শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

বাংলাদেশিদের কাছে আকর্ষণীয় হচ্ছে আমিরাতের শ্রমবাজার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের মতো এ শ্রমবাজারটিও বাংলাদেশিদের কাছে হয়ে উঠছে আকর্ষণীয়। দেশটিতে রয়েছে পর্যাপ্ত কাজের সুযোগ। সদ্যবিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে উপসাগরীয় এ দেশটি থেকে। তবে সম্ভাবনার এ শ্রমবাজারে নিয়ম না মেনে কর্মী পাঠালে বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা।


সম্প্রতি ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর একটি বৈঠক হয়। এতে নতুন করে দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর সিদ্ধান্ত হয়। পাশাপাশি চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করেই বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া হবে বলে এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আশ্বস্ত করেন হামুদী।



প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে প্রতি বছর দুই হাজার মোটরসাইকেল আরোহী ও ট্যাক্সিচালক নেবে। এরই মধ্যে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূত হামুদীর সঙ্গে আলোচনা হয়েছে। চলতি বছর পাঠানো হবে ১৩শ কর্মী। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে।



এই শ্রমবাজারটিতে নতুন করে কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি নতুন একটি সুযোগ। এখানে শিক্ষিত মানুষদের প্রায়োরিটি বেশি থাকবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশটি থেকে রেমিট্যান্সও আসবে বেশি।



প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুবিভাগের উপ-সচিব গাজী মো. শাহেদ আনোয়ার বলেন, ‘নতুন এ কোম্পানি অনেক ভালো। আমরা আশা করছি বাংলাদেশ থেকে যারা এই ভিসায় যাবে তারা উপকৃত হবে। মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীরা যাবে। আমি যতদূর জানি এবার লোক নেওয়ার জন্য আনাস ওভারসিজ এজেন্সি কিছু কাজ পেয়েছে। বর্তমানে আরব আমিরাতে যাওয়ার সরকারি খরচ এক লাখ ৭ হাজার টাকা।’


আমিরাতে ক্রমান্বয়ে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেড়েই চলছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটিতে পাড়ি দিয়েছেন ২৬ হাজার ১৯২ জন বাংলাদেশি। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ২০১২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশিদের নেওয়া বন্ধ করে দেয় আরব আমিরাত। ওয়ার্ল্ড এক্সপো-২০২০ এর আয়োজক হওয়ার দৌড়ে ২০১২ সালের ভোটাভুটিতে বাংলাদেশ দুবাইয়ের পক্ষে ভোট না দিয়ে মস্কোর (রাশিয়া) পক্ষে ভোট দেওয়ায় ওই পদক্ষেপ নেয় আরব আমিরাত। এরপর দুই দেশের আলোচনার মাধ্যমে ২০২০ সালে পুনরায় দেশটি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করে।


জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২০ সালে ১ হাজার ৮২ জন শ্রমিক দেশটিতে যান। এরপর ২০২১ সালে পাড়ি জমান ২৯ হাজার দুইশ দুজন শ্রমিক। ২০২২ ও ২০২৩ সালে প্রায় দুই লাখ বাংলাদেশি আরব আমিরাতে কাজের জন্য যান।


বিএমইটির ওয়েবসাইটে দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ২১ লাখ ৫৮ হাজার কর্মী আরব আমিরাতে গেছেন, যা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়া কর্মীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে সৌদি আরব, দেশটিতে ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ৩৮ লাখ ৮৫ হাজার ৩৭৫ জন কর্মী।



সম্ভাবনাময় এ শ্রমবাজারে লোক পাঠানোর ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে আমাদের নিয়ম মানা উচিত। একই সঙ্গে তাদের বেতন যেন স্থানীয় জীবনযাপন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।



বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘প্রতিমন্ত্রী দুবাই যাওয়ার পর কর্মী নেওয়ার ভালো চাহিদা এসেছে। সেটা ফুলফিল করার সক্ষমতাও আমাদের আছে। ওখানে গিয়ে যদি শ্রমিকরা ভালো থাকে, চুক্তি অনুযায়ী কাজ দেয়, তাদের বেতন ঠিকভাবে দিলে এটা ভালো শ্রমবাজার হবে। তবে বর্তমানে দুবাইতে জীবনযাপনের খরচ অনেকটা বেড়ে গেছে। সেখানে আগের বেতনে গেলে ঠিক হবে না। নতুন করে কর্মীদের বেতন বাড়াতে হবে।’


রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকী  বলেন, ‘দুবাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার। তবে এ বাজারটিতে আমাদের রিক্রুটিং এজেন্সিগুলো এত বেশি লোক পাঠাচ্ছে, আমার শঙ্কা হচ্ছে এই শ্রমবাজারটি যেন নষ্ট না হয়ে যায়।’



তিনি বলেন, আমাদের এজেন্সিগুলো নিয়মের মধ্যে লোক পাঠাচ্ছে না। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত কর্মী যেন না পাঠানো হয়, তাহলে কিন্তু মিস ম্যানেজমেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী নিয়মের মধ্যে পাঠানোর পরামর্শ থাকবে।’



বাংলাদেশিদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ শ্রমবাজার হলেও গত অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহের শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। রেমিট্যান্স এসেছে ৩৬৫ কোটি ডলার।


বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে আরব আমিরাত থেকে প্রবাসী আয় এসেছে ৪৫৯ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছর থেকে ১৫৬ কোটি ৫২ লাখ ডলার বেশি। ২০২২-২৩ অর্থবছরে দেশটি থেকে ৩০৩ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ডলার দেশে পাঠান প্রবাসীরা।


দুই বছর ধরে দেশের রিজার্ভ সংকটের মধ্যে এই রেমিট্যান্সপ্রবাহ বাড়তি সুবিধা দিচ্ছে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী