
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:চট্টগ্রাম সমিতি, ঢাকার উদ্যোগে বোয়ালখালীর বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ, পশ্চিম গোমদণ্ডী ও পূর্ব গোমদণ্ডী এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্যরা। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোঃ তৌহিদুর রহমান, এম. মনির চৌধুরী রানা, এম. আর. তাওহীদ, তাজুল মানিক ও শাহেদ হোসেন ছোটনসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বন্যাকবলিত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।





























