শিরোনাম
লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
ডলার সংকট কাটানোর চেষ্টা

বিদেশি ঋণের অর্থছাড় দ্রুত ও সহজ করায় নজর

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে চলমান ডলার সংকট নিরসনে নানামুখী কৌশল নিয়ে কাজ করছে সরকার। বিশেষ করে রেমিট্যান্স বাড়াতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি সেবার মান বাড়াতেও নজর দিয়েছে। এ ছাড়াও চলমান ডলার সংকট কাটাতে বিদেশি ঋণ ও অনুদান ছাড়ে জোর দিচ্ছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়েও আগাম তবির শুরু করেছে অর্থ বিভাগ। বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলমান ঋণ প্রকল্পগুলোয় প্রতিশ্রুতির অর্থ ছাড় প্রক্রিয়া সহজ ও দ্রুত করার অনুরোধ রয়েছে সরকারের।


অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল সচিবালয়ে জানিয়েছেন, সমস্যা উত্তরণের চেষ্টা চলছে। বিনিময় মূল্য কীভাবে স্থিতিশীল করা যায়, সেটি নিয়েও কাজ চলছে। আমাদের ডলারেরই সংকট। সংকটগুলো দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আমাদের উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আমাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে।


এদিকে আগামী এপ্রিলের শেষদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা রয়েছে। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রতিনিধি দলটির সফরসূচি এগিয়ে আনার বিষয়েও ইতিবাচক চিন্তা-ভাবনা করে সংস্থার প্রধানকে অনুরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থবিভাগের একটি সূত্র।


এদিকে গত মাসে পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কমিশনের এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বিদেশি ঋণ ও অনুদান ছাড় প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে-চাপের মধ্যে থাকা অর্থনীতি চাঙা করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পে গতি আনা হবে। একই সঙ্গে দেশে দেড় বছরের বেশি সময় ধরে চলা ডলার-সংকট সামাল দিতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন ও ঋণের অর্থছাড় দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আহসান নির্বাহী পরিচালক এইচ মনসুর আমাদের সময়কে বলেন, বর্তমান প্রেক্ষপটে এটি ঠিকই আছে। কারণ ডলার ছাড়া চলবে না। যতদূর পারে তারা তা সংগ্রহ করবে। তবে নীতি ঠিক না করে ডলার এলেও তা থাকবে না। এজন্য নীতির সংস্কার করতে হবে।


সূত্র জানায়, উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্ক বাড়াতে ও অর্থছাড় প্রক্রিয়া আরও সহজ করতে ওই সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে-বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নে গতি আনতে এবং অর্থ ছাড় করতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি প্রতি দুই মাসে অন্তত একটি সভা করবে। কমিটিতে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সদস্য থাকবেন। সভার অগ্রগতি সময় সময় প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। এতে করে একদিকে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। অন্যদিকে ঋণ ও অনুদানের অর্থছাড়ে গতি ফিরবে, যা ডলার সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


এদিকে অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। ‘কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতিতে সম্পর্ক এগিয়ে যাবে- এমন মনোভাব নিয়ে সবার সঙ্গে কাজ করার নির্শেনা দেওয়া হয়েছে পরিকল্পানা কমিশনকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে পররাষ্ট্র, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যেই বিদেশ সফর শুরু করেছেন।


বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ আমাদের সময়কে বলেন, ডলার-সংকট সামাল দিতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন ও ঋণের অর্থছাড় দ্রুত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ছাড়া অন্যান্য বৈশ্বিক সংস্থা বা জাতিসংঘের অঙ্গ সংস্থা, ডব্লিউএইচও, ডব্লিউটিও, এফএও, ইউএনএইচসিআরসহ সব সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, অর্থনীতির অন্যান্য সূচক (রপ্তানি, রেমিট্যান্স) ভালো না হলে সহসা ডলার সংকট কাটবে না। মূলত দেশের রিজার্ভ কমে যাওয়ার উন্নয়ন সহযোগীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। সেটি মেরামতে কাজ করারও পরামর্শ দেন তিনি।


আরও খবর




লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার

মানবতার পায়রা ফাউন্ডেশনের দুই বছর পূর্তি, তিন বছরে পদার্পণ

খোকসায় ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার, পানিতে লুকিয়ে থাকা আরও একজনকে আটক

গঙ্গাচড়ায় নিজ শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আড়াইহাজার বাজার মসজিদে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ

শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ

শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ

জালকু‌ড়ি‌তে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিএনপির বিশাল জনসভায় জনগণের আস্থার মর্যাদা রক্ষা ও বাস্তবমুখী উন্নয়নের প্রত্যয় আখতারুজ্জামান বাচ্চু এমপি

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প