
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তূর্য চৌধুরী নামের ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় রায় মোহন চৌধুরী বাড়ির মৃনাল চৌধুরী ও শিপরা চৌধুরীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজর্ষী নাগ পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তরুণের এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।




























