শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

বড় কর্মকর্তারা ‘আত্মগোপনে’, পুলিশে রদবদল আতঙ্ক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গণআন্দোলনের মুখে সরকারের পতনের পর ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় পুলিশে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ইতোমধ্যে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপি কমিশনার ও র‌্যাবের মহাপরিচালকসহ কয়েকটি শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে। আর তাতেই আতঙ্ক বাড়ছে পুলিশে। বিশেষ করে যারা বিগত সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে সহায়তা করেছেন তাদের মধ্যে আতঙ্কটা বেশি। এসব কর্মকর্তাদের অনেকে এখন গা ঢাকা দিয়েছেন। বাকি যারা আছেন তারাও বেশ ভয়ে আছেন। কখন কাকে ওএসডি বা বদলি করা হয় সেই আতঙ্কে আছেন তারা।


সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ অবস্থা থাকলেও একপর্যায়ে তা সহিংতায় রূপ নেয়। কয়েকদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হন। আহত হন কয়েক হাজার। তীব্র আন্দোলনের মুখে গত সোমবার দুপুরে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে গেলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সরকারপ্রধানের দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পুড়িয়ে দেওয়া হয় অনেক থানা। পুলিশের গুলিতে মারা যান অনেকে মারা যান।




এমন সহিংসতার পর অনেক পুলিশ কর্মকর্তা আত্মগোপনে চলে গেলে ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। এরপর আইজিপিসহ বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের একের পর এক বদলি করা হয়। আর তাতে আতঙ্ক বাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির মধ্যে।


শেখ হাসিনার পদত্যাগের পর এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি ডিএমপির আলোচিত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, এসবির প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আকতার, ড. খ মহিদ উদ্দিন, যুগ্ম কশিমনার বিপ্লব কুমার সরকারকে। কেউ কেউ ফোন বন্ধ করেছেন। আবার কেউ বাসার পরিবর্তে অন্যত্র সরে আছেন।



জানা যায়, বিগত সময়ে যারা সরকারের আস্থাভাজন হিসেবে কাজ করে পদ বাগিয়ে নিয়েছেন তারা এখন হয় ওএসডি অথবা অন্যত্র বদলি হবেন। তবে কাউকে আপাতত চাকরিচ্যুত করা হচ্ছে না।


ঢাকা মহানগরীর একজন সহকারী উপ পুলিশ কমিশনার বলেন, রদবদল শুরুর পর ডিএমপির ঊর্ধ্বতনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত সোমবার থেকে ডিএমপির প্রায় দেড় শতাধিক কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে আলোচনায় থাকা কর্মকর্তারা এখন সেনাবাহিনীর হেফাজতে আছেন বলেও জানান তিনি।


পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সবেমাত্র রদবদল শুরু হলো। আরও হবে। পর্যায়ক্রমে পুলিশকে ঢেলে সাজানো হবে। কারণ পুরাতনরা যেভাবে চালিয়েছে তার জন্য আজকে পুলিশের এত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা থেকে শুরু হলো। এখন জেলা ও বিভাগীয় শহরগুলোতেও ঊর্ধ্বতনদের বদলি করা হবে। পরে সেসব জায়গায় যোগ্য ও সৎ অফিসারদের বসিয়ে দেওয়া হবে।


   

পুলিশের এই সহকারী উপপুলিশ কমিশনারের মতে, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে গত ১২ বছরে তিন হাজারের বেশি অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যাদের কোনো অপরাধ ছিল না।


চাকরিচ্যুত হওয়া সাবেক একজন ওসি বলেন, ‘আমার তো কোনো অপরাধ ছিল না। শুধুমাত্র রাজনৈতিক পরিচয় না থাকায় আমাকে কোনো কারণ ছাড়াই চাকরি থেকে অবসর দেওয়া হয়। কোথায় এখন সেই অফিসাররা। আজকে পুলিশে বিপদে তারা গর্তে লুকিয়েছে। ভয়ে কেউ আর বড় বড় অফিসারদের কলও করছেন না, কল ধরছেনও না। তারা যাই করুক না কেন ছাড় পাবে না।’


জানা যায়, পুলিশ প্রধানসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা রদবদলের পর ডিএমপির ঊর্ধ্বতনরা ছাড়াও ৫৩ থানার ওসিও আতঙ্কে আছেন।


সোমবার রাতে ডিএমপির এক থানার ওসিকে ফোন করা হলেও তিনি ঠিকভাবে কথা বলেননি। শুধু এটুকু বলেছেন, এই মুহুর্তে কথা বলার মতো পরিবেশ নেই। এ কথা বলেই ফোন কেটে দেন তিনি।


এছাড়া আরও কয়েকজন এডিসি ও এসি লেভেলের কর্মকর্তাদের কল করা হলেও তাদের কেউ ফোন ধরেননি। এরপর মেসেজ দিলেও তারা উত্তর দেননি।


মাঠ পর্যায়ে কাজ করা কয়েকজন উপপরিদর্শক (এসআই) সহিংসতায় পুলিশ সদস্যদের হতাহতদের জন্য ঊর্ধ্বতনদের দুষছেন।


তারা বলেন, আজকের পরিস্থিতির জন্য ঊর্ধ্বতনরা দায়ী। সরকারকে টিকিয়ে রাখতে গুলি করার নির্দেশ দিয়ে তারাই বিপাকে ফেলেছেন পুলিশ সদস্যদের। এজন্য তাদের শাস্তির আওতায় আনার দাবি করেন তারা।


ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা জানান, যেসব কর্মকর্তা রাজনৈতিক পরিচয় দিয়ে ফায়দা লুটেছেন থানায় ঢুকে হামলা চালানোর সময় সাহায্যর জন্য কল করা হলেও তারা ফোন ধরেননি। এসব কর্মকর্তার নামের তালিকা হচ্ছে। নতুন আইজিপি এ বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেছেন, যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী