
। সুজন তালুকদার ছাতক প্রতিনিধি ছাতকের জাউয়াবাজার পশুর হা'টে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল আকৃতির গরু “রাজা বাবু”। আকার, গঠন ও সৌন্দর্যের কারণে হাটে আসা ক্রেতা ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে গরুটি। ব্যবসায়ী শুকুর আলী জানান, “রাজা বাবু” নামের গরুটির অনুমানিক ওজন প্রায় ২২ মন। গরুটির দাম চাওয়া হয়েছে ১৮ লক্ষ টাকা। তবে বিক্রির বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।হাটে আসা অনেকেই গরুটিকে এক নজর দেখতে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে “রাজা বাবু” এখন জাউয়াবাজার পশুর হাটের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। ব্যবসায়ী: শুকুর আলীযোগাযোগ: 01712913704





























