শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

বিরলে বিএনপি’র নেতার মামলায় বিভিন্ন ওয়ার্ড আ:লীগের ৪ নেতাকর্মী আটক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৬ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সাদেকুল ইসলাম সুবেল,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:


দিনাজপুর জেলা বিএনপি’র সদস্য এবং বিরল উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্কাশ আলী বাদী হয়ে বিরলের ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুসেন আলীসহ ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে বিরল থানায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ গত ৩ দিনে এজাহারনামীয় এক আসামীসহ অজ্ঞাতনামা ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আটকৃতরা হলেন- তেঘরা সরকারপাড়া গ্রামের মৃত আছির উদ্দিন এর ছেলে ওয়ার্ড আ:লীগের সভাপতি আব্দুস সালাম লিটন (৫৮), বিরল পৌরশহরের ব্রহ্মপুর গ্রামের মৃত মাহাবুর রহমান এর ছেলে পৌরসভার  ৯ নং ওয়ার্ড আ:লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (৩৪), শংকরপুর গ্রামের মৃত আহমেদ আলী এর ছেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আ:লীগের সভাপতি আব্দুল কুদ্দুস (৬৫) ও মৃত সাকের মোহাম্মদ এর ছেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আ:লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান (৫২)। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে ৩ অক্টোবর/২০২৪ এজাহার নামীয় আসামী আব্দুস সালাম লিটন ও অজ্ঞাতনাম আসামী সহিদুল ইসলামকে ও ৪ অক্টোবর ২০২৪ অজ্ঞাতনামা আসামী আব্দুল কুদ্দুস ও আব্দুর রহমানকে আটক করা হয়। ২৮ আগস্ট ২০২৪ তারিখের বিরল থানার ১৩ নং মামলার এজাহার সুত্রে জানা গেছে, বিরল উপজেলার ২ নং ফরক্কাবাদ ইউনিয়নের চককাঞ্চন বাশিয়াপাড়ার মৃত সাহের উদ্দীন এর ছেলে জেলা বিএনপি’র সদস্য এবং বিরল উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্কাশ আলী গত বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে সচিবকে জন্ম নিবন্ধনের বিষয় জানতে চাইলে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানায়। সচিবের কক্ষ থেকে বেরিয়ে আসার সময় একই ইউনিয়নের তেঘরা মহেষপুর গ্রামের মৃত হাচেন আলী এর ছেলে সাগর হোসেন (৩০), তেঘরা নারায়নপুর গ্রামের আবু নাজেম এর ছেলে মোবাশ্বের হোসেন (৩৮) ও মিম (২৮) নামের আসামীরা দেখতে পেয়ে বিএনপির লোক বলে উসকানিমূলক কথাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন আলী এর হুকুমে উল্লেখিত আসামীরাসহ অন্যান্য এজাহার নামীয় আসামীরা দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোঠা, লোহার রোড, ধারালো হাসুয়া, চাকু, কুড়াল, দাসহ ইত্যাদি দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীকে এলোপাথারীভাবে কিলঘুষি, মারপিট শুরু করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে পকেটে থাকা ব্যবসার নগদ ৭০ হাজার টাকা বের করে নেয় আসামীরা। বাদী ও তাঁর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে এজাহার নামীয় আসামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন আলী এর হুকুমে সাধারন মানুষকে আতংক ও দূর্ঘটনা ঘটানোর জন্য ককটেল বিস্ফোরণ করে এজাহার নামীয় আসামীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে পালিয়ে যায়। বাদীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মোটরসাইকেলযোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় আহত আক্কাশ আলী বাদী হয়ে ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হুসেন আলীসহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়ের করে। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এজাহার নামীয় ১ জনসহ ৪ জনকে আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ