শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

ব্যাগেজ রুলসে স্বর্ণ ঢুকছে দেশে, রাজস্ব হারাচ্ছে সরকার

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ৩০ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ৩০ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ প্রবেশ করছে দেশের বাজারে। কম দামে পাওয়ায় ব্যবসায়ীরাও কিনছেন এসব স্বর্ণ। তাতে প্রভাব পড়ছে স্বর্ণ আমদানিতে। সরকারও হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। এমন অবস্থায় ব্যাগেজ রুলসের সংশোধন চায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যদিও বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যাগেজ রুলসের নিয়ম খুব কঠিন করা উচিৎ হবে না। তাতে রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ ক্ষুন্ন হবে।


শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের কাস্টমস এরিয়া। শুল্ক মুক্ত পণ্য নিয়ে যারা ফিরছেন, তারা বেরিয়ে যাচ্ছেন গ্রীন চ্যানেল দিয়ে। আর শুল্কযুক্ত পণ্যের জন্য আসতে হয় রেড চ্যানেলে।


রেড চ্যানেলের কাউন্টারে তখন কয়েকজনের ভিড়। কেউ এনেছেন স্বর্ণ কেউবা মোবাইল ফোন। তারই হিসেব নিকেশ চলছে এখানে।


যদিও ব্যাগেজ রুলসের আওতায় যে পরিমাণ স্বর্ণ দেশে আসে তাতে চিন্তিত জুয়েলারি খাতের ব্যবসায়ীরা। ঢাকা কাস্টমস হাউসের তথ্য বলছে, গেলো তিন বছরে ব্যাগেজ রুলসের আওতায় দেশে আসা স্বর্ণের পরিমাণ ৯২.৮৯ টন। যার আনুমানিক বাজারমূল্য ৯২ হাজার কোটি টাকা। বিপরীতে স্বর্ণ আমদানি হয়নি এক রত্তিও।


আমদানি না হওয়ার পেছনে শুল্ক ও করের পার্থক্যকে দায়ী করেন ব্যবসায়ীরা। প্রতি ভরি স্বর্ণে ৪ হাজার টাকা শুল্ক ও কর দিতে হয় ব্যাগেজ রুলে। অথচ স্বর্ণ নীতিমালা অনুযায়ী আমদানিতে সেটি ১৩ হাজার ৫০০ টাকা।


এতে করে ব্যাগেজ রুলস ও আমদানিতে ভরিপ্রতি দামের পার্থক্য ৯ হাজার ৫০০ টাকা। ১০ ভরিতে সেই অঙ্ক ৯৫ হাজার ২৮২ টাকা। তাই তুলনামূলক সস্তা হওয়ায় নির্ভরশীলতা থেকেই যাচ্ছে ব্যাগেজ রুলসের আওতায় আসা স্বর্ণে। দামে কম থাকায় নিয়মিত ব্যবসায়ীরাই বিদেশ ফেরতদের কাছ থেকে কিনছেন এসব স্বর্ণ।


ব্যবসায়ীরাদের একজন বলেন, 'আমরা ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ কিনি তাদের কাছ থেকে তবে অবশ্যই এই স্বর্ণের ক্যাশ মেমো আছে কিনা সেটা যাচাই করি।'


এমন অবস্থায় স্বর্ণ আমদানিকে উৎসাহ দিতে ব্যাগেজ রুলসের সংশোধন চায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিনাশুল্কে স্বর্ণালংকারের ক্ষেত্রে ১০০ গ্রামের পরিবর্তে ৫০ গ্রাম করা, একই ধরনের অলংকার দুটির বেশি না আনা ও একজন যাত্রীকে বছরে একবারই ব্যাগেজ রুলসের সুবিধা দেয়ার কথা বলছে স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠন।


বাজুসের ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান বলেন, 'ব্যাগেজ রুলসের আন্ডারে যখন স্বর্ণ আনার পারমিশন দেয়া হবে সেটা যদি চাহিদা অনুযায়ী কম হয় তাহলে আমাদের দেশের বাজারে একটা প্রভাব পড়বে। ব্যাগেজ রুলস একটা খুব সহজ পদ্ধতি।'


যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. আব্দুল কাফী বলেন, 'ব্যাগেজ রুলসের নিয়ম খুব কঠিন করা উচিৎ হবে না। তাতে জুয়েলারি ক্রেতা সুবিধা ও রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ ক্ষুন্ন হবে। তবে নিয়মে ভারসাম্য আনার সুযোগ আছে।'


যদিও ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালংকারের ব্যাখ্যা দেয়া হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে অপরিশোধিত স্বর্ণ আনার প্রবণতা কমাতে ২২ ক্যারেটের উপর স্বর্ণ আনার সুযোগ থাকছে না।


ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো. আল আমিন বলেন, 'যারা কাঁচা স্বর্ণ নিয়ে আসবে তারা স্বর্ণালংকার হিসেবে আনার সুযোগ পাবে না। কেবলমাত্র ২২ ক্যারেট বা তার নিম্নে স্বর্ণালংকার হিসেবে স্বর্ণালংকার আনার সুযোগ পাবে।'


তাতে স্বর্ণালংকারের নামে মধ্যপ্রাচ্য থেকে বিমানবন্দর দিয়ে ২৪ ক্যারেটের ১০০ গ্রাম ওজনের স্বর্ণবার নিয়ে আসা বন্ধ হবে। কমবে গেলো বছর গুলোর চেয়ে ব্যাগেজ রুলসে আনা স্বর্ণের পরিমাণও।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প