শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

বজ্রপাতে মৃত্যু রোধে ১৩২১ কোটি টাকা চেয়ে মিললো ১০০ কোটি!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে বজ্রপাতে মৃত্যু বেড়েই চলেছে। বজ্রপাত প্রতিরোধে এরই মধ্যে কয়েকশ কোটি টাকা খরচ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। যদিও আশানুরূপ কোনো ফল মেলেনি। নতুন একটি প্রকল্পে ১ হাজার ৩২১ কোটি টাকার ব্যয় প্রস্তাব করেছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সব বিবেচনা করে মাত্র ১০০ কোটি টাকা দিতে সম্মত হয়েছে পরিকল্পনা কমিশন।


‘দেশের অধিক বজ্রপাতপ্রবণ ১৫টি জেলায় বজ্রপাতের ফলে প্রাণহানি রোধে বজ্রনিরোধক ব্যবস্থা গ্রহণ’ প্রকল্পের আওতায় ঘটেছে এমনটি। সম্প্রতি পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


পরিকল্পনা কমিশন জানায়, বজ্রনিরোধক দণ্ড পাশাপাশি অবস্থিত অন্য ভবন/স্থাপনার চেয়ে উঁচুতে স্থাপন করতে হবে। বজ্রনিরোধক দণ্ড স্থাপনের ধারণাটি এদেশের প্রেক্ষাপটে তুলনামূলকভাবে নতুন হওয়ায় আপাতত: পাইলটিং আকারে অধিক ঝুঁকিপূর্ণ জেলাসমূহে স্থাপন করাই সমীচীন হবে। সেক্ষেত্রে প্রস্তাবিত ১৫টি জেলা নির্ধারণ করে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় সর্বোচ্চ ১০০ কোটি টাকার মধ্যে সীমিত রেখে দুই বছর মেয়াদ নির্ধারণ করে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) পুনর্গঠন করতে হবে। ডিপিপি পুনর্গঠন করে পুনরায় প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানোর সুপারিশ করেছে কমিশন।


পরিকল্পনা কমিশন জানায়, প্রকল্প অন্তর্ভুক্তির বিষয় বিবেচনার জন্য আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রকল্পটি প্রস্তাবিত আঙ্গিকে বাস্তবায়নের আগে পাইলট প্রকল্প হিসেবে কিছুসংখ্যক বজ্রনিরোধক স্থাপনের সংস্থান রেখে বাস্তবায়নের সুপারিশ করা হয়।



এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, বজ্রনিরোধক ব্যবস্থা গ্রহণ ধারণাটি যেহেতু নতুন সেহেতু এ পর্যায়ে ১৫টি জেলায় কার্যক্রম বাস্তবায়ন না করে পাইলট আকারে স্বল্প পরিসরে কার্যক্রম প্রক্রিয়াকরণ করা যেতে পারে। সেক্ষেত্রে প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ও কমবে।



পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. ছায়েদুজ্জামান বলেন, ‘প্রস্তাবিত প্রকল্পের আওতায় ১ হাজার ৩২১ কোটি টাকার প্রস্তাব করেছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তবে এমন প্রকল্প নতুন হওয়ায় আমরা পাইলট প্রকল্প হিসেবে ১০০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছি। আগে এটার কাজ দেখি। এটা যদি ভালো হয় তবেই পরবর্তীসময়ে বড় পরিসরে চিন্তা করা যাবে। তবে এখন ১০০ কোটি টাকার বেশি দেওয়া যাবে না। যেহেতু জানমাল রক্ষার একটা বিষয় এখানে জড়িত তাই দুই বছর দেখি সফল হওয়া যায় কি না।’


তিনি আরও বলেন, ‘অধিক বজ্রপাতপ্রবণ ১৫টি জেলায় বজ্রপাত থেকে মানুষ ও প্রাণিসম্পদের সুরক্ষাসহ বজ্রপাত থেকে অবকাঠামো, বৈদ্যুতিক স্থাপনা, ইলেকট্রনিক যন্ত্রপাতির সুরক্ষা এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমানো জরুরি। এজন্য ৬ হাজার ৭৯৩টি বজ্রনিরোধক ব্যবস্থা স্থাপন ও ৩ হাজার ৩৯৮টি নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।’


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৩ বছরে দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৭ জনের। অধিক বজ্রপাতপ্রবণ ১৫টি জেলায় ২০১৮-২০২১ সাল পর্যন্ত চার বছরে মারা গেছেন ৫৬৭ জন। হতাহতদের মধ্যে ৯৩ শতাংশই গ্রামাঞ্চলের।




বজ্রপাতপ্রবণ যে ১৫ জেলায় প্রকল্প বাস্তবায়িত হবে- সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, দিনাজপুর, পাবনা, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর। বজ্রনিরোধক দণ্ড স্থাপনের ধারণাটি এদেশের প্রেক্ষাপটে তুলনামূলকভাবে নতুন হওয়ায় আপাতত পাইলটিং আকারে অধিক ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থাপন করাই সমীচীন বলে মনে করছে কমিশন। সেক্ষেত্রে প্রস্তাবিত ১৫টি জেলা নির্ধারণ করে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় সর্বোচ্চ ১০০ কোটি টাকার মধ্যে সীমিত রেখে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৬ পর্যন্ত দুই বছর মেয়াদ নির্ধারণ করে ডিপিপি পুনর্গঠন করতে হবে।


ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৫টি জেলার ১৪২টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।


প্রকল্প প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, ‘প্রতি বছরই বজ্রপাতের কারণে প্রাণহানি বাড়ছে। প্রাণহানি কমানোর জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। এটা একেবারেই প্রাথমিক ধাপে আছে। আমরা প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি।’


প্রকল্পটি গ্রহণের যৌক্তিকতার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল্লাহ আল-মামুন পরিকল্পনা কমিশনকে জানান, বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে নিয়মিত সংঘটিত বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সম্প্রতি বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।




প্রকল্পের আওতায় অধিক বজ্রপাতপ্রবণ ১৫টি জেলায় ১ হাজার ৬৯৯টি নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ বাবদ ফুটিং ফাউন্ডেশন ১৭৫ কোটি ও পাইল ফাউন্ডেশন ২২৯ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। সে হিসাবে প্রতিটি আশ্রয়কেন্দ্রের জন্য ফুটিং ফাউন্ডেশন বাবদ ১০ লাখ ৩৩ হজার টাকা ও পাইল ফাউন্ডেশন বাবদ সাড়ে ১৩ লাখ টাকা ধরা হয়েছে।



যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের বজ্রপাত নিয়ে গবেষণা করেছেন দেশটির কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফ দেওয়ান। তিনি তার গবেষণাপত্রে উল্লেখ করেছেন, প্রাকবর্ষা মৌসুমে (মার্চ-এপ্রিল-মে) বেশি বজ্রপাত হয় হাওরাঞ্চলের নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায়। পুরো বর্ষা মৌসুমে (জুন-জুলাই-আগস্ট) বজ্রপাত বেশি হয় সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, বরিশাল এবং উত্তরবঙ্গের রংপুর, পঞ্চগড় ও কুড়িগ্রামে। বর্ষা মৌসুমের পরে (অক্টোবর-নভেম্বর) বেশি বজ্রপাত হয় পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজারে। এমনকি শীতকালেও বজ্রপাত থেকে রক্ষা নেই। এসময় সাতক্ষীরা, খুলনা ও পটুয়াখালীতে বেশি বজ্রপাত হয়।


আরও খবর
ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬





অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু