শিরোনাম
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ছুটির সকালে ঢাকায় ‘পানিপথের যুদ্ধ’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্কুলে পাঠ্যবইয়ের কল্যাণে পানিপথের যুদ্ধের সাথে কমবেশি পরিচয় রয়েছে বেশিরভাগ মানুষের। ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে তিন দফায় সংঘটিত যুদ্ধগুলো পানিপথের যুদ্ধ নামে পরিচিত। 



আজ সকালের কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানী ঢাকাতেও হয়ে গেল অন্যরকম এক যুদ্ধ। টানা বৃষ্টিতে রাস্তাগুলো ডুবে যাওয়ার পর ছুটির দিন সকালে বাইরে বের হওয়া মানুষগুলোকে যেন পানিপথ পার করতে হয়েছে। ডুবে যাওয়া রাস্তা পার হয়ে গন্তব্যে পৌঁছানো এক রকম যুদ্ধ হয়ে দাঁড়ায়। 


ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর শাহবাগ, গ্রিনরোড, মিরপুর-১, মিরপুর-১০, পান্থপথ, উত্তরা, বনানী, জাহাঙ্গীর গেট, মোহাম্মদপুরের তাজমহল রোড, শান্তিনগর, বিজয়নগর, বসুন্ধরা, বিজয় সরণি, বাংলা মোটর, ধানমন্ডি, আফতাবনগর, বাড্ডা, আজিমপুর এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।  



এসব সড়কে গাড়িগুলোকে যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা নিয়ে চলতে দেখা গেছে। ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে অনেকেই পরমর্শ দিয়েছেন বাইরে বের না হতে; বিশেষ করে প্রাইভেট কার নিয়ে যারা বের হচ্ছেন তাদের জন্য এভাবে বলা হয়েছে। 


টানা বৃষ্টিতে ঢাকার সড়কে এতটাই পানি জমেছে যে পরিস্থিতি অনেকে এভাবে বর্ণনা করছেন— ঢাকার সড়কে নৌকা চলার মতো অবস্থা হয়ে গেছে।   


বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন মুশফিকুর রহমান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি টোলারবাগের বাসা থেকে বের হন বারিধারার উদ্দেশে। তিনি জানান, ইঞ্জিনে পানি উঠে গিয়ে রাস্তায় অসংখ্য প্রাইভেট কার ও সিএনজি বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জলাবদ্ধতার সঙ্গে এতে করে যানজটও সৃষ্টি হয়েছে।   


টোলারবাগ থেকে বারিধারায় গন্তব্যে আসতে তার দেড় ঘণ্টা সময় লেগেছে এই যানজটের কারণে। 


সোহেল নামে একজন উবারচালক জানান, তিনি সকালে আফতাবনগরের যে অবস্থা দেখেছেন তাতে সারা দিনে তিনি আর এ পথে আসবেন না।   


নিউমার্কেটের নিচতলার বেশ কিছু দোকানে পানি উঠে গেছে বলে জানা গেছে। 


আজিমপুর এলাকায় রিকশার ওপরে পানি উঠে যাওয়ায় অনেক যাত্রীকে সিটের ওপরের অংশে বসে যেতে দেখা গেছে। 


ইস্কাটন এলাকায় একজন সিএনজি চালক বলেন, আধাঘণ্টা বৃষ্টি হলেই কোথাও যাওয়ার উপায় থাকে না। অবস্থা খুব খারাপ। বলার মতো কিছু নেই। আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। প্রথম যাত্রী নিয়েছে তাতেই এই অবস্থা। এখন দেখি কী করা যায়। 




বিপাকে পরীক্ষার্থীরা 

ছুটির দিন হওয়ায় আজ সকালে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা অন্যদিনের চেয়ে কম। তবে সকালে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা থাকায় এতে অংশগ্রহণকারীদের বিপাকে পড়তে হয়। বৃষ্টির সঙ্গে যানবাহনের স্বল্পতায় পড়তে হয় অনেককে।  সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেকেই যথাসময়ে বাসা থেকে বের হতে পারেননি। 


আবার এই সুযোগে সিএনজি-রিকশাচালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হয়েছে তাদের।  


রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্রে নিবন্ধন পরীক্ষার সিট পড়েছে তানজিয়া শারমিন ইভার। বৃষ্টির মধ্যে ৮টার দিকে বাসা থেকে বের হন তিনি। তিনি বলেন, সকাল ৭টা থেকে প্রস্তুতি নিয়ে বসে আছি, এতো বৃষ্টিতে বের হওয়ার কোনো উপায় দেখছিলাম না। অবশেষে বৃষ্টির মধ্যেই বের হতে হয়েছে। বাসা থেকে মূল সড়ক পর্যন্ত কোনো রিকশা নেই, তাই হাঁটু পানি ডিঙিয়ে হেঁটে আসতে হয়েছে। 


দেশের সব বিভাগেই আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।


আরও খবর




বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী