শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

চেনা দুর্যোগগুলো অচেনা হয়ে উঠছে : দুর্যোগ ব্যবস্থাপনা ডিজি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১০ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ১০ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে দিনদিন চেনা দুর্যোগগুলো অচেনা হয়ে উঠছে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। তিনি বলেন, অন্যান্য সময়ের তুলনায় বন্যা-ঘূর্ণিঝড়গুলো ভয়াবহ আকার ধারণ করছে। একইসঙ্গে অতি উচ্চ তাপমাত্রা ও প্রবল খরা দেশের জন্য বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। সবমিলিয়ে চেনা দুর্যোগগুলো দিনদিন অচেনা হয়ে উঠছে। এই বছরে যদি দেশে আরও দুয়েকটা ঘূর্ণিঝড় হয়, তাহলে সেটা রিকভারি করা আমাদের জন্য কঠিন হয়ে উঠবে।


সোমবার (১০ জুন) রাজধানীর লেকশোর হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সেভ দ্য চিলড্রেনের যৌথ আয়োজনে বাংলাদেশের উত্তর ও উপকূলীয় অঞ্চলের জন্য স্থানীয় জনগণ ও প্রতিষ্ঠান কর্তৃক শিশুদের জন্য পূর্বাভাস ভিত্তিক বহু আপদ মোকাবিলায় কার্যকর পূর্বপ্রস্তুতি গ্রহণ শীর্ষক কর্মশালা তিনি এসব কথা বলেন।


মিজানুর রহমান বলেন, অতিসম্প্রতি ঘূর্ণিঝড় রেমালে আমরা দেখেছি ৪টি হাইটাইম নিয়েছে, যদিও অন্যান্য সময়ে সিঙ্গেল টাইমই হয়ে থাকে। অর্থাৎ রেমালে আমাদের উপকূলে ৪টি জোয়ার হয়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে, যা পুষিয়ে উঠতে ওইসব এলাকার মানুষের যথেষ্ট সময় লাগবে। রেমালে ফিশারি সেক্টরেও বড় ক্ষতি হয়েছে, এবছর হয়ত আরও ক্ষতিগ্রস্ত হবে। দক্ষিণাঞ্চলে হয়ত এমন একটা সময় আসবে, যখন পয়সা দিয়েও জমি কিনতে পাওয়া যাবে না।



তিনি বলেন, কিছুদিন পূর্বে দেশে আমরা হিট ওয়েভ দেখেছি, তাপমাত্রায় পূর্বের সব রেকর্ড স্পর্শ করেছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করছি পরবর্তী হিট ওয়েভ আসার আগেই একটা প্রটোকল তৈরি করে ফেলতে পারব। আমাদের অবস্থান থেকে এসব দুর্যোগ মোকাবেলায় কাজ করছি।


দুর্যোগ ব্যবস্থাপনা ডিজি বলেন, ঘূর্ণিঝড় রেমালে ৫ জেলায় অন্তত ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রেমালের এ তাণ্ডবে ভোলায় ৩, বরিশালে ৪, পটুয়াখালীতে ৪, পিরোজপুরে ৬ ও বরগুনা জেলায় ১ জনের মৃত্যু  খবর পাওয়া গেছে। বড়দের মধ্যে ৫ নারী, ৫ পুরুষ এবং শিশুদের মধ্যে ৩ জন নারী এবং ৫ জন পুরুষ। আমরা চেষ্টা করেছি ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে। আমাদের সতর্কতায় যদি তারা আশ্রয়কেন্দ্রে চলে আসতো, তাহলে হয়ত ক্ষতিটা হতো না। কোনো মূল্যবান প্রাণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটাই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা।


তিনি আরও বলেন, এখনকার অনেক পরিবারেই শিশু নেই। তারপরও প্রতিবছর প্রায় ১৯-২০ হাজারের মতো মানুষ মারা যাচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। একটা সার্ভেতে আমরা দেখেছি, আরবান এলাকার ৯০ শতাংশ শিক্ষার্থী সাঁতার জানে না। গ্রামেও আগের মতো শিশুদের সাঁতার শেখানো হচ্ছে না। কিন্তু এই সমস্যার কারণেই দেশে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হচ্ছে। অথচ ইউরোপ-আমেরিকায় শিশুদের ছোটবেলায়ই সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা জানান, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ম, যেখানে মানুষ বন্যা, ঘূর্ণিঝড় এবং ভূমিধসের সম্মুখীন হয়। একইসঙ্গে দারিদ্র্য চক্রকে আরও খারাপ করে এবং দুর্বল গোষ্ঠীগুলোকে প্রভাবিত করে। উপ-গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু ঋতুগত বৈচিত্র্য, শৈত্য তরঙ্গ এবং টর্নেডোর মতো বিপদ নিয়ে আসে, ফলে মানুষের আয় ব্যাহত করে এবং সমাজের কিছু সম্প্রদায়কে বাস্তুচ্যুত করে। দুর্যোগের ঝুঁকিতে (ইনফর্ম ইনডেক্স) বিশ্বব্যাপী ২৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশে উল্লেখযোগ্য মানবিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তথ্য বলছে, এই সময়ের মধ্যে দেশে ১ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে, ৪ দশমিক ৬ মিলিয়ন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪ দশমিক ১ বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে।


অনুষ্ঠানে জানানো হয়েছে, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পূর্বাভাসভিত্তিক পূর্বপ্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ৫টি জেলায় (বরগুনা, চট্টগ্রাম, খুলনা, পটুয়াখালী এবং সাতক্ষীরা) প্রয়োজনীয় জরুরি সহায়তা প্রদান করেছে। তারা ২৬ হাজার জনকে আগাম সতর্কবার্তা প্রদান, ৩ হাজার ৪৫০ জনকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে প্রেরণ এবং ২ হাজার ৯০০ জনকে আশ্রয়ণ সহায়তা প্রদান করেছে।


এছাড়াও জার্মান ফেডারেল ফরেন অফিসের সহায়তায় ২০২৪ সালের জানুয়ারিতে প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাবে সৃষ্ট বহু-আপদ; বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধ্বসের ক্ষয়ক্ষতি থেকে জনজীবনকে রক্ষা করতে শিশুকেন্দ্রিক কমিউনিটিভিত্তিক পূর্বাভাসভিত্তিক সাড়াদান কর্মসূচির মাধ্যমে কার্যকর প্রস্তুতি গ্রহণে উক্ত প্রকল্প বাংলাদেশের চট্টগ্রাম, গাইবান্ধা ও পটুয়াখালীর ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করবে। প্রকল্প এলাকায় দুর্যোগের ফলে শিশুদের জীবনের ঝুঁকি কমানোর পাশাপাশি তাদের বৃদ্ধি ও উন্নয়নের যথাযথ পরিবেশ সৃষ্টি এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও জলবায়ু এবং বহুআপদের ঝুঁকি নিরসনের জন্য আগাম সতর্কতা ব্যবস্থায় স্থানীয় জনগণ ও প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি ও প্রবেশগম্যতার সুযোগ বৃদ্ধির ফলে স্থানীয় জনগণের ও প্রতিষ্ঠানের পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা তৈরি হবে যা শিশুদের ঝুঁকি ও ক্ষতি নিরসনে সহায়তা করবে।


কর্মশালায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফুন নাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ, জার্মান দূতাবাসের প্রতিনিধি সিল্কি শিমার এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও প্রোগাম অপারেশনস রিফাত বিন সাত্তার।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী