শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬
'৭৪ এর বাকশাল থেকে '২৪ সালের আয়নাঘর

বিনা অপরাধে গ্রেপ্তার-দমনের কালো আইন যেভাবে বৈধ হয়ে উঠলো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

১৯৭৪ এর বাকশাল আর ২০২৪ এর বেআইনি আয়নাঘর। বিনা অপরাধে যে কাউকে গ্রেপ্তার ও দমন কীভাবে হয়ে উঠলো আইনগতভাবে বৈধ? কেউ ডাকেন কালো আইন আবার কেউ বলেন, নিবর্তন বা নিপীড়ন আইন, তবে বার বার সরকারের বদল হলেও বিনা অপরাধে বিরোধীমত দমনের এই আইন পরিবর্তন করেনি কেউ। বিশেষজ্ঞদের মতে, সংবিধানে সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও এই আইন বাতিলের এখন বিকল্প নেই।


ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমিন ভূইয়া বলেন, ‘বিশেষ আইনের ৩ ধারায় সরকার চাইলেই যে কাউকে গুম করতে পারে। এই আইনে গুম করার পর সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য নয় তাকে কেন গুম করা হলো সে বিষয়ে জানাতে।’


এই তরুণ আইনজীবীর মতে হজম করতে না পারা গুমের ঘটনা রাষ্ট্র দ্রোহীতার নামে চালিয়ে দেয়া হতো এই আইনের বলেই।


চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক অ্যাডভোকেট আব্দুল মালেক বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই করেছিলেন। সেই আইনে বা আইনের মার প্যাঁচে এক ধরনের গুম করার সুযোগ রয়েছে। ৩ থেকে ১৪ ধারা পর্যন্ত আটকের কথা বলা আছে। ৫ ধারাতে বলা আছে কাউকে যখন আটক রাখা হচ্ছে সেই আইনে সরকার জানাতে বাধ্য না তাকে কোথায় রাখা হচ্ছে। সিস্টেমেটিক্যালি গুম করার একটা অপপ্রয়াস থেকে যাচ্ছে।’


সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. এহসানুল করিম বলেন, ‘একটা দানব আইন তৈরি করা হয়েছিল। আইনের মাধ্যমে কাউকে আটক রাখা যায় সেটাই বিগত সরকারের মাঝে দেখা গিয়েছে।’


সরকার বদলেছে বার বার। বিভিন্ন সময়ে এই আইনের প্রয়োগ হয়েছে। কিন্তু কেন তৈরি হয়েছিল এমন আইন?


সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘১৯৭৪ সালে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আনা হয়েছিল সেটার মাধ্যমে রাজনীতিকিদদের কাছ থেকে শুনতে পায় এর মাধ্যমে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছিল সেসময়ের সরকার।’


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘তাদের মূল উদ্দেশ্য ছিল এদেশের অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না। কোনো ব্যক্তি থাকবে না একমাত্র আওয়ামীলীগ রাজনৈতিক দল থাকবে। দমন করার জন্য। ইচ্ছে মতো যেকোনো লোককে আপনি আটকিয়ে রাখতে পারবেন।’


সংবিধান সহায়তা করেছে ৭৪ এর এই আইন তৈরিতে, যা এখন সময় বিবেচনায় অপ্রয়োজনীয়। তবু, কেন কোনো দলই পরিবর্তন করেনি এই আইন? বিএনপি নেতাও দিলেন তার দলীয় ব্যাখ্যা।


জয়নুল আবেদীন বলেন, ‘এরপর যতগুলো সরকার আসছে তারা আইন বাতিল করে নাই। এরশাদ এসেছে সে করে নাই। বিএনপি করতে পারতো ৯১ সালে কিন্তু তিন জোটের আন্দোলনের রূপ রেখার মধ্যে পড়ে যাওয়ার ফলে তখন তারা করতে পারেনি।’


সম্প্রতি গুম প্রতিরোধ কনভেনশনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর এই স্বাক্ষরের ফলে কী পরিবর্তন আসতে পারে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ আইনের ক্ষেত্রে?


অ্যাডভোকেট মো. এহসানুল করিম বলেন, ‘এইসব আইন বাতিল বা সংশোধনের জন্য সংসদ থাকতে হয়। অনেকে বলে গণভোটের মাধ্যমে করা যেতে পেরে তবে গণভোটের আইন বাতিল হয়ে গিয়েছে। বাতিলের জন্য নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে।’


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘এই বিশেষ ক্ষমতা আইন একটা কালো আইন আদালতে আমি অনেকবার আমি বলেছি এই আইন বাতিলের জন্য তবে এই আইন বাতিলের ক্ষমতা রাষ্ট্রের।’


অন্তর্বর্তী সরকারের সময় গুম কনভেনশনে বাংলাদেশ নাম লেখালেও আনুষ্ঠানিক ভাবে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, এই আইনটি কবে বাদ দেয়া হবে সেটাই এখন প্রশ্ন হয়ে রইলো। মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায়। এখন দেখার বিষয় গুমবিষয়ক কনভেনশনে বাংলাদেশের সাক্ষর ঠিক কতটা বাংলাদেশের আইনে প্রভাব ফেলতে পারে, নিরাপত্তা দিতে পারে সাধারণ মানুষদের, টেনে ধরতে পারে কালো আইনের লাগাম। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী