শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬
শিগগিরই গুঁড়িয়ে দেওয়ার অভিযান শুরু

বায়ুদূষণে ৫৮% দায়ী ইটভাটা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০১ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে ইট পোড়ানোর ভরা মৌসুম চলছে। সারাদেশে ইটভাটার সংখ্যা প্রায় ৮ হাজার। এর মধ্যে ৪ হাজার অবৈধ। আর ঢাকার আশপাশের এলাকাগুলোতে রয়েছে এক হাজারের বেশি দূষণকারী ইটভাটা। এতে রাজধানী ঢাকা ও এর আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ঢাকার বায়ুদূষণের জন্য ইটভাটা প্রায় ৫৮ শতাংশ দায়ী। ইটভাটার ধোঁয়ার গত ১৫ বছরে ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে ৯০ শতাংশ। রাজধানীর বায়ুদূষণ বন্ধে দুই দফায় বিশ্বব্যাংক প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তারপরও রাজধানীর বায়ুদূষণ বন্ধ করা যাচ্ছে না। দূষণে জিডিপির পাঁচ শতাংশ ক্ষতি হচ্ছে। মানুষের গড় আয়ু কমছে ৭ বছর। বায়ুদূষণে মানুষ নানা ধরনের রোগে ভুগছে। এ জন্য অবৈধ ও দূষণকারী ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার অভিযান চলছে দেশের বিভিন্ন স্থানে। খুব শিগগিরই ঢাকার আশপাশে অভিযান শুরু হবে।


পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, ইতিমধ্যে সারাদেশে প্রায় ৪শ' অবৈধ ও দূষণকারী ইটভাটা বন্ধ ও জরিমানা করা হয়েছে। অবৈধ ও দূষণকারী ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার অভিযান চলমান রয়েছে। খুব শিগগিরই ঢাকার আশপাশের ইটভাটাগুলো অভিযান চলবে। তিনি জানান, বরিশালে ৭টি, ফরিদপুর ও চট্টগ্রামে ২৯টি, মানিকগঞ্জে ৬টি, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জে ২০টি, ভোলায় ৬টি,


নেত্রকোনায় ২টি, চাঁপাইনবাবগঞ্জে ২টি, কুমিলস্না ও বান্দরবানে ১৮টি, নোয়াখালী ও কক্সবাজারে ২২টিসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা করা হচ্ছে।


এদিকে, রাজধানীর আশপাশের ইটভাটার দূষণ নিয়ে গত ৮ ফেব্রম্নয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাংবাদিকদের বলেন, রাজধানীর বায়ুদূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী ঢাকার আশপাশের ইটভাটা। তিনি বলেন, গবেষণা অনুসারে শুষ্ক মৌসুমে ঢাকা শহরের বায়ুদূষণের জন্য ইটভাটা ৫৮ শতাংশ দায়ী।


রাজধানীর আশুলিয়া, তুরাগ, গাবতলী, আমীনবাজার, ধামরাই, সাভার থেকে শুরু করে মানিকগঞ্জ পর্যন্ত পথের দুই পাশে দেখা যায় শত শত ইটভাটা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গার তীর ঘেঁষে তেঘরিয়া, কোন্ডা, রাজেন্দ্রপুর, রাজহালট, কদমপুর, জাজিরা, বাক্তারচর হয়ে আটিবাজার, বসিলা পর্যন্ত হাজার খানেক ইটভাটার চুলিস্ন থেকে অনবরত কালো ধোঁয়া বের হচ্ছে। এসব রাজধানী ও উপশহরগুলোতে বায়ু ও পরিবেশ দূষণ করছে।


সারাদেশে ইটভাটা আছে প্রায় ৮ হাজার। দেশের বেশিরভাগ ইটভাটা নিয়মবহির্ভূতভাবে চলছে। এসব ইটভাটার কারণে ঘটছে বায়ুদূষণ। আর ইটভাটাগুলোয় প্রতি মৌসুমে ২৫ লাখ টন কয়লা ও ২২ লাখ টন কাঠ পোড়ানো হয়। ইটভাটার দূষণে ৮৮ লাখ ৮৬ হাজার টন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। বায়ুদূষণের জন্য ইটভাটা প্রায় ৫৮ শতাংশ দায়ী। এ ছাড়া নির্মাণ কাজ, যানবাহন, সড়ক ও মাটি থেকে সৃষ্ট ধুলাবালির মাধ্যমে ১৩ শতাংশ, বিভিন্ন জিনিসপত্রসহ পস্নাস্টিক সামগ্রী পোড়ানোর ফলে ৫ শতাংশ এবং প্রতিবেশী দেশগুলো থেকে ২৪ শতাংশ আসছে ঢাকায়।


গত ২৪ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছিলেন, রাজধানীর বায়ুদূষণ কমাতে আগামী ১০০ দিনে রাজধানীর আশপাশের পাঁচশ' ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে। ঢাকার চারপাশে ১ হাজার অবৈধ ইটভাটা রয়েছে। ১০০ দিনের কর্মসূচিতে দিনে গড়ে তিন থেকে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেব। আদালতের হিসেবে ২ হাজারের মতো অবৈধ ইটভাটা রয়েছে। আমরা প্রথমে ঢাকার আশপাশে স্থায়ী চিমনিগুলো চিহ্নিত করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দ্রম্নতই অবৈধ ও দূষণকারী ইটভাটা ভেঙে দেওয়ার অভিযান শুরু হবে।


ইট উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। সারাদেশে ৮ হাজারের বেশি ইটভাটা রয়েছে। যার মধ্যে ৪ হাজার অবৈধ। বছরে প্রায় ২৩ বিলিয়নের বেশি ইট বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের ফলে ইটভাটাও বাড়ছে দিনের পর দিন। বছরে প্রায় ৯ দশমিক ৮৭ মিলিয়ন টন কয়লা ইটভাটায় ব্যবহৃত হচ্ছে।


পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এ বলা হয়েছে, বসতি এলাকা, পাহাড়, বন ও জলাভূমির এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা করা যাবে না। কৃষিজমিতেও ইটভাটা অবৈধ। অথচ দেশের প্রায় শতভাগ ইটভাটা এই আইন মানছে না। ইট তৈরির কাঁচামাল হিসাবে বছরে প্রায় ৩৩ হাজার ৫০ মিলিয়ন কিউবিক ফুট ফসলি মাটি ইট তৈরিতে ব্যবহৃত হয়। দেশে অধিকাংশ ইটভাটায় চিমনি পদ্ধতিতে ইট পোড়ানো হয়। এক্ষেত্রে ধোঁয়া নির্গমন বেশি হয়। এতে বছরে প্রায় ১৫ দশমিক ৬৭ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড ইটখোলা থেকে বায়ুমন্ডলে যোগ হচ্ছে।


পরিবেশ অধিদপ্তরের গবেষণায় দেখা যায়, ইটখোলার আশপাশে বসবাসরত মানুষ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন। ইটভাটা থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস। অনবায়নযোগ্য জ্বালানি, অপরিকল্পিত নগরায়ণ ও বনায়ন ধ্বংসের ফলে বায়ুমন্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ লাগামহীনভাবে বেড়েই চলছে। ইট তৈরিতে ব্যবহৃত মাটিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ অনেক বেশি থাকে। এ ছাড়াও ইটের ভালো রং হতে ইউরিয়া সার ব্যবহার করা হয়। উচ্চ তাপে ওই মাটিতে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এভাবে দেখা যাচ্ছে, প্রতি কেজি ইট তৈরিতে শুধু মাটি থেকে প্রায় ২৫ গ্রাম কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলে যোগ হচ্ছে যা বায়ুদূষণ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করছে। এ ছাড়াও ইটভাটা থেকে নির্গত ছাই পার্শ্ববর্তী নদী বা জলাশয়ে নিষ্কাশিত হয়। ওই বর্জ্য পানিতে মিশে বিভিন্ন ধরনের বিষাক্ত উপাদান যেমন- লেড, ক্যাডমিয়াম, জিংক ও ক্রোমিয়াম জলজ উদ্ভিদ ও প্রাণীর মাধ্যমে খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। ফলে মানুষ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত জটিল রোগের সম্মুখীন হচ্ছেন।


বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বায়ুদূষণের জন্য বেশি দায়ী ইটভাটা। দেশের ৮ হাজার ইটভাটা রয়েছে যার অর্ধেকের পরিবেশ ছাড়পত্র নেই। এসব ইটভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি। এতে জমির উর্বরতা শক্তি ও ফসল উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। যত্রতত্র গড়ে ওঠা অবৈধ ইটভাটার আগ্রাসনে বিনষ্ট হচ্ছে তিন ফসলি জমি। যা কৃষিনির্ভর জনবহুল দেশের জন্য মারাত্মক হুমকি। এ ছাড়াও ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ ও নিম্নমানের কয়লা। এতে উজাড় হচ্ছে বন এবং দূষিত হচ্ছে পরিবেশ। এ জন্য নির্মাণ কাজের জন্য দূষণমুক্ত বস্নকের কারখানা তৈরির পরামর্শ দিচ্ছেন পরিবেশকর্মীরা।


পরিবেশবিদ আবু নাসের বলেন, প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের জন্য পার্টিকুলেট ম্যাটার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ইটভাটা থেকে নির্গত এই দূষিত উপাদান মানবদেহে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে রেসপিরেটরি সিস্টেমের ক্ষতি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ইটভাটার আশপাশে বসবাসরত মানুষের মধ্যে স্বাস্থ্যগত ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। গবেষণায় আরও পাওয়া যায়, বর্তমানে বায়ুতে পার্টিকুলেটস ম্যাটারের উপস্থিতিতে মানুষের মৃতু্যর হার আগের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বায়ুতে মাত্রাতিরিক্ত সালফার ডাইঅক্সাইডের উপস্থিতির কারণে মানুষ চোখ, নাক, গলাসহ অ্যাজমাটিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বায়ুতে দূষিত উপাদানের উপস্থিতিতে ফুসফুসে ক্যানসার, হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগের প্রাদুর্ভাবে মৃতু্যর হার বেড়ে যাচ্ছে।


এ বিষয়ে পরিবেশ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল হাসান বলেন, ইটভাটা বায়ুদূষণের অন্যতম কারণ। একই সঙ্গে তা কৃষি, জীববৈচিত্র্য ও প্রকৃতির ক্ষতি করছে। একদিকে ইটভাটা বন্ধ করলে আরেকদিকে অবৈধ ইটভাটা বাড়তে থাকে। স্থানীয় প্রশাসনের নিয়মিত তদারকি ও সহায়তা ছাড়া অবৈধ ইটভাটা বন্ধ হবে না। আবার অনেক ক্ষেত্রে অবৈধ ইটভাটার মালিকরা আদালতের আশ্রয় নিয়ে থাকে। বিদ্যমান আইন অনুযায়ী ঢাকার আশপাশের অবৈধ ও দূষণকারী ইটভাটার বিরুদ্ধে জরিমানা ও ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার অভিযান শুরু করা প্রয়োজন।



আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে