শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

বালুর বাণিজ্যে সড়কে মৃত্যুফাঁদ

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ময়মনসিংহে কিছুদিন পরপরই সড়ক দুর্ঘটনায় যাত্রী, চালক কিংবা পথচারীদের মৃত্যু হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। আতঙ্কের এই মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এর অন্যতম কারণ মহাসড়কের দুই পাশের অন্তত পাঁচ জায়গায় দখল করে গড়ে তোলা বালুর বাণিজ্য। স্থানীয়রা আতঙ্ক নিয়ে চলাচল করলেও চুপ রয়েছে স্থানীয় প্রশাসন!


খোঁজ নিয়ে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে প্রতিদিন অন্তত এক হাজার ট্রাক বালু বিক্রি হয়। ওই বালু ট্রাকের চালকরা মালিকের চাহিদার চেয়ে বেশি পরিমাণে নিয়ে আসেন। পরে গন্তব্যে যাওয়ার পথে অতিরিক্ত বালু এই মহাড়কের পাশে বিভিন্ন জায়গায় স্তূপ করে রেখে যান। পরে ওই স্তূপের বালু আবার বিক্রি করা হয় নানা জায়গায়। এভাবেই গড়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ বালু ব্যবসা।


সরেজমিনে দেখা যায়, নগরীর বাইপাস থেকে ভালুকা পর্যন্ত ৫৬ কিলোমিটার অংশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বালু বোঝাই করা ট্রাকগুলো মহাসড়কের পাশে থামানো হচ্ছে। চার লেনের এই সড়কে বালুর ওপর দিয়েই বিভিন্ন যানবাহন দ্রুতগতিতে ছুটে চললেও মোটরসাইকেল চলছে ধীরগতিতে। কারণ দুই চাকার এই যানের স্লিপ করার শঙ্কা রয়েছে। 


স্থানীয়রা জানান, দিন-রাত ২৪ ঘণ্টাই ট্রাক ভর্তি করে বালু এনে মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবৈধ বালু ব্যবসায়ীদের ভাগ্য বদলে দিলেও ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়ছে না।


ত্রিশাল উপজেলার বৈলর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান। তিনি  বলেন, ‘ট্রাকচালক ও মালিকরাই মূলত এ ব্যবসা করছেন। তবে মহাসড়কের কিছু অংশে বালু রাখতে গেলে মাঝেমধ্যে স্থানীয় নেতাদের বাধার মুখেও পড়তে হয়। তখন তাদের কিছু চাঁদা দিয়ে বালু ফেলতে হয়।’


আজিমুল হক নামে আরেকজন বলেন, ‘সড়কের পাশে বড় বড় স্তূপ করে বালু ব্যবসা করা হচ্ছে। এতে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা। স্তূপ থেকে মহাসড়কের দুই পাশে বালু ছড়িয়ে পড়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মোটরসাইকেল চলাচল। দুই চাকার যান হওয়ার কারণে মাঝে মধ্যেই মোটরসাইকেল সড়কে পিছলে পড়ে যায়।’


‘নিরাপদ সড়ক চাই’ ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের  বলেন, প্রশাসনের উচিত অভিযান চালিয়ে মহাসড়ক দখলমুক্ত করে নিরাপদ সড়ক নিশ্চিত করা। কিন্তু তা করা হচ্ছে। মহাসড়কে বালুবাণিজ্য বন্ধ করা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাইওয়ে থানা-পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ময়মনসিংহের বিভিন্ন সড়কে গত বছর ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পর্যন্ত অংশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরু থেকেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছেন অনেক মানুষ।


সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন বলেন, ‘একাধিকবার প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েও মহাসড়কে বালুব্যবসা বন্ধ করা যাচ্ছে না। অভিযান শেষ হওয়ার পরপরই আবারও বালু ব্যবসা শুরু হয়। এবার জোরালো অভিযান চালিয়ে মহাসড়ক দখলমুক্ত করা হবে।’


এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী  বলেন, ‘মহাসড়ক দখল করে বালু ব্যবসা করতে দেওয়া হবে না। দ্রুত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। জরিমানার পাশাপাশি প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল