারা দামদর জিজ্ঞেস করছেন। বেশি দাম শুনে কেউ ফিরে যাচ্ছেন, কেউ আবার পরিমাণে অল্প হলেও কিনে বাসায় ফিরছেন।


বাজারে এখন দেখা মিলছে হিমসাগর, গোবিন্দভোগ ও কলমি আমের। চুয়াডাঙ্গা থেকে হিমসাগর আর গোবিন্দভোগ এনেছেন কারওয়ান বাজারের গ্রিন ফ্রুটসের বিক্রেতা জামাল হোসেন।


 তিনি বলেন, “হিমসাগর পাইকারিতে কেজি ৫০ থেকে ৬০ টাকা, আর কলমি ৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।”


তবে একই আম মহাখালী কাঁচাবাজারে খুচরায় বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, দাম নির্ভর করে আকৃতি আর ধরনের ওপর।


কারওয়ান বাজারের খান ট্রেডার্সের বিক্রেতা আল আমীন বিক্রি করছেন গোবিন্দভোগ আম। তিনি বলেন, “রাজশাহী ও দিনাজপুর থেকে মোকামে আম এনেছি। বিকিকিনি ভালোই।”


গোবিন্দভোগ আম প্রতি কেজি ৫০ টাকা করে বিক্রির কথা বলেন তিনি।


খুচরায় দাম বেশির কথা তুললে আল আমীন বলেন, “পাইকারি আর খুচরা দামে তফাত আছে। খুচরা আমরাও ১০০ টাকা কেজিতে বিক্রি করি। বিক্রেতাদের পরিবহন খরচ, দোকানভাড়ার বিষয়ও আছে।”


বাজারে গ্রীষ্মের ফলের মধ্যে দাম বেশি লিচু আর জামের। কারণ হিসেবে এবার ফলন কমের কথা বলছেন বিক্রেতারা।


কারওয়ান বাজারের বিক্রেতা মো. সিরাজুল ইসলাম বলেন, “এ বছর লিচুর ফলন মারাত্মক কম হয়েছে। ফলে বাজারে আসতে না আসতেই লিচুর সময় শেষ। আর কয়েকদিন পর পাওয়া যাবে না।”


তিনি বলেন, দিনাজপুর থেকে লিচু এনে বিক্রি করেন। মান ও আকৃতিভেদে একশ লিচু ৩৫০ থেকে ৪০০ টাকা। আরেকটু ভালো মানের হলে ৪৫০ থেকে ৫০০ টাকাতেও বিক্রি করেন।


সিরাজুল ইসলামের দোকান থেকে ছেলের জন্য লিচু কিনেছেন ক্রেতা রফিকুল ইসলাম। তার কথায়, “একশ লিচু নিলাম ৪০০ টাকা দিয়ে। আপাতত এটা স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। বাসায় বাচ্চাটা খালি লিচু-লিচু করে, এজন্যই কেনা।”


দামি ফলের কাতারে রয়েছে জাম। কারওয়ান বাজারে বড় আকারের জাম পাইকারিতেই বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা কেজি দরে। খুচরায় ক্রেতারা দাম হাঁকছেন ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত।


কারওয়ান বাজারে বিক্রেতা জয়নাল হোসেন বলেন, “জাম আসলে খুব বেশি পাওয়া যায় না। জাম তো আর অত চাষ হয় না। গাছও নেই আগের মত। কেনা বেশি, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।”


জ্যৈষ্ঠের প্রথমে বাজারে উঠেছে কাঁঠাল। আকৃতিভেদে প্রতিটি ১৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের বিক্রেতা আরিফ হোসেন বলেন, “কাঁঠালের দাম একটু বাড়তি। মাত্র আসতে শুরু করছে। ধীরে-ধীরে আরও আসলে দাম কমবে।”


কারওয়ান বাজার থেকে ৩০০ টাকায় একটি কাঁঠাল কেনেন. মকবুল নামের এক ক্রেতা। তিনি বলেন, “মৌসুমের প্রথম কাঁঠাল কিনলাম আজকে। এলাকার বাজারে উঠে নাই এখনও। দামটা একটু চড়া।”


মৌসুমি ফলের মধ্যে বাজারে খানিকটা কম দামে মিলছে জামরুল। কারওয়ান বাজারের বিক্রেতা আব্দুস শহীদ বলেন, তিনি প্রতি কেজি জামরুল খুচরা ৪০ টাকায় বিক্রি করছেন। পাইকারিতে পাঁচ কেজির দাম ১০০ থেকে ১২০ টাকা। বড় সাইজের জামরুলের দাম আরেকটু বেশি।



আরও খবর




হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে যাচ্ছেন নাহিদ ইসলাম