শিরোনাম
আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে সাবেক এমপি মোস্তাফিজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৭ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৭ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির অন্যতম প্রবীণ নেতা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।


মঙ্গলবার (৬ মে) দুপুরে বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরীফে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের হাতে হাত রেখে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন তিনি। দলে যোগদানের সময় তার সঙ্গে শতাধিক অনুসারী ও দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে স্বল্প সময়ের জন্য পটুয়াখালী-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই পার করলেও দীর্ঘদিন ধরে কোনঠাসা হয়ে ছিলেন বিএনপির এ নেতা।


সাবেক এই এমপির দল বদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দীর্ঘ রাজনৈতিক নিষ্ক্রিয়তার অবসান, বিএনপির সঙ্গে অসন্তোষ ও কাঙ্ক্ষিত ভূমিকা না পাওয়া এবং আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণের লক্ষ্যেই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন বলে মনে করছেন কেউ কেউ।


স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা, স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ইসলামী আন্দোলনের জন্য বড় ধরনের লাভ হতে পারে। বিশেষ করে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভিত্তি সম্প্রসারণে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


এই দল বদল কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি আদর্শিক পরিবর্তন?—এ নিয়ে এখন সরব পুরো উপকূলীয় রাজনীতি। ভোটের মাঠে অধ্যাপক মোস্তাফিজ কতটা প্রভাব ফেলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।


আরও খবর




মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত

মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩