শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বর্ষবরণের প্রস্তুতি সম্পন্ন; আনন্দ শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদের আগ্রাসনবিরোধী বার্তা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলা নববর্ষ ১৪৩২ বরণের প্রস্তুতি সম্পন্ন। ছায়ানট ও চারুকলা আয়োজন করছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেখানে অংশ নেবে সব ধর্ম, বর্ণ ও দেশের ২৮টি জাতির মানুষ। চারুকলা ফিরছে তার শিকড়ে, শোভাযাত্রার নাম দিয়েছে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। ২১টি মোটিফে থাকবে বৈচিত্র্য, আর চোখে পড়বে ফ্যাসিবাদের আগ্রাসনবিরোধী বার্তা। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনও। আয়োজকরা বলছেন, থাকবে ঐক্যের বার্তা ও শান্তির আহবান।


নতুন ভোরের আহ্বানে সুরের ঐকতান। এ যেন নতুনের কণ্ঠে নতুনের জয়গান।


বাংলা নববর্ষকে বরণ করতে ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে ছায়ানট আয়োজন করে আসছে সুরের এ অনুষ্ঠান। এবারও সেই ধারাবাহিকতায় চলছে শেষ মুহূর্তের সুর, তাল ও লয়ের প্রস্তুতি। নববর্ষের দিন ভোরের প্রথম আলো ছুঁতেই ভৈরবী রাগে রাগালাপের মধ্য দিয়ে শুরু হবে ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দ বরণের আয়োজন। এবারের শিল্পীদের মধ্যে তরুণরাই বেশি।


ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, 'এতবছর যাবৎ আমরা যেভাবে করে আসছি, সেই ধারাটাকেই বিভিন্ন গান, আবৃত্তি ও পাঠের মধ্য দিয়ে অব্যাহত রাখা হবে। অবাক করা ব্যাপার হলো এবার ছোটদের সংখ্যা বড়দের তুলনায় বেশি।'


১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথমবারের মতো পহেলা বৈশাখে আয়োজন করে আনন্দ শোভাযাত্রা। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এটি পরিচিতি পায় 'মঙ্গল শোভাযাত্রা' নামে। সময়ের ধারায় এই উৎসব আজ বাঙালির প্রাণের উৎসবে রূপ নিয়েছে। রং, রূপ আর বৈচিত্র্যে হয়েছে আরও সমৃদ্ধ।


এবার চারুকলা অনুষদ ফিরছে সেই শিকড়ে, ফিরে দেখছে শুরুর দিনগুলোকে। তাই মঙ্গল শোভাযাত্রা সেই পুরোনো নাম মেখেছে। এবারের নাম 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। বিগত সময়ে ফ্যাসিবাদের আগ্রাসন এসব আয়োজনে বাদ পড়েছে অনেক ধর্ম ও জাতি। তাই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান'। ইনক্লুসিভ বৈশাখ হবে। এবারের আয়োজন কাউকে বাদ দিয়ে নয়।


রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, 'অ্যান্টি ফ্যাসিস্ট চিন্তা এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের যে চেষ্টা সেটাকেই এইসকল অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।'


শোভাযাত্রায় থাকছে ছোট-বড়-মাঝারি ২১টি মোটিফ। এর মধ্যে ৭টি বড় মোটিফের একটি ফ্যাসিবাদের মুখাকৃতি। তবে ষড়যন্ত্র এখনো থেমে নেই। নববর্ষের দুই দিন আগে পুড়িয়ে দেওয়া হয়েছে এই মুখাকৃতি। তবে আবারও নতুন করে ফ্যাসিবাদের মুখাকৃতি নির্মাণ করেছে চারুকলা। এছাড়া ফিলিস্তিনের পতাকার রঙে থাকবে তরমুজ একাত্মতার প্রতীক হিসেবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


প্রাক্তন একজন ছাত্র বলেন, 'বিক্ষোভ, প্রতিবাদে সবসময় আমাদের হাতে থাকে রং-তুলি। সেটা দিয়েই আমরা সবার সাথে সংহতি প্রকাশ করি।'


তিনি বলেন, 'আমাদের কাজ শেষ হয়ে যাবে ঠিক বৈশাখীর আগের দিন রাতে।'


গোটা আয়োজন সাজানো হয়েছে নতুন আলোয়। থাকছে দেশের সকল ধর্ম বর্ণ ও জাতির মানুষ। বাঙালি ছাড়াও ২৭ জাতির মানুষ অংশ নিবে এই শোভাযাত্রায়।


ফরহাদ মজহার বলেন, 'এই জাতীয় উৎসবটা গুরুত্বপূর্ণ। এটা একটা নতুন বার্তা, সেই বার্তাটা কাউকে বাদ দেবার বার্তা নয়, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার।'


প্রথমবারের মতো বামবার নেতৃত্বে ব্যান্ড দল ও সাইমুমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে।


শোভাযাত্রা শুরু হবে সকাল ৯ টায়। চারুকলা অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে আবার চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হবার কথা 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। 


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী