
শেরপুর প্রতিনিধি:
সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারের কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে শেরপুর সদর উপজেলার ২০ জন সার ডিলার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার ঘটনায় আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বিসিআইসির ১৫ সার ডিলার কে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, শেরপুরে ২০ ডিলার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ১৪ কোটি টাকার সার পাচারের
মামলাটি দায়ের করেন শেরপুর সদর উপজেলার সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
ঐ মামলায় ১৬ জন ডিলার উচ্চ আদালতে জামিনে ছিলেন। গতকাল ২১ সেপ্টেম্বর জামিনের মেয়াদ শেষ হলে আজ ২২ সেপ্টেম্বর জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে ১৫ জন জামিন আবেদন করলে উভয় পক্ষের শোনানি শেষে আদালত ১৫ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এবিষয়ে শেরপুর জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান জানান, চাঞ্চল্যকর এই মামলায় অভিযুক্তদের জামিনের মেয়াদ একদিন আগে শেষ হয়। তারা আজ ২২ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।




























