শিরোনাম
আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারেনি কূটনৈতিক টানাপড়েন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজনৈতিক টানাপড়েন আর কূটনৈতিক শিথিলতা চললেও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বইছে উল্টো হাওয়া। অর্থ বছরের প্রথম ছয় মাসে, গেলোবারের তুলনায় ভারতে রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ, আমদানিও রয়েছে স্বাভাবিক। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের বাণিজ্য নির্ভরতা ও ব্যবসায়ীদের সম্পর্কের কারণে কূটনৈতিক টানাপড়েন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অথচ একই সময়ে চীনের বাজারে রপ্তানি কমেছে প্রায় ৬ শতাংশ।


‘৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে শুরু হয় নতুন টানাপড়েন। উষ্ণ সম্পর্কে আসে শিথিলতা। বিভিন্ন মিছিল, সমাবেশে জোরালো হয় দিল্লি বিরোধী স্লোগান। সীমান্তেও দেখা দেয় উত্তেজনা। হয় সংঘর্ষও।


তবে, এসবের ছাপ নেই দ্বিপাক্ষিক বাণিজ্যে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে ভারতের বাজারে রপ্তানি হয়েছে ৯৬৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। যা গেলো বারের চেয়ে ১৩০ মিলিয়ন বা ১৫ দশমিক তিন সাত শতাংশ বেশি। এর মধ্যে পোশাক, পাট ও চামড়া জাত পণ্য অন্যতম।


আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় প্রায় ৫ হাজার ধরণের পণ্য। গত ছয় মাসে আমদানির পরিমাণ প্রায় ৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের প্রায় সমান। তবে, গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতা ব্যবসায়ীদের ভোগাতে পারে।


বাণিজ্য বিশ্লেষক মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের কম্পেটিটিভ অ্যাডভান্টেজ একটু কমে গেছে। আগে ৫০০ বা ১০০০ টাকায় ভিসা নিয়ে ভারতে যেয়ে ব্যবসা করতে পারতো। এখন কয়েকদিন আগে আমি শুনেছি একটা ভিসায় ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ করছে তারা।


বাংলাদেশ-ভারতের মধ্যে বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। কূটনৈতিক অস্থিরতা কিংবা সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের কারণে আপাতত বাণিজ্যে প্রভাব পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের।


বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘সামনের দিনগুলোতে ভারতে আমদারিকারকরা বাংলাদেশকি প্রায়োরিটিতে রাখবে। একজন ব্যবসায়ীর কাছে সে বিজনেস কোন দেশ থেকে নিলে ভালো প্রফিট পাবে সেটা চিন্তা করবে। স্বাভাবিকভাবে কাস্টমারের জন্য বাংলাদেশ থেকে নেয়ার ক্ষেত্রে বাধার কিছু নেই।’


অথচ চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে চীনের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি মাত্র ৩৫৬ মিলিয়ন ডলার। যা গেলো বারের চেয়ে ৬.৭ শতাংশ কম। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে নতুন করে করারোপ করায়, তৈরি হয়েছে সম্ভাবনা। এরইমধ্যে অনেক চীনা ব্যবসায়ী বাংলাদেশে পোশাক তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য যোগাযোগ করছেন।


বিজিএমইএর পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিগত সময়ের তুলনায় ব্যবসা কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। এটা সাময়িক। চীনের যে সম্ভাবনার দ্বার খুলেছে তাতে আমরা আশাবাদী বাংলাদেশে বড় ধরণের বাণিজ্য হবে।’


বাজার গবেষকদের মতে, ভারত বাংলাদেশের যোগাযোগ সুবিধা ও কম দামে পণ্য পাওয়ায় বাণিজ্যের ওপর তেমন প্রভাব পড়েনি। 


আরও খবর




আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব