শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

বিসিবি নির্বাচনে কি ফের সভাপতি হচ্ছেন তামিম?

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের ক্রিকেটে একসময় প্রবাদ ছিল—‘মাঠের পারফরম্যান্স যা-ই হোক, বিসিবির চেয়ার নড়বড়ে হয় না।’ কিন্তু সময়ের আবর্তে সেই ধারণা পাল্টেছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের ‘সংরক্ষিত’ সিংহাসন টলে যাওয়ার পর থেকেই বিসিবিতে পরিবর্তনের পর পরিবর্তন চলছেই। 


এই প্রেক্ষাপটে এখন দেশের ক্রীড়াঙ্গনের প্রধানতম প্রশ্ন—আগামী জুন মাসের নির্বা চনের মাধ্বিযমে বিসিবির চেয়ারে কে বসছেন? বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল নাকি অন্য কেউ?


গত ১৪-১৫ বছর ধরে বিসিবি ছিল রাজনীতির একটি সমান্তরাল ক্ষেত্র। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের চেয়ারটি এতটাই  সংরক্ষিত ছিল যে, সেখানে উঁকি দেওয়ার সাহস পাননি কেউ—এমনকি সে সময়ের ক্রীড়ামন্ত্রীরাও। 


অভিযোগ ছিল, বোর্ড প্রধান হওয়ার যোগ্যতার চেয়ে ‘হাসিনার ঘনিষ্ঠ’ হওয়াটাই ছিল সেখানে বড় মাপকাঠি। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের মুখে পাপন দেশ ছাড়লে বিসিবিতে নতুন প্রাণের সঞ্চার শুরু হয়।


পাপন-পরবর্তী শূন্যতা পূরণে প্রথমে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তাকে সরিয়ে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে সংক্ষিপ্ত মেয়াদে দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের মাধ্যমে বোর্ড পরিচালনার চাবি দেওয়া হয় বুলবুলের হাতেই। তবে সেই নির্বাচন শুরু থেকেই ছিল বিতর্কিত। সেই বিতর্কের জেরে অনেক ক্লাবকে ঘরোয়া ক্রিকেট বয়কট করতেও দেখা যায়।


নানা নাটকীয়তা ও বিতর্কের পর বর্তমান সরকার বিসিবির ওপর নজর দেয়। প্রথমে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে জানতে চাওয়া হয়—অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সেই নির্বাচনে আসলে কী হয়েছিল? দীর্ঘ তদন্ত শেষে কমিটি রিপোর্টে জানায়, গত বছরের অক্টোবরের সেই ভোট ছিল অনিয়মের জালে ঘেরা।


এমন পরিস্থিতিতে চলতি বছরের ৭ এপ্রিল বিসিবির পুরোনো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। 


এদিকে অ্যাডহক কমিটির মেয়াদ ও নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিলে তামিম ইকবাল নিজেই তার উত্তর দেন। তিনি জানান, জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বিসিবিতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


তামিমের এমন বক্তব্যের পর এটি নিশ্চিত যে জুন মাসে ফের নির্বাচন হচ্ছে বিসিবিতে। তবে ক্রীড়াপ্রেমীদের মনে এখন আরেকটি প্রশ্ন—কে হচ্ছেন বিসিবির পরবর্তী প্রধান?


বিশ্বস্ত কিছু সূত্র বলছে, যেভাবে আমিনুল ইসলাম বুলবুল সংক্ষিপ্ত মেয়াদে এসে পরবর্তীতে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছিলেন, ঠিক একইভাবে আগামী জুন মাসের নির্বাচনে সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল। 


বিসিবি সূত্র মতে, সভাপতি হওয়ার প্রাথমিক শর্ত হলো পরিচালক হওয়া। নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকেই ভোটের মাধ্যমে একজন সভাপতি নির্বাচিত হন। এই পরিচালকরা মূলত ক্লাব, জেলা-বিভাগ, জাতীয় ক্রীড়া পরিষদ, সাবেক খেলোয়াড়, সার্ভিসেস ও বিশ্ববিদ্যালয় কোটা থেকে নির্বাচিত হয়ে আসেন।


তামিমের কিছু ঘনিষ্ঠ সূত্র বলছে, আগামী নির্বাচনে তামিম ইকবালসহ বর্তমান অ্যাডহক কমিটির অধিকাংশ সদস্যই অংশগ্রহণ করবেন। সূত্রটি আরও জানায়, ঢাকা লিগের তালিকাভুক্ত একটি ক্লাব থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্বাচনে অংশ নেবেন সাবেক এই অধিনায়ক। এরপর পর্যায়ক্রমে পরিচালক এবং সবশেষে পরিচালকদের সমর্থনে সভাপতির চেয়ারে বসবেন তিনি।


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির সাবেক এক পরিচালক জানান, বর্তমান অ্যাডহক কমিটির যারা নির্বাচনে অংশ নেবেন, তারা তামিমকেই সভাপতি হিসেবে চাচ্ছেন। তিনি মনে করেন, নতুন করে যারা আসবেন, তাদের বেশিরভাগই হবেন তামিমের ঘনিষ্ঠ। 



আরও খবর




বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল